আপনার চিন্তা চেতনার জগৎকে সমৃদ্ধতর করার জন্য কিছু অটো সাজেশন ।
১। মহান সৃষ্টিকর্তা যেন আমার উপর সহায় হোন
২। আমার আত্নাই আমার বিবেক এবং তিনিই প্রভু । সুতরাং আত্নাকে উদ্ভাবিত কর অলৌকিক আলোয় ।
৩। পৌছতে হবে জ্ঞানের গভীরতায় এবং এজন্য সর্বক্ষেত্রে প্রয়োজন সযত্ন প্রয়াস।
৪। আত্ন পরিশোধন পরিচর্চাকে অব্যাহত রাখতে হবে।
৫। সময়কে কাজে লাগাতে হবে উপভোগ করতে হবে প্রতি পদে পদে।
৬। অপরিসীম ধৈর্য একাগ্রতা চেষ্ঠা ও নিষ্ঠা দ্বারা প্রতিকূলতাকে অতিক্রম করতে হবে।
৭। অকারণ তাড়াহুড়া আবেগ উদ্বেগ পরিহার করতে হবে।
৮। কোন রকম জটিলতায় ভোগা চলবে না।
৯। ছোট বড়, শত্র“, বন্ধু ধনী নির্ধন নির্বিশেষে সবার কাছ থেকেই ভালোবাসা ও শ্রদ্ধা আদায় করতে হবে।
১০। সময়কে ব্যবহার করতে হবে সর্বোচ্চ মাত্রায় যথার্থ ভাবে।
১১। নিমগ্ন হতে হবে বর্তমান বাস্তবতায় ।
১২। অতি সিরিয়াস প্রবণতা পরিহার করতে হবে।
১৩। উচ্চতর ব্যক্তিত্বের যুক্তি বুদ্ধি নীতি আদর্শ অনুসরণ করুন ও অনুপ্রাণিত হোন।
১৪। ধর্মীয় রাজনীতি এবং আদর্শ দ্বারা অনুপ্রাণিত হোন ।
১৫। নেতিবাচক চিন্তাকে কোন ভাবেই মনের মধ্যে স্থান দেয়া চলবে না।
১৬। বিনয় ও সৌজন্য চরিত্রের অলংকার স্বরুপ ।
১৭। বাস্তবতা থেকে মুক্ত হতে হবে এবং সেটা করতে হবে বাস্তবতার মধ্য থেকেই এবং এজন্য দরকার প্রয়োজনীয় কর্মকৌশল ।
১৮। অস্তিত্বের লড়াই কেনা করে সবাইকে করতে হয় একটু সৎভাবে চেষ্ঠা করুন।
১৯। নিজেকে অনুভব করতে হবে মহাজাগতিক প্রেক্ষাপটে ।
২০। মহাজাগতিক অনুভব অনুভূতিতে সক্রিয় হোন।
২১। অন্যের দৃষ্টিকোণ এবং দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দিতে হবে।
২২। অন্যের প্রশংসা করার মতো সততা এবং সারল্য মানুষকে তার আকাঙ্খিত পথে পৌছাতে সাহায্য করে।
২৩। নিজের সৎ বিশ্বাস আর আকাঙ্খাকে অন্যের মধ্যে সঞ্চারিত করার মতো মানস প্রবণতা সৃষ্টি করতে হবে।
২৪। মনকে রহস্যময়তার ধূম্রজালে আচ্ছাদিত করুন
২৫। আবেগের প্রাবাল্যকে সংযত করতে হবে।
২৬। চিন্তন প্রক্রিয়ায় যুক্তি শৃঙ্খলা থাকা প্রয়োজন।
২৭। তোমার অশ্র“ তোমার অর্ন্তজগৎকে উন্মোচিত করবে। তোমার হাসি তোমার আত্নাকে আলোকিত করবে।
২৮। যৌনতা হল শিল্প একে ব্যবহার করতে জানতে হবে।
২৯। আমরা সব সময় মুগ্ধ হতে ভালোবাসি । মুগ্ধ তাই আমাদের বিস্বয় ।
৩০। মানুষ তার অভ্যস্ত চিন্তা দ্বারা পরিচালিত হয় । সুতরাং অভ্যাসকে বদলাতে হবে। এ জন্য প্রয়োজন আত্ন নিয়ন্ত্রণ ক্ষমতা ।
৩১। আপোষ সমঝোতা এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় ।
৩২। কোন ভাবেই উচ্চম্বন্যতা ও হীনম্বন্যতাকে স্থান দেয়া চলবে না।
উপযুক্ত অটোসাজেশন সমূহ যারা নিজেদের জীবনে প্রতিনিয়ত পরিচর্যা করবে আমি নিশ্চিত তাদের জীবনে অজান্তেই একটা পরিবর্তন ঘটে যাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

