পেরাই বিলে গ্রামীন ভালোবাসা
১৪ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি-নিজস্ব ...
আমাদের ছোট গায়, পেরাই বিলে, যেথা লাল শাপলা ফোটে;
অজানা অচেনা পাখিরা সেথা মিুষ্টি মধুর ডাকে ব্যাকুল হয়ে ওঠে ।
পাখির কলতানে বিলের কালো জলে,
মাছের ঝাক ঢেউ তুলে চলে।
সবুজ কচুরীপানায় নীলে নীলে সাদা ফুল ফুটে
নানান রঙের ফড়িংগুলো উড়ে বেড়ায় দিকবিদিক ছুটে।
প্রজাপতিরা সেথায় অপরূপ সাজে সদা চঞ্চল;
শঙ্খমালা ঝিনুকের দল সবুজঘাস ঘাসফুল।
ভেসে থাকে সোনা ব্যাঙ কালোজলে কিংবা পদ্মপাতায়,
ঢোরা সাপ সাতার কাটে হেলেদোলে চলে যায়;
চারিদিকে সবুজমাঠ আর ঝিঁঝিঁ পোকার ডাক
সাদাবকেরা মাছের সন্ধানে ঠি দাড়িয়ে দীঘল একপায়;
তুমি আর আমি সেথায় কোন এক গোধুলী বেলায়
মধুর আলিঙ্গনে জড়িয়ে ধরে ছিলাম পরম মমতায়।
কতসময় পেরিয়ে গিয়েছে তখনো বুঝি নাই;
হঠাৎ লক্ষী পেঁচার ডাকে চোখ মেলে দেখি
দাঁড়িয়ে রয়েছি রূপালী আলোর ভরা চন্দ্রিমায়।
চাঁদের আলোয় দেখেছিলাম তোমার সেই মায়াভরা মুখখানি
তোমার রূপে বিলীন হলো চন্দ্রিমা আর ঝিলের স্বচ্ছ পানি।
সেদিন থেকে তোমার রূপে হলাম দিশেহারা,
তোমার প্রেমে মজনু হলাম ,হলাম পাগলপারা।
আমাদের ছোট গায় পেরাই বিলে যেথা লাল শাপলা ফোটে
অজানা অচেনা পাখিরা সেথা মিষ্টি মধুর ডাকে ব্যাকুল হয়ে ওঠে।।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।
আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব...
...বাকিটুকু পড়ুন
বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[
শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব-
একবার শুধু থামুন।রাগ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫
ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১

১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি...
...বাকিটুকু পড়ুন
দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে...
...বাকিটুকু পড়ুন