somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্মৃতি তুমি বেদনা--(পর্ব আরো কিছু বিটিভির দিন গুলো এবং সাম্প্রতিক দেখা কিছু নাটক)

২৬ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু ভালো লাগা নাটক নিয়ে পোস্ট লিখেছিলাম ব্লগারদের মন্তব্যের সুত্রে আরো কিছু নাটকের কথা মনে পরলো সাথে বর্তমান নাটকের হালচাল নিয়েও দুটো কথা বলতে ইচ্ছে করলো :)

তিনি একজন: এটা সম্ভবত টেলিফিল্ম, প্যাকেজ প্রোডাকশন তবে বিটিভিতে যেহেতু দেখাইছে সো বিটিভির দিন গুলোতে রাখতেই পারি। হুমায়ূন ফরিদী, শমি কায়সার, লিটু আনাম অভিনীত, শমী সাংবাদিক থাকে , লিটু তার ফ্রেন্ড আর ফরিদী বিজনেস স্ম্যাগনেট (শব্দটা ঠিক আছে তো ?) শমী ফরিদীর একটা ইন্টারভিউ করার জন্য কিছুদিন ফরিদীর সাথে থাকে,কাজদেখে, জটিল মেকিং। ঐ নাটকে ফরিদী রে যে রকম ড্যাশিং লাগসে প্রিটি ওম্যান এ রিচার্ড গিয়াররে আমার কাছে অত গর্জিয়াস লাগেনাই। অবশ্য ফরিদী আমার অলটাইম ফেভারিট।

প্রিয়জন: শমী আর তৌকীর ছিলো সম্ভবত, দুইজন দুইজনের প্রেমে পরে ওদিকে বাসার লোকজন দুইজনেরই বিয়ে ঠিক করে ডুজনি বিয়ে ভাঙার চেষ্টা করে বিয়ে ভাঙতে না পেরে পালিয়ে বিয়ে করার পর দেখাযায় বাসার লোকজন তাদেরই বিয়ে ঠিক করছিলো :|

ক্রস কানেকশন: শমী আর আজিজুল হাকিম, ক্রস কানেকশনে পরিচয় হয়, দুজনের মধ্যে ভালোবাসা ভালোবাসা ফিলিংস হয়, শমী বলে সে দেখতে ভালোনা, খোড়া হেনতেন হাকিম তাও শমীরে পছন্দ করে ............
এই নাটকে এই এমনো পরিচয় গানটা ইউজ করা হইছিলো।

মন/ মন শুধু মন ছুয়েছে: মিমি ছিলো , এক্সিডেন্টে মিমির মুখ টা নষ্ট হয়ে যায়, এই নাটকে মন শুধু মন ছুয়েছে গানটা ছিল.

হিমু: আসাদুজ্জামান আর তাড়ানা হালিম। শেষ পর্যন্ত আর নূরের হিমু হওয়া হয় না :)

খাদক: হু আ এর নাটক

নিমফুল নামে বোধয় হুআ এর একটা নাটক ছিলো নূর থাকে চোর সে ধরা পরে তার বিচার হয় খেজুর কাটা দিয়ে চোখ তুলে নেয়া হবে পরে বোধয় চেয়ারম্যানের মেয়ে শিলার জন্য বিচার কার্যকর হয় না।

গোর/গোড়: গাজী রাকায়েতের পরিচালনায় বিপাশা আর দিনার অভিনীত নাটক। রওশন জামিল দিনার কে বড় করে হিন্দু পরিচয়ে কিন্তু পরে জানা যায় সে মুসলীম অথবা মুসলীম পরিচয়ে বড় করে পরে জানা যায় সে হিন্দু।
সম্ভবত দিনারের প্রথম নাটক। দিনার আর কোন নাটকে এত ভালো অভিনয় করেনি বা
সুযোগ পায় নি।
জোনাকী জ্বলে: একটা ধারাবাহিক, মানস বন্দোপাধ্যায় ছিলো কাহিনী মনে নাই ছোটবেলার নাটক তবে আগ্রহ নিয়ে বসে থাকতাম মনে আছে।


