হয়তো কবিতা অথবা নয়!!!
২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কে তুমি গানের পাখি!!—গান গেয়ে যাও
সবার অগোচরে— এই অন্তরে বাজে যেন চিন চিন
ভালোবাসার বীণ....
শত কাজের মাঝে—তোমার গান বাজে
এই হিয়ার মাঝে-ফুরসত মেলেনা যে
তোমার স্মরণে...
দিনের আলোয় কেটে যায় —রাতের আঁধার
তবু কেন থেকে যায় ভালোবাসার রেশ।
মধুর আবেশ!!
গানের পাখি এমনি করে গেয়ে যাও গান;
দূর থেকে ক্রমাগত সরে আরো দূরে থেকে
এ কেমন প্রণয়ের আহবান!!
আমি চলে গেলে— না বলে থেমে গেলে
থামবে জানি তোমার অভিযান—কাব্যিক ভ্রমনে।
আমি বলবো না—হারিয়ে যাবো নৈশব্দের পাথারে
ভোরের শিশিরের মতো নিরবতার নূপুর পায়ে
জানবে না তুমি কবে যাবো—শীতের ঝরা শিউলি ফুলের মতো ঝরে যাবো
পড়বে না আর আমার পদধ্বনি এই চরাচরে..
এমনি করেই একদিন হবেগো মোর প্রস্থান
তোমাদের অগোচরে…
অযাচিত কবিতা— থেকে যাবে— থরে থরে
তোমার অবহেলার জলছাপ আছেগো তার দেহভরে;
একদিন কোনদিন পড়বে তুমি তারে—
দু’ফোটা অশ্রু যদি গড়িয়ে যায়
তোমার ঐ চিবুক বেয়ে—বুকের জমিনে
ভালোবাসার দেয়াল চিড়ে
ভেবে নিও ছুঁয়ে দিলেম তোমায়— অচ্ছুত আমি
গানের পাখি গানগুলি তোমার
এমনি করে নিত্য—আমারে ছুঁয়ে যায়
আমি যেন ভিজে যাই নব নব বর্ষার জলে
নয়নের দুইধার উপচে পড়ে— বানের জলে তটিনীর দুই ধার যেমন
তাই যেন লিখে যাই কবিতার ছলে..
কবিতা নয় অমোঘ ভালোবাসা
ভালোবাসার অটুট বন্ধন
সাধ্য কার ছিঁড়ে তারে... .....................
ছবি----নেট
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন