হতাশ হই, তারপরও এখানে আসি কেন
১০ ই আগস্ট, ২০১০ সকাল ৭:০৬
দেশের বেশীরভাগ ব্লগ সাইটই নানা কিসিমের লোকজন আছে। অনেক রুচিশীল ব্লগার যেমন আছেন, কোন অবস্থাতেই মুখে একটি অশ্লীল কথা বলবেন না, আবার এমন ব্লগারও দেখেছি কথায় কথায় মুখে কটুবাক্যের বান ডাকেন। প্রায়ই তাদের কার্যকলাপ দেখে হতাশ হই। ইচ্ছে হয়, আর না। ব্লগ সাইট আমার জন্য না। মাঝে মাঝে মনে হয়- নিজেই একটা ব্লগ সাইট খুলে বসি- কেবল ভালো ভালো কথা থাকবে, কোন গালাগালি না।
এতসব ভাবনার পরও আবার এখানে ফিরে আসি। প্রতিদিনই আসি। আমার ল্যাপটপে প্রায় সারাক্ষণই এ সাইটটি খোলা থাকে। তার কারণ, মানুষের ভালো মন্দের মাঝেও প্রায়ই এমনসব বিষয় পাই, যা সবকিছুর উর্ধ্বে মানবতারই গান গায়। কেউ মানসিক দ্বনেদ্ব আছে, কেউ অন্য কোন কষ্টে, রোগে শোকে কাতর- সবারই কথা বলা আর সহমর্মিতায় ব্লগ সাইটটি জমজমাট হয়ে আছে। সেসব দেখে ভালো লাগে। তাই ফিরে আসি। এখানেই থাকি।
যেমন, এমনিই ঘুরতে ঘুরতে নিচের লিংকটি দেখে চোখে পানি এসে গেলো।
Click This Link
কত সহজেই সবাই নিজেদের সব ভুলে একটি আবেদনে সাড়া দিচ্ছে। সব মতের সব পথের। এটাই বুঝি এই ব্লগ সাইটের প্রাণ।
-উন্নত শিক্ষা।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: হ্যা. তা তো বটেই। অনেক চোখে না পড়া খবরের গভীর বিশ্লেষণও পাই এখানেই।
এস বাসার বলেছেন:
নেটে বসলেই সামু তে ঢুকে পড়ি। অনেকটা মনের অজান্তেই সামুর পেজটা সামনে চলে আসে।
অনাহুত আগন্তুক বলেছেন:
ব্লগ হচ্ছে পৃথিবীর মতো। পৃথিবীতেও নানান কিসিমের লোক আছে, তাদের নানান কিসিমের কথাবার্তা শুনে কেউ পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কথা নিশ্চই ভাবে না। এখন তো অনেকগুলো ব্লগ সাইট - সচল, চতুর্মাত্রিক, আমরা বন্ধু, আমার ব্লগ, নাগরিক ব্লগ। যেই ব্লগের কমিউনিটি আপনাকে সবচে' বেশি suit করে, আমার মনে হয় সেখানে রেগুলার ঢু মারা বেশ ভালো কাজ করার জন্য।
লেখক বলেছেন: ব্লগ হচ্ছে পৃথিবীর মতো।
সহমত।
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনার ভালত্ব দিয়ে আসুন না, খারাপ মানুষগুলোকে ভাল করি।
লেখক বলেছেন: আমরা কেউ-ই তো আসলে এবস্যুলুট খারাপ না। সবারই ভালো দিক আছে। তারপরও আপাতদৃষ্টিতে যেসব বিষয় আমাদের আঘাতপ্রাপ্ত করে সেগুলো যদি পরিহার করতে পারি, তবেই তো আসে সিদ্ধি।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
মেটাফর বলেছেন:
আমার এখনো আশা আছে, সামু ঠিক হয়ে যাবে। সাময়িক উন্মাদনাগুলো কখনোই বেশীদিন ঝামেলা তৈরী করে ধরে রাখতে পারে না। বাংলা সিনেমার কথাই ধরুন। সেই ভয়াবহ অশ্লীলতাটা আপাতদৃষ্টিতে কমে এসেছে। এর জায়গা করে নিচ্ছে বেশ কিছু ভালো সিনেমা আর বাংলা নাটক। দেখা যাক, এখানে কি হয়।
শিমুল আহমেদ বলেছেন:
আহারে সামু তোরে কত ভালা পাই। সামু ছাড়া কিছু ভালা লাগেনা।
ইলা বলেছেন:
সামু আমায় খুব টানে। ঠিক নেশার মত
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















আর প্রবাসে যারা থাকে এটা তো তাদের কাছে দেশের জানালা....
----------