হাজার হাজার টেরাকোটা সৈন্য এবং তাদের ঘোড়াগুলো পাহারা দিচ্ছে সম্রাট কিন শি হুয়াং এর সমাধি
১৫ ই মে, ২০০৯ রাত ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যুদ্ধের জন্য সাজানো রয়েছে সৈন্য বাহিনী, হাজার হাজার টেরাকোটা সৈন্য এবং তাদের ঘোড়াগুলো পাহারা দিচ্ছে সম্রাট কিন শি হুয়াং এর সমাধি। সম্রাটের অনন্ত জীবনের প্রতিরক্ষার জন্য এই কাদামাটির সৈন্যগুলোকে মাটির নিচে সম্রাটের সাথে সমাধিস্থ করা হয়েছিল আজ থেকে প্রায় ২,০০০ বছরেরও বেশি সময় পূর্বে। চায়নার প্রথম সম্রাট কিন শি হুয়াং এর সমাধি শহর মাউন্ট লিশানের পূর্বাঞ্চলের একজন স্থানীয় কৃষক ১৯৭৪ সালে টিউবওয়েল বসাতে গিয়ে সম্রাটের মৃত্যু পরবর্তী নিরাপত্তায় নিযুক্ত একটি টেরাকোটা যোদ্ধার ভাঙা মস্তকের সন্ধান পান। পরে খুড়তে গিয়ে দেখা যায় টেরাকোটা নির্মিত বিপুল সৈন্য আর ঘোড়া দিয়ে ভর্তি হয়ে আছে মাটির নিচের বিশাল এলাকা।
প্রতœতাত্ত্বিক খনন এই তিরিশ বছর পরে এখনো চলছে। এ পর্যন্ত ৮০৯৯ টি ফিগার আবিষ্কার করা হয়েছে। ইনফেন্ট্রি, আর্চার, অফিসার মিলিয়ে এই বিপুল সংখ্যক টেরাকোটা সেনারা বেশির ভাগই দাঁড়িয়ে এবং কোনোটি হাঁটু গেড়ে বসে আছে। তাদের হাতে ধরা ব্রোঞ্জের তৈরি বিবিধ ধারালো অস্ত্রের সবই আসল। টেরাকোটা আর্মির প্রভাব পড়েছে চিনের বাইরেও। আমেরিকার টেক্সাসে বসবাসরত চায়নিজ এক ব্যবসায়ী ফরবিডেন গার্ডেন নামে চায়নিজ সংস্কৃতি ও ইতিহাস ভিত্তিক একটি আউটডোর মিউজিয়ামও গড়ে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন