না, উদ্বোধনী অনুষ্ঠানটা আমার খারাপ লাগেনি। বরং এত চমৎকার ভাবে ব্যাপারটা শেষ হবে সেটাই ভাবতে পারিনি। রিকশায় ১৪ দলের ক্যাপ্টেনের মাঠে প্রবেশ আমার সারাজীবনের স্মৃতিতে অম্লান হয়ে থাকবে এবং নজর কাড়া কিছু ডিসপ্লে সত্যিই অবাক করেছে আমাকে। বলা যায় সাধারনের চাহিদা অনেকটাই মিটিয়ে দিয়েছে আয়োজনকারীরা। কিন্তু স্বভাবে বাংগালী, আমরা তাই কাঁদা না ছিটিয়ে কোন কিছুই সম্পন্ন করতে পারি না। তাই মন্চে আবির্ভাব ঘটে একজন ব্যক্তিত্ব হীন কামালের, দূর্ভাগ্য আমাদের এমন একটা লোক ক্রিকেট বোর্ডের সভাপতি




সম্ভবত এমন নিম্নমানের এবং শ্রবন অযোগ্য এবং তেল জাতীয় কোন বক্তৃতা ক্রীড়া ইতিহাসে বিরল, অবশ্য এজন্য মনে মনে সে নিজেকে গর্ভবতী ভাবতেই পারে।
রুনা লায়লা, একজন অসাধারন শিল্পী কিন্তু আাজকের এই দিনে কি কারনে উর্দু গান? যতই ভাবি ততই অবাক লাগে এরাই আমাদের সংস্কৃতির প্রথম সারির মানুষ


মমতাজ??? বরাবরের মতোই রুচিহীন, হয়তো আলীগের এমপি বলেই সে আজকের অনুষ্ঠানে আগুনের পুলা/গোলা জাতীয় গান গাইতে পেরেছে , না হলে স্টেডিয়ামে ঢুকতে পারতো কিনা তাতেই সন্দেহ হয়।
যাক, এত কিছুর পরেও সবসময়ে অথর্ব পরিচয় দেয়া পর্যটন কর্পোরেশনের বিজ্ঞাপনটা দারুন হয়েছে।
গুডলাক বাংলাদেশ, ইন্ডিয়াকে হারিয়েই না হয় অনেক গুলো অপ্রাপ্তিকে ভুলিয়ে দিও।