হে নিভৃতচারিনী!!!
৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হে নিভৃতচারিনী!!! সঙ্গোপনে করছো পাঠ আমার কবিতা জানি,
প্রিয় পোশাকেরই মতন — অনেক যতন করে …
এইখানে তোমার রাজ্যের আহলাদ…পুষ্পরানি;
অদৃশ্য থেকে প্রচ্ছন্ন নয় প্রকট দৃশ্যমান হও — পাঠকের ক্ষুধিত চোখে
প্রস্ফুটিত ফুলের মতো—হওগো বিকশিত,
ভালোবাসার প্রগাঢ় বন্ধন—সবাই বুঝে
আমাদের ভালোবাসা সবাই খোঁজে।।
পথহারা নাবিক যেমন খোঁজে ধ্রুবতারা— নিশীথের অম্বরে,
চাতক যেমন বৃষ্টির জল অন্বেষণে উদগ্রিব—পিপাসার আকাশে উড়ে উড়ে।
শেষ বিকেