আমার প্রিয় পোস্ট

যে কোন প্রয়োজনে স্বরণ কইরেন: hopelessduniya@yahoo.com এই আইডি তে..এড কইরেন...

:-B পিসির সাউন্ড (বিপস) শুনে কিভাবে বুঝবেন কী (এরর) ঘটলো ?

১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:২৪

শেয়ারঃ
0 0 0



পিসির সাউন্ড (বিপস) শুনে কিভাবে বুঝবেন কী (এরর) ঘটলো ?
সাধারণত আমরা যারা পিসি ইউজার তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সাউন্ড (বিপ) শুনে অভ্যস্ত। তবে অনেকেই এই বিপসের বিভিন্নতা সম্পর্কে তেমন জ্ঞাত নন। তাদের সবার সাথে শেয়ার করার উদ্দেশ্য এই লেখা -

খ্বু সংক্ষিপ্ত বিপ
এই ধরনে শব্দ সংকেত মূলতঃ মাদারবোর্ড এর সাথে সম্পৃক্ত॥ অন্যভাবে বলা যায় যে, এই ধরনের শব্দ সংকেত সিস্টেম মেমোরীর এরর এর সাথেও সম্পক্ত। [সিস্টেম মেমোরী=বায়োস মেমোরী]

পর পর তিনটি ছোট বিপের পর একটি লম্বা বিপ
সাধারনত এই ধরনের শব্দ সংকেত গ্রাফিক্স কার্ড এর সাথে সংশ্লিষ্ট।
পর পর তিনটি বড় বিপের পর একটি ছোট বিপ
সিস্টেম মেমোরীর এররের সাথ সংশ্লিষ্ট এই শব্দ সংকেত।
বিপ - বিরতি - বিপ -বিরতি- দুটি পরপর বিপস
মূলত সিপিউ এর সাথে সংশ্লিষ্ট এই শব্দ সংকেত।
তিনটি বিপস - বিরতি - তিনটি বিপস - বিরতি- চারটি বিপস
এই ধরনের শব্দ সংকেত ভিডিও মেমোরীর এররের সাথে সংশ্লিষ্ট ।
তিনটি বিপস - বিরতি - চারটি বিপস - বিরতি- একটি বিপ
এই ধরনের শব্দ সংকেত গ্রাফিক্স কার্ড এররের সাথে সংশ্লিষ্ট ।
পাঁচটি ছোট বিপস
সিপিউ এর সাথে সংশ্লিষ্ট এই শব্দ সংকেত।
লম্বা স্থির বিপস
এটি মূলত সিস্টেম মেমোরীর সাথে সংশ্লিষ্ট।
ছোট স্থির বিপ এবং উচ্চস্বরের বিপ
সিপিউ এর তাপমাত্রা অতি উচ্চ মাত্রা নির্দেশ করছে।

 

সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:২৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:০৬
এস মাহবুব বলেছেন: জানলাম।
ধন্যবাদ।
৩. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২৪
মাহিরাহি বলেছেন: কাজের পোস্ট
৪. ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩৩
ধূসর মানচিত্র বলেছেন: দরকারি পোস্ট, তাই প্রিয়তে।
৫. ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৫
মুক্ত বয়ান বলেছেন: দরকারি পোস্ট। প্রিয়তে।
৬. ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:২৯
আরেফিন জিটি বলেছেন: কিছু বিপস সম্পর্কে আগে থেকেই জানতাম। এখানে আরো কিছু শিখলাম। ধন্যবাদ।
৮. ০৭ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫২
গুহামানব বলেছেন: মাগার বিপদের সময় এই লিস্টি মনে রাখতে পারি না :(
৯. ৩১ শে মে, ২০১০ দুপুর ১২:৩৩
গুরু তুমি মহান, তোমারে করি প্রনাম বলেছেন: কামের টাইমে এই আওয়াজ ক্যামনে মনে রাখুম?

 

মোট সময় লেগেছে ২.৫৬৮৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি দেখিনি,
আমি জানিনি,
আমি শুনিনি অনেক কিছু.............
আমি চাইনি,
আমি পাইনি,
তবু ঘুরেছি..............................
তোমার পিছু।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই