somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেজুতি_শিপু
একজন অস্থির মানুষ। বৈপরীত্যকে লালন করি নিজের ভিতরে । সময়ের ধুলোবালি দৃষ্টিকে ঝাপসা করে- তবু চোখ মেলে চেয়ে থাকি নির্বিকার। অন্তরাত্মা চিতকার করে তবু শান্ত ভাবে হেঁটে চলি -যেন অন্যকারো চলা । উচ্চারিত কথামালা-সে ও যেন অন্য কারো বলা।

প্রদর্শনী

১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




চারপাশের উচ্চকিত প্রদর্শনীর ভীড়ে
ক্লান্ত হতে হতে -
আর কোন প্রদর্শনী ভালো লাগছিলো না বলে-
স্বস্তি তখন অজ্ঞাতবাসে যেতে চেয়েছিল।
কেননা, গোলাপী কাপড়ে মোড়া উৎসবের রং
তখন বড় উৎকট মনে হচ্ছিল, সোনালী দেয়ালে
আলোর রোশনাই, লাউড স্পীকারে গান-বাজনা ,
চুড়ির রিনিঝিনি শব্দ দরজায় দাঁড়াতে না দাঁড়াতেই
বেজে উঠা নুপুর। চোখ ফেরানোর আগেই
গমগম গলাতে কেউ একজন বলে উঠেছিল, দেখ ,
দেখ, কী নিয়ে এসেছি ! যাদুর বাক্স।
যেখান থেকে একে একে বেরিয়ে এসেছে-
সহস্র স্বর্ণ মুদ্রা, নতুন মডেলের গাড়ী , মেডেল,
মুকুট, রাজনীতি, ল্যাং মেরে উপরে উঠে যাওয়া ।
কতকি যে আরও ! বেজে উঠেছে ডুগডুগি।
দিকে দিকে দুন্দুভি !

পাতা খুললেই, বিজ্ঞাপন!

আজ , কৈ মাছে কাঁঠালের ঝোল রান্না হয়েছে !
টমের জন্যে শ্বেত পাথরের বাটিতে
পরিবেশন করেছি অমৃত!
চাঁদের মিহি সুতোয় বুনে বুনে শাড়ী ,
কেমন মানিয়েছে, বল?
গরমের ছুটিতে ভূমি থেকে
তিন লক্ষ সাতাত্তর হাজার পাঁচশ কিলোমিটার
উচ্চতায় পরিবার পরিজন নিয়ে হাসিমুখে আমি ।
দেখ, দেখ আমি গিলেই ফেলেছি
তিনশ কোটি জ্ঞানের বটিকা!

কে, কাকে, কী দেখাচ্ছে, কেন দেখাচ্ছে -
কিছুই স্পষ্ট করে বোঝা যাচ্ছিল না!

প্রচারেই প্রবল প্রসারের এই যুগ!

স্বস্তি তখন সৃষ্টির বিসর্জন কামনা করেছিল কিনা
কাউকে জানাবার সাহস পায়নি ।
কেননা উইকিলিকসের এই সময়ে -
বইয়ের ভাঁজে গুঁজে রাখা প্রথম গোলাপের মত
একান্ত, কোমল, অসূর্যস্পৃশ্যা একটুকরো গোপন অনুভব
পাছে আছড়ে পরে মানুষের সজাগ আদালতে !
পাছে, সহস্র বছরের ফেসবুক স্ট্যাটাস দর্শনের
সশ্রম কারাদন্ড ঘোষণা করা হয় !

তাই সে সভয়ে অজ্ঞাতবাসের আড়াল চেয়েছিল।

যেখানে প্রদর্শনী বলতে ময়ূরের সংযত পেখম মেলা
আর মেঘেদের সেজে ওঠা । প্রেম বলতে
ফুলের রং মেখে প্রজাপতির জন্যে প্রতীক্ষা ।
সকালের সূর্য প্রবেশের আগে যেখানে
সলজ্জ অনুমতি প্রার্থনা করে -
জড়াজড়ি করে একে অপরের
বুকের কাছে নত হয়ে
দাঁড়িয়ে থাকা বৃক্ষদের কাছে ।

স্বস্তি সেখানেই আনত কাটিয়ে দিতে চেয়েছিল
বাকীটা সময় ।

——————-
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০২৬ দুপুর ২:১৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তুমি আমার আধো আধো সকাল হবে?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬

তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)

তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?

তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

×