অথচ বাস্তবতা হলো এদের অনেকেই সময়ে -অসময়ে বাংলা ছবির অভিনেতা/অভিনেত্রীদেরকে প্রসটিটিউট বলতেও দ্বিধা করেনা, আজ শাকিব খান / পপি/মৌসুমি কনসার্ট করলেও ওরা টিকিট কেটে দেখতে যাওয়াতো দূরের কথা , বরং শাহরুখের চেয়েও নিকৃষ্ট পতিপন্ন করে কু-মন্তব্য ছুড়ে দিবে। যদিও দেশীয় সংস্কৃতির ধারক-বাহক বলে তারা আজ ঝান্ডা উড়িয়ে ধরেছে!!! হায়রে দেশপ্রম!!!
কথায় আছে, সব প্রেম শেষ হয়ে গেলে নাকি দেশপ্রেম জেগে উঠে!!!
আমি টিভিতে অনুষ্ঠানটি দেখেছি, এক কথায় আমার ভালো লেগেছে। যদিও বৈশাখীর ফালতু প্যাচাল মাথা গরম করে দেয়ার জন্য যথেষ্ট ছিলো। আর গাজী নামের এক টাল লোকের উল্টাপল্টা কথা ছাড়া।
জানি অনেকেই আমার কথার সাথে হয়তো একমত হবেন না, শাহরুখের এক কনসার্টেই যারা নিজেদের সংস্কৃতি-কৃষ্টি ভেসে গেলো বলে হা হুতাশ করেন, আমি অন্তত নিজেকে সে দলের প্রতিনিধি মনে করি না।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