বিশেষ নাটক:
বিটিভির মুক্তি যুদ্ধের নাটক খুবি ছকে বাধা, দেখতাম না খুব একটা তার মাঝেও কিছু ভালো লেগেছিল

১) এটার নায়ক নায়িকা ছিলো আহসান আলী সিডনী আর অরুণা বিশ্বাস, সিডনী ূদ্ধে চলে যায় তারপর একরাত্রের জন্য ফিরে আসে অরুনার সাথে বিয়ে হয় যুদ্ধ শেষে সে আর ফিরে আসেনা।

২) জাহিদ হাসান, বিপাসা, দিলারা জামান ছিলো। জাহিদ যুদ্ধ থেকে ফিরে আসে দেখে বাড়িতে কেউনেই শুধু একটা কঙ্কাল সে বুঝতে পারে না এটা কার কঙ্কাল একবার ভাবে মা একবার ভাবে বৌ আর সেই কঙ্কাল কে ঘিরে স্মৃতিচারন।

নাম ভুলে গেছি:

১) ঐ যে একটা পিচ্চি মাস্টারের কথায় বাসা থেকে বেরিয়ে ঢাকা ঘুইরা আসে, আর বাসায় তুলকালাম... হুমায়ন ফরিদি আর তারিক আনামের জোস অ্যাকটিং, কংকাল নিয়া রুমে ঝুলায় রাখা---- নাম টা মনে নাই (সৌজন্যে শাওন)

২) একটা ধারাবাহিক আফরোজা বানু অন্ধ থাকে তার ছেলে টনিডায়েস আর ভাইয়ের ছেলে মেয়ে রিচি (রিচির নাম তখন ছিলো রিটা ফারিয়া রিচি, নামটা খুব পছন্দ হইছিলো), অরুনাভ অন্জন। তনিমা হামিদ ছিলো, টনি ডায়েস পছন্দ করতো রিচিকে আর তনিমা অন্জন কে কিন্তু বিয়ে হয় টনি আর তনিমার .......

৩) এটাও আরেকটা ধারাবাহিক: ফরিদী, সম্পারেজা, তারিক আনাম, তৌকির এবং আরো অনেকে। ফরিদী সম্পারেজার রিলেশন থাকে কিন্তু সম্পারেজার দুলাভাই তারিক আনামকে খুনের দায়ে ফেরারী হয়ে যায় ফরিদী ২০ বছর পর ফিরে আসে আসল খুনিকে বের করতে।

৪) আরেকটা ধারাবাহিক শমী ছিলো, কয়েকটা পর্বে সালমান শাহ ছিলো। গ্রাম্য পটভুমির নাটক। ঐ নাটকের জামাইল্লা-কামাইল্লার চরিত্র বেশ জনপ্রিয় হয়েছিলো। নাটকটার নাম সম্ভবত ছিলো ইতিকথা তবে শিওর না।

৫) একটা সাপ্তাহিক নাটক নাটকে নূর একটা ভারাটে খুনীর চরিত্রে অভিনয় করে তার নাম থাকে নান্দাইলের ইউনুস।

এছাড়া টাইমট্যাক্স,রোবকপ, ডার্ক জাস্টিস তো ছিলই।

পরিপ্রেক্ষিত নামে একটা বেশ সাহসী অনুসন্ধানী মূলক অনুষ্ঠান প্রচারিত হোতো অনেকদিন পরে বন্ধ হয়ে যায় হঠাৎ করে। শুনছিলাম বিভিন্ন প্যাথলজিক্যাল সেন্টারের দুর্নিতী অনিয়ম নিয়ে রিপোর্ট করে পরিচালক ও উপস্থপক মাইর খেয়ে অনুষ্ঠান বন্ধ করে দিসে, সত্য মিথ্যা জানিনা। তবে অনুষ্ঠানটা ভালো ছিলো।
পরে আবিদ খান এরকম অনুষ্ঠা করছিলো আমার ভালো লাগেনাই, সুপন রায়ের ক্রাইম ওয়াচও ঐটার মতন ভালো লাগে নাই।

সাম্প্রতিক কিছু নাটক:
নিয়তি নিয়ত নিতান্ত: পার্থ, তিন্নী
পার্থর স্ত্রী মারা গেছে এক ছেলে আছে আর তিন্নি রেডিও জকি পার্থর ছেলে ফোন করে তিন্নিকে তার বাবার জন্য বৌ খুজেদিতে &.....

এটা বিখ্যাত ইংরেজী সিনেমা স্লীপলেস ইন সিয়াটল এর ছায়া অবলম্বনে তৈরী।
অনেকেই ইংরেজী ছবি দেখেনা এবং নাটকটা দেখে আমার মনে হইছে যে সে ছায়া অবলম্বনেই বানাইছে এবং পার্থ আর তিন্নী টম হ্যাংকস আর মেগরায়ানকে নকল করার চেষ্টা করে নাই।

বন্ধুত্ব/বন্ধু: অপি, বাঁধন, ফাহমি, হিল্লোল
মাই বেস্ট ফ্রেন্ড ওয়েডিং এর নকল। নাটকটা ভালোই লাগতো কিন্তু পীরাদায়ক ছিলো অপির অভিনয়। জুলিয়া রবার্টস কে নকল করার নির্লজ্জ চেষ্টা।

শেষ দুইদিন: পার্থ অপি।
হিন্দি সিনেমা রুবারু অথবা ইংলিশ ইফ অনলীর ছায়া অবলম্বনে তবে ঐ দুটোর চেয়ে পার্থ অপির টা আমার বেশি ভালো লাগছে।

লাভ ইউ ক্রিস্টিনা: পার্থ অপি
ইংলিশ সিনেমা পি এস আই লাভ ইউর বিরক্তিকর বাংলা ভার্সন।

৪০ ঘন্টা(নামটা ভুল হতে পারে): অপি মোশারফ
হিন্দি সিনেমা আই সি ইউ অথবা নাম ভুলে যাওয়া একটা ইংলিশ সিনেমার নকল।
অপি কোমায় থাকে তার আত্মা ঘুরে বেরাচ্ছে কেউ তাকে দেখেনা শুধু মোশারফ করিম দেখে এন্ড.......

সন্ধান দিন: মোশারফ করিম
হিন্দি সিনেমা ৩৬ চায়না টাউনের ছায়া অবলম্বনে তৈরী বিরক্তিকর বাংলা নাটক। অনেকটা লেজ,সাইডের কাতা,পাখনা ছাড়া কৈ মাছের মত দেখতে।
নৈশ ভোজ: পরিচালক অবশ্য বলছে কোন এক ইংরেজী উপন্যাসের ছায়া অবলম্বনে বাট বিশ্বাস করেন হিন্দি সিনেমা ভেজাফ্রাইয়ের হিন্দি সংলাপ গুলা বাংলা করে বসায় দিছে।

নকল আগেও হইতো কিন্তু রবিন খান নামে এক পরিচালক পরপর দুই ঈদে চ্যানেল আইর জন্য নাটক বানাইছিলো একটার নাম ছিলো প্রেম ঐটা হিন্দি ইষ্ক এর নকল ছিলো আরেকটা ছিলো আন্দাজ আপনা আপনার নকল।
এছাড়া আমাদের দেবাশিষ অনিল কাপুর,গোবিন্দ আর জুহীর একটা সিনেমা যেটায় শেষ পর্যন্ত জুহীর মিলহয় সালমানের সাথে ঐটা নকল করে ঈদের বিশেষ টেলিফিল্ম বানাইছিলো।

কাহিনীর অভাব হইলে বাংলা সাহিত্যের দিকে হাত বাড়ালেই তো হয়। ভারী কিছুতে নাই গেলি বাপ হু আ এর অনেক হালকা টাইপ উপন্যাস আছে যেগুলা নিয়ে নাটক বানাইলে অন্যকিছু না হোক নকল জিনিষের হাত থেকে মুক্তি পাই।

আপনারা ভাবতে পারেন খালি বদনাম করতেসি বর্তমান নাটকের তাই কিছু ভালো লাগা নাটকের নামো দেই:
সাপ্তাহিক: এক্স ফ্যাক্টর (ইরেশ যাকের। অপুর্ব,মিথিলা, জেনী), যে জীবন হয়নি যাপন(ফরিদী, সুবর্না আর বাবুর বয়সী কাউকে দেখলে ভাবি বাবু এখন কোথায় ঐ এড এর মহিলা), সিনেমার মতন (পার্থ,অপি), বনলতা সেন(মোশারফ,রিচি), কবি বলেছেন(তিন্নি, মোশারফ)।

