সেই সে চেনা পথ
সেই নেবু বন
সেই ঘুঘুগুলি করিতেছে আজও বিচরণ।
সবুজ শস্যভূমে
আঁকাশের সেই নীলে শাদা মেঘের দল তেমনি ভেসে বেড়ায়
কাশবনে শাদা শাদা কাশফুল
দক্ষিণে হাওয়ায় দোলে
আজও রাখালী বাঁশি রাখালী গান
গাঁয়ের বধু দীঘির কালোজলে করিছে স্নান।
আজও মেঘ বৃষ্টির খেলায়
কিশোর কিশোরী মেতে ওঠে আনন্দে উচ্ছ্বাসে
আজও ঘাস ফড়িং প্রজাপতি সবুজ দূর্বা ঘাসে
আজও শিউলি বকুল হাসে ।
সবই আছে সেই আগেরই মতন
শুধু আমি নেই সেই তেমনটি এখন
এই যে এত আছে
তবু মনে হয় কিছু নেই
তুমি ছিলে না তাই।
তুমি থাকলেই বৃষ্টি ভেজা আমি
তুমি থাকলেই পুলকিত মনে আনন্দেরে ডাকি আনি।
তাই এ মিনতি মম,হয়োনা পাষাণ প্রিয়া, প্রিয়তমা
অতীতের সব ভুলগুলির প্রতিদানে ভালবাসা দাও ।
ভালবেসে যদি কাছে টেনে নাও
একবার যদি ভালবাসিবারে দাও!
প্রমান করবো এবার – এ কথাটি মিছে নয়
আবারও বৃষ্টি নামবে আবারো ভিজে যাবে তুমি।
আবারো আঁকাশের উপর আঁকাশ
আবারো নীল আঁকাশে শাদা মেঘ
আবারো সবুজ ঘাসে ঘাস ফুল অবারিত সবুজ।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


