এক পর্যায়ে সাইদুর কমেন্ট্রিতে শরাফাতকে আমন্ত্রন জানালো, ভাবলাম , শরাফাত এতক্ষন তাহলে কি করছিলো??? মাইক্রোফোনতো ৯৫ % টাইম ওর দখলেই ছিলো!!! সাইদুরকে ধন্যবাদ জানিয়ে সে শুরু করলো এবার সাবজেক্ট ড্যারেন ব্রাভো এবং লারার ভাগনে ( যতটুকু জানি লারার চাচাতো ভাই ) বলে চালিয়ে দিলো, ভাবতেছি খেলার কি খবর??? আমি কি লাইভ কমেন্ট্রি শুনছি নাকি কোন রেকর্ড করা আবালীয় অলোচনা শুনছি
হঠাৎ ........ "ব্যাটসময়ান বলটাতে পরাস্ত হলেন , বোলার স্যামুয়েলস এবং স্যামুয়েলস যে কত বড় (!) বোলার তার ফিরিস্তি... কিন্তু না, আবার একই ভুল করলেন, কতবার যে ব্যাটসম্যানদের বললাম তবুও এরা শিখতে পারলোনা সাইদুর"...... তারপর..........
আসল যন্ত্রনা শুরু হলো সেখান থেকেই , কেননা এর পর সে ননস্টপ ১০/১২ মিনিট কি বললো , কেন বললো কিছুই মাথায় ঢুকছিলোনা। একটা বারের জন্যও ( বিলিভ মি, ১০০% সত্য ) কেউ কি আউট হলো, কে আউট হলো , কত রান, কত উইকেট কিছুই বললোনা। মাঝখানে ক্রিকেট বোর্ড, সভাপতি, দর্শক,কোচ কারো ব্যাপার বাদ যাই নাই যা সে বলেনাই !!!
আমি ভাবলাম তামিম কি আউট হলো? নাকি রকিবুল? নাকি কেউ আউট হয়নি? নাকি টি ব্রেক
এ পর্যায়ে সে সাইদুরকে কমেন্ট্রিতে আমন্ত্রন জানালো এবং বললো বাংলাদেশ ২ উইকেটে ১২৭!!! বলে কি ? তাহলে কোন উইকেট যায়নি!!!
মাইগড, সাইদুর মাইক্রোফোন হাতে নিয়েই বললো ধন্যবাদ শরাফাত ভাই। বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ..... এবার এডওয়ার্ডকে মোকাবেলার জন্য প্রস্তুত মুশফিকুর রহিম!!!
ভাইরে শরাফাতকে মনে হচ্ছিল থাপরাইয়া দাঁত ফালায়ে দিই , এত বকবক করে যে ইনফরমেশানটি দিলো সেটাও ভুল!!! এবার সাইদুরের পালা কিন্তু কে আউট হয়েছিলো সে ব্যাপারে কোন কথা নাই.......... অবশেষ যখন বললো তামিম এবার মোকাবেলা করবে এডওয়ার্ডকে তখন বুঝলাম আউট হওয়া ব্যাটসম্যান রকিবুল.........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


