somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার General হবার পর প্রথম লেখাটি সরিয়ে ফেলেছে সামহোয়্যার ইন ব্লগ । সামহোয়্যার ইন ব্লগ মত প্রকাশের স্বাধীনতার কোন অর্থটা গ্রহন করে ? :|:|/:)

১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দীর্ঘ নয় মাস পর গতকাল আমাকে General করা হয়েছে । তবুও খুশি হয়েছিলাম , General তো করা হয়েছে । মনে লেখাটা প্রকাশের খুশি এবং বর্তমান ঘটে যাওয়া একটা বিষয়ে ক্ষোভ নিয়ে General হওয়ার পর প্রথম লেখাটা লিখি । লেখাটা প্রকাশ ও হল । দারুন Response ও পাচ্ছিলাম ।

কিন্তু সকালে যখন কিছু মন্তব্যের জন্য তাদের ধন্যবাদ দিতে গেলাম তখন একটা Massege এলো .........

" এই লেখাটিতে একটি ভুল পাওয়া গিয়েছে সুতরাং আপনি এখানে মন্তব্য করতে পারবেন না "

আমার লেখাটি হারিয়ে গেল । আমি হতবাক এবং সাথে সাথে হতাশ ও । কারন আমি বুঝতেই পারলাম না , আমার ভুলটা কোথায় ? সাথে সাথে " ব্লগে লেখা প্রকাশের নীতিমালা " পড়লাম কিন্তু সেখানে ও এমন কোন কথা পেলাম না যেটি আমার লেখার বিরুদ্ধে যায় ।

হ্যা একটি নীতি জোর করে ব্যাবহার করা যেতে পারে । সেটি হল ......
" চিন্তাধারা যতই চরম-পন্থী(radical) কিংবা রক্ষণশীল (conservative) হোক না কেন, তার স্বাধীন মত প্রকাশকে আমরা সমর্থন করি, যতক্ষণ না তা রাষ্টীয় আইন বা অন্যের ব্যাক্তি স্বাধীনতা লঙ্ঘন করে "

কিন্তু আমি তো রাষ্ট্র বা আদালতের রায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি নাই অথবা কাওকে তো বলি নাই রাজপথে নেমে এসে এই রায়ের বিরুদ্ধে ঝাপিয়ে পড় ।

কিন্তু আমি না বললেও একটি বড় দল ঠিক ই রাজপথে নেমে আসবে এবং সরকার তাদের নিয়ন্ত্রণের জন্য দমন অভিযান চালালে শুরু হবে এক অপ্রত্যাশিত সহিংসতা । আর এতে করে সব থেকে বেশি ক্ষতির স্বীকার হবে সাধারণ জনগন ।

আমি আমার লেখায় এই উদ্বেগটাই প্রকাশ করেছিলাম । আর আমার উদ্বেগটা যে কতটা বাস্তব সম্মত ছিল তার প্রমান গতকাল ও আজকে টেলিভিশনের পর্দায় চোখ রাখলে যে কেউ বুঝতে পারবেন ।

আমি এই উদ্বেগটাই প্রকাশ করেছিলাম আর সরকারকে বলেছিলাম অপরিণামদর্শী । এটাই কি আমার অপরাধ ? আমার একটা বিষয় ভালো লাগেনি , সেইটা আমি বলতে পারব না ? আর তা যদি না পারি তাহলে সামহোয়্যার ইন ব্লগ মত প্রকাশের স্বাধীনতার কোন অর্থটা গ্রহন করে ?

সামহোয়্যার ইন ব্লগের নীতিমালার শেষ কথা গুলো তারা যদি মন থেকে লিখে থাকে তাহলে তারা কিভাবে আমার পোস্টটি ডিলিট করে ?

সামহোয়্যার ইন ব্লগের নীতিমালার শেষ কথা গুলো নিম্নরূপ -------

শেষ কথা:

সামহোয়্যার ইন... দায়িত্বশীল স্বাধীনতায় বিশ্বাস করে। উপরে উল্লেখিত নীতিমালা কেবল বিশেষ ক্ষেত্রেই ব্যবহার করা হবে। আমরা কারো বাক বা চিন্তা স্বাধীনতার পথে বাঁধা হয়ে দাঁড়াতে চাই না। চিন্তার সংঘাত কিংবা সমালোচনা একটি ব্লগিং কমিউনিটিতে থাকতে পারে কিন্তু যখন এই সংঘর্ষ, চিন্তা কিংবা আদর্শের গন্ডী পেরিয়ে ব্যক্তি সংঘর্ষে রূপ নেয় তখন আর তা সুস্থ্ পরিবেশের পরিচায়ক হয় না। এই ব্লগ সাইটের পরিবেশ ব্লগাররাই ঠিক করে নেবে; আমরা কতিপয় কুরূচিপূর্ণ ব্লগারকে একটি সুস্থ সাবলীল ব্লগ কমিউনিটিকে প্রভাবিত করতে দিতে পারি না। যে সব পোস্ট আপত্তিকর এবং কেবলি সংঘাত তৈরির উদ্দেশ্যে লেখা, ব্লগাররা তা এড়িয়ে যাবেন কারণ এগুলো সম্বন্ধে বেশি আলোচনার অর্থ হলো এ ধরণের নোংরা পোস্টের গুরুত্ব বাড়িয়ে দেয়া । আমরা আশা করি, সকলে তাদের ধৈর্য্য-সহমর্মিতা দিয়ে সংঘাত দূর করবেন এবং আমাদের জাতির উন্নয়নে সবচেয়ে প্রয়োজন যে একতার তা অর্জন করবেন । শুভ ব্লগীং!


এই লেখাটা প্রকাশের পর তারা হয়ত আমাকে General থেকে Watch এ নিয়ে আসবে । ব্যান করে দিলেও অবাক হব না ।
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×