চতুর্দিকে প্রতিনিয়ত যা হচ্ছে সেটাকে কি বলে ডিফাইন করবো? নৈতিকতার চরম অবক্ষয়? নাকি সীমাহীন ভোগ-বিলাস আর লোভের পরিনতি?
সাইদ যা করেছে তার কঠিন সাজা হওয়া জরুরী, রুমানার যদি কোন অন্য রিলেশান থেকেও থাকে, তবুও সাইদের এই কুকামটা বৈধ হয়ে যায়না।
ধরে নিচ্ছি সাইদের গল্পটা পুরাই ভুয়া, তবুও সমাজে রুমানারাও কিছুটা বেসামাল আজ, যেন সব পাওয়ার নেশা ধরেছে, হয়তো রুমানা সম্পূর্ন নির্দোষ কিন্তু সমাজের আনাচে-কানাচে সাইদের গল্পের রুমানাদের সংখ্যাও কম নয়, সেজন্যেই নিজের সন্তানকেও মায়েরা আজ পরকীয়ার টানে মেরে ফেলে!!!
আজ মিডিয়া, সমাজ এই বর্বরতায় প্রতিবাদমুখর, ভয় হয় , হয়তো কাল সকালেই এর চেয়ে নির্মম কোন ঘটনায় এটাকেও সামান্য মনে হয় কিনা???
হরতাল হয়, পিকেটাররা বাস-গাড়ী পুড়ানোর উৎসবে মেতে উঠে, সারাজীবনের সন্চয়ে কেনা গাড়ীটা মুহূর্তেই আগুনে পুড়ে ছারখার হয়ে যায়, সাথে সাথে পুড়ে ছাই হয় স্বপ্ন । সরকার যাকে তাকে ধরে ৪/৫ মাসের জেল দিয়ে দেয়, কে অপরাধী আর কে নিরাপরাধ সে সব হিসেবের বাইরে, মাঝে মাঝেই র্যাবের নিষ্ঠুর গুলিতে লিমন বা নাম জানা অনেকেই পংগু বা লাশ হয়ে যাচ্ছে।
বাজারে ধানের ভরা মৌসুমেও চালের দাম বাড়ে, বাস ভাড়া নিচ্ছে যত বেশী পারা যায়, যেন আমরা গিনিপিগ, ল্যাবরেটরীর টেবিলে কাটাছেড়া হয় আমাদের হৃদপিন্ড, ফুসফুস।
নদীগুলোকে মেরে ফেলতে পারলেই যেন শান্তি , চলছে নদী ভরাট, দখল , যেন সবটুকু প্রাণ শুষে নিতে পারলেই নতুন ভোগের মন্ত্র পেয়ে যাবে!!!
হাসপাতালে রুগী আজ রুগী নয়, কাস্টমার। ডাক্তার চিকিৎসা করে না, করে ব্যবসা, নিখাদ ব্যবসা। যত বেশী কাস্টমার , ততবেশী ব্যবসা, চলছে.........
অমুক সিন্ডিকেট তমুক সিন্ডিকেটের জাল ছেড়া হয়না আমাদের। কেবলি প্রতিনিয়ত হাহাকার আর দীর্ঘশ্বাসের গল্পটা আরো বেশী দীর্ঘ হয়ে যায়!!!
সমাজের সব জায়গায় , সব মানুষের মাঝে ভোগবাদ প্রচন্ড রকমের ব্যাধির আকারে ছড়িয়ে পড়ছে। মনুষত্ব, নৈতিকতা, মানবতা, সহিষ্ঞুতা এসব আজ ডিকশনারীতে পাওয়া যায়, বাস্তবে নয়............... আর এর ফলাফল আপনি-আমি প্রতিদিন দেখে যাচ্ছি........ এর শেষ কোথায়? নাকি , সব শেষ হলেই কি মুক্তি???
একজন রুমানা/ সাইদ নয়, সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজ শুধুই নৈতিকতা আর মানবিকতার অভাব....... এর শেষ কোথায়???
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৮টি মন্তব্য ১৮টি উত্তর
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।