অবুঝ দু'হাত শুধু হাতরিয়ে ফেরে
ফুল ওড়ে অকাল বাসরে
রাত পাখি বন্দর ছেড়ে যায়
কোন কোন রাত না কোন কোন রাত নয় বেশির ভাগ রাত ই খুব সাধারন হয়। আর দশটা মানুষের মত অথবা পাশের মানুষটার মত অথবা একান্তই নিজের মতন বিছানায় গা এলিয়ে দিয়ে দু একবার এপাশ ওপাশ করে সুগভীর অথবা অগভীর ঘুমে তলিয়ে যাই, হয়তো স্বপ্ন দেখি বা দেখি না আর দেখলেও ঘুম ভেঙে মনে করতে পারিনা কি স্বপ্ন দেখলাম শুধু স্বপ্ন দেখেছি এই আবেশটা থাকে, কখনো কখনো স্বপ্নে কাকে দেখেছি এটুকু মনে থাকে খুব কম সময়ই ঘুম থেকে উঠে মনে করতে পারি কি স্বপ্ন দেখছিলাম। মাঝে মাঝে ঘুমভেঙে দেখি কাঁদছি কিন্তু কি স্বপ্ন দেখে এমন আকুল হয়ে কাঁদছি মনে পরেনা, কিন্তু হাহাকারের অনুভুতিটা অনেক্ষন থেকে যায়।
"কখনো রাত পরিনামে চুপিসারে
যায় চাঁদ মেঘ অভিসারে
পায় খুজে অন্ধকারের ফুল
এমনি রাত জানে ভালোবাসাবাসি
দূর বাজে জাহাজের বাসাবাসি
শেষ হল ভাসানের হাসি গান"
কোন কোন রাত আসে বড় অবাধ্য, অকাম্য হয়........
সারাটা রাত অতীত স্মৃতিচারণে কেটে যায়, জীবনের সব দু:খ গুলো একসাথে তার ঝাঁপি খুলে দেয়, মনে হয় আমার মত দু:খী বোধয় আর কেউ নেই, সুখের স্মৃতি গুলোও কাটার মতন বুকে বিধে থাকে।
সেই শৈশবের হারানো পুতুল, ছিড়ে যাওয়া পোষ্টার থেকে কৈশরের অপরিণত মোহ অথবা তারুণ্যের পরিণত মোহ এবং পরিণত বা অপরিনত ভালোবাসা, যা পেয়েছি যা পাইনি বা পেয়েছি সব কিছুই গভীর বিষাদ হয়ে রাত্রির বুকে ছবি আঁকে কখনো চোখের জলে কখনো বুক নিংরানো হাহাকার বা দীর্ঘতম দীর্ঘশ্বাসে। খেলার সাথিরা অথবা ক্লাসের বন্ধুরা সবাইকে বড় আপন মনে হয়।প্রিয় উপন্যাসের চরিত্র গুলোর কষ্টও আমাকে ছুঁয়ে যায় , মাধুকরির পৃথু(?)র মত মনে হয় কি লাভ এই ঘর সংসারে সেই তো ইঁদুরছানার মত কাথায় মানব সন্তান, মনে হয় রুশা বা কুর্চি কাউকেই কি শেষ পর্যন্ত পৃথু ভালোবেসেছে, সবি তো মোহ আর অভ্যেস, পৃথু,রুশা,কুর্চি সবার জন্য গভীর দু:খে মন ভরে যায়, অথবা কে জানে হয়তো এ দুঃখ নিজের জন্য, প্রতিনিয়ত আমরাই তো খন=ড খন্ড ভাবে এসব চরিত্রে অভিনয় করে যাচ্ছি। একদিন মরে যাব এটা মনে করেও খুব কষ্ট লাগে কি কষ্ট আমার চার পাশের পৃথিবী থাকবে আমি থাকবো না কি লাভ আমি না থাকলে পৃথিবীর থাকা না থাকা নিয়ে। কত কিছু করা হয়নি, কত কিছু করা হবে না, কত সময় নষ্ট করে ফেলেছি।মনে হয় জীবনটা অন্যরকম হতে পারতো, আমি বোধয় একটা ভুল জীবন যাপন করছি, অন্য কারো জীবন এ জীবন আমার নয়! সলিটারি খেলার মতন একটা আনডু বাটন থাকলে ভালো হত কিন্তু আতিপাতি করে খুঁজেও আনডু করার খুব বেশি কিছু পাই না আর আমি নি:শ্চিৎ জীবন টা রিনিউ করা গেলেও আমি যা যা করেছি ঠিক তাই তাই করতাম না হলে কি আর আমি আমি হই।
"এমনো সকাল হয়
অবিরত অপচয়
ছাইদানি ভরা থাকে মরা আগুনে
যাও মেঘ বলে দাও আমি ভালো নেই..............."
ভোরের আলোর সাথে সাথে এসব দু:খ বোধ বা দু:খ বিলাস উড়ে যায়।
তবু আমি বোধয় নিয়মিত বিরতিতে এমন নির্ঘুম রাতের জন্য অপেক্ষা করি।
"মনে পরে যায় গত জন্মের পাপ
শরীরে রয়েছে চেনা শরীরের ছাপ
তুমি নত মুখে মেনে নিলে অভিশাপ................"
শেষ পর্যন্ত দিনে বা রাত্রে পৃথুর একটা কথাই সত্য হয়ে রয় --
চলতে বড় লাগে...............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


