somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সব বুঝেও এটুকু বুঝনাছারপোকা সমগ্র

০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ধূলি যদি জোটে পায়ে

আমার তো নাই অভিযোগ
চলতে গেলে পথে—ধূলি যদি জোটে পায়ে
সেতো দোষের কিছু নয়;

পথচলার প্রামান্য দলিলমাত্র
জীবন মানে থেমে থাকা নয়।

ঝকঝকে তকতকে থালাবাসুনের স্বার্থকতা
উনুন আর ছালুনের দৌরাত্ম্যে
জর্জরিত হওয়াতে—শুধু ধূয়ে নিতে হয়।

জাদুঘরে রেখে তাদের—কী স্বার্থকতা?
কাজেই তার আসল পরিচয়;
রূপতার ক্ষয়ে যায়—ক্ষয়িষ্ণু চাঁদের মতো
পূর্ণ হয়না আর—কারণ থালা তো চাঁদ নয় ।

নাই কাজ যার কে রাখে যতনে তারে
নষ্ট টিউব লাইট রাখেনা কেউ মাথার উপরে
ছুড়ে ফেলে আবর্জনাস্তূপে।
ক্ষণিকের এই চরাচরে— সোনা নয়; লোহা গড়েছে সভ্যতা
নিজেকে আগুনে পুড়ে পুড়ে।


সব বুঝেও এটুকু বুঝনা!!!

মিথ্যার বাক্স করে— মিথ্যার প্রচারণা
যেখানে সত্য বাস করেনা
মিথ্যা দিকভ্রান্ত করে শুধু
মিথ্যায় ভুল কর্মপরিকল্পনা।

বিবিসির কি আর আছে দেশপ্রেম
সে বুঝেনা —কিছু স্বার্থ ছাড়া
তোমাকে আড়ালে অবজ্ঞা করে
তোমার কানে গরল ঢেলে দেয়।
তুমিও কম নও তাদের কথার ফাঁদে পড়ে
ঘুরতে থাকো ঘৃণার চক্রবাকে
জানোতো কয়লা ধুলে ময়লা যায়না
এখনই প্রত্যাখ্যান করো তারে।
তুমি ঠিকই জানো কে তোমার সুহৃদ?
কে লিখে কবিতা? সশ্রদ্ধ ভালোবাসায়

আর কাদের জীবন কেটেছে শয়তানের আড্ডায়?
তোমাদের তুচ্ছতাচ্ছিল্য আর দোষারোপ করে।

তার সঙ্গেই গড় ভিত —যে তোমারে দিয়েছে প্রেরণা
চলার পথে… কাছে থেকে অথবা দূরে।
কাছে গিয়ে গরল ঢেলে —তোমাকে বিষাক্ত করে
এ কেমন কর্মপরিকল্পনা—
হায়!!! সব বুঝেও এটুকু বুঝনা!!!


দিকভ্রান্ত পথিক

শরীরের জন্য মাথা যেমন
দ্বীনের জন্য নামায তেমন
কেনো চলো কেবল বেনামাযী অথবা ….
তুমি কোথায় আছো? বেহেশত খানায় নাকি জাহান্নামে
হে অভিযাত্রী! কোন পথে চলছো?
হয়তো গন্তব্যে পৌঁছতে পারবে না।
বেনামাযী কতটুকু মুসলমান—ভেবে দেখেছো কী??


বয়েসী বট

কি সাবলিল পথচলা তার—তোমার সাথে
পায়ে হেঁটে হেঁটে
আমি কেন পারি না?
বয়েসী বটের সুশীতল ছায়া
তোমারও লাগে ভালো—
আমারও ঠিক তাই
একদিন আমিও হবো বয়েসী বট
আমিও গড়িবো— ছায়া সুনিবিড় শান্তির নীড়
তুমি থাকবে সেথা।


ছারপোকা!!

কথা হলো আমানত
আমানতের খেয়ানত
মুনাফিকের লক্ষণ—
মুনাফিকের বাস
জাহান্নামের সর্বনিম্নস্তরে
তুই তো কিছু নস
পাপিষ্ঠের পিয়ন ছাড়া।
কিসের অহংকার তোর ছারপোকা!!








সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১২
১৭টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×