ছবিটিতে অনেক কিছুই উল্লেখ আছে, কিন্তু এর বাইরের লিস্টটাও বেশ বড়।
আর সবচেয়ে বড় ব্যাপার অ্যনথ্রাক্স এর কারনে গরুর মাংস খাওয়া কমে যাওয়ায় অস্বাভাবিকভাবে বেড়ে গেছে মুরগীর দাম। কিন্তু মুরগীর মাংস কতটা নিরাপদ?
গরুর মাংসে অ্যনথ্রাক্স, সুতরাং সবাই চেষ্ঠা করছে মুরগির মাংস খাওয়ার, আর মুরগীর মাংস মানে ব্রয়লার মুরগী। কিন্তু সেটা অ্যনথ্রাক্সের চেয়েও কম ভয়ংকর নয়।
আমাদের দেশে সাধারনত ৩০-৩৫ দিনের ব্রয়লার মুরগী বাজারে বিক্রি হয়। ব্রয়লার মুরগীর খাবারে বিভিন্ন এন্টিবায়োটিক এবং কেমিকেলস থাকে যা সাধারনত ফিনিসার খাদ্যে থাকেনা, থাকে স্টার্টার এবং গ্রোয়ার লেবেলে। ফিনিসার লেবেলে এন্টিবায়োটিক এবং কেমিকেলস ব্যবহার নিষিদ্ধ, কেননা সেটা মানুষের জন্য অনেক ক্ষতিকর। কিন্তু বাস্তবতা ভিন্ন, খামারীরা এবং বিক্রেতারা বেশী ওজনের আশায় ক্রেতার হাতে পৌছার আগ পর্যন্ত গ্রোয়ার খাদ্য ব্রয়লার মুরগীকে খেতে দেয়, আবার বিক্রির আগে মুরগী যেন অসুস্থ না হয় সে জন্য বিভিন্ন ধরনের লিকুইড এন্টিবায়োটিক এডিশনালি পানির সাথে খাইয়ে থাকে, ফলাফল.......... খামারী/ব্যবসায়ী কিছুটা লাভের মুখ দেখলেও , আমরা যারা কনজ্যুমার তারা ভয়াবহ বিষের শিকার। কিডনী/লিভার/ফুসফুসের ক্যানসারসহ এন্টবায়োটিক রেজিস্ট্যান্স তৈরী এবং আরো নানা জটিল রোগে ভুগতে থাকি। বিশেষ করে শিশুদের জন্য এসব অত্যন্ত ঝুঁকিপুর্ণ। কিন্তু কিছুই করার নেই , সুতরাং কি খাবেন বা বাচ্চাদের কি খেতে দিবেন?
ডিম খাবেন? কিন্তু সেখানেও মুরগীর খাদ্যে এন্টিবায়োটিক এবং কেমিকেলসের ছড়াছড়ি , যা আলটেমেটলি ডিম হয়ে আপনার -আমার শরীরে। এবং সেটা ব্রয়লারের চেয়েও অনেক বেশী মাত্রায়। সুতরাং নো ওয়ে।
ইদানীং চালে চক পাউডার মেশানো হচ্ছে সাদা করার জন্যে, পঁচা/হ্যাচারীর নষ্ট ডিম দিয়ে কেক , বিস্কুট বানানো হচ্ছে সুতরাং কি খাবেন?
আমরা সবাই জেনে বা না জেনে, সামান্য কিছু লাভের আশায় পুরো জাতিকে তিলে তিলে শেষ করে দিচ্ছি। এসব দেখার যেন কেউ নেই আর যাদের দেখার কথা তারা সামান্য কমিশন/ঘুষের কাছে নিজেদের বিক্রি করে সুখ স্বপ্নে বিভোর, কিন্তু অবশেষে তারাও এসব খেয়ে রোগে ভোগে মারা যাবে, সাথে আমরাও...........
কি খাবেন??? সব খাবারে বিষের ছোবল.......... ( রিপোস্ট )
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৪টি মন্তব্য ১৪টি উত্তর
আলোচিত ব্লগ
ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে।

ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে। এই স্থানটি খুবই নিরিবিলি। দেশের আইন-শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। এমন ফাকা... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন
বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।