ধারাবাহিক:
একান্নবর্তী, ৬৯, ৪২০, গৃহগল্প, সাড়ে তিন তলা, ইট কাঠের খাচা, এইম ইন লাইফ, হাউজ ফুল (অনেকদিন ভালো লাগসে এখন আর লাগে না)।

গুলশান এভিনিউ নামে একটা ধারাবাহিক ৪ পর্ব দেখার সৌভাগ্য বা দূর্ভাগ্য হইছিলো, একতা কাপুর এই নাটক দেখলে লজ্জা পাইবো মনে হয়, আমার অনেক গর্বছিলো হিন্দি সিরিয়ালের চেয়ে আমাদের নাটক অনেক উন্নত মানের এরকম পিস দুএকটা তৈরীহইলে গর্ব ভাইসা যাবে। আমার যদি কিউ কি আর গুলশানএভিনিউ দুটোর যেকোন একটা দেখার অপশন থাকে আমি কিউকি ই দেখবো।

গতকাল তোমার দোয়ায় ভালো আছি মা নাটকটা দেখলাম, মাহ্ফুজ আহমেদের, অসাধারন লাগসে বোলবো না তবে ভালো লাগসে আশা করি যত দিন যাবে আরো ভালো লাগবে, এই নাটকটা নিয়মিত দেখার ইচ্ছা রাখি।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:১৪
৮৮টি মন্তব্য ৭৪টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট ব্যবসা, বড় আইডিয়া: প্রযুক্তি না নিলে পিছিয়ে পড়বেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩



বাংলাদেশে ছোট ও মাঝারি ব্যবসা (SMEs) মানেই হচ্ছে “চা খেতে খেতে বিজনেস প্ল্যান” - কিন্তু বাস্তবতা হলো, এখন শুধু চা আর আড্ডা দিয়ে ব্যবসা চলে না, দরকার প্রযুক্তির ব্যবহার।... ...বাকিটুকু পড়ুন

যারা হযরত রাসূল (সা.), হযরত মুয়াবিয়া (রা.) ও অন্যান্য সাহাবার (রা.) সমালোচনা করে তাদের সাথে মুসলিম জাতির অপরাংশ কোন দিন ঐক্যবদ্ধ হবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:৫৮




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

আইএমএফ কেন ঋণের কিস্তি আটকে দিতে চায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই এপ্রিল, ২০২৬ রাত ১:০৩


একটি প্রচলিত প্রবাদ আছে: "যে ব্যক্তি অর্থনীতি বোঝে না, সে রাজনীতিও বোঝে না।" বাংলাদেশের গত কয়েক বছরের পরিস্থিতি দেখলে মনে হয়, এই প্রবাদটি শুধু সাধারণ মানুষের জন্য নয়, আমাদের... ...বাকিটুকু পড়ুন

শেষ বিকেল Last Afternoon

লিখেছেন তানভীর রাতুল, ১৮ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:০৫

এই পৃথিবীতে শেষ বিকেলে আমরা কেটে ফেলি দিনগুলো
আমাদের শরীর থেকে, আর গুনি সেই হৃদয়গুলো যা আমরা নিয়ে যাব
এবং যেগুলো যাব এখানে রেখে। সেই শেষ বিকেলে
আমরা কোনো কিছুকে বিদায় বলি না,... ...বাকিটুকু পড়ুন

ফাউ খাওয়ার ফাঁদ

লিখেছেন আবু সিদ, ১৮ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৪৯

এ পাড়ায় দশ - বারো জন ছেলেপেলে মিলে আমরা খেলাধুলা করি। খেলা মানে নানান ধরনের খেলা। তার মধ্যে ফুটবল আর ক্রিকেট বেশি। আমাদের কারও ওরকম খেলোয়াড় হওয়ার স্বপ্ন নেই। তাই... ...বাকিটুকু পড়ুন

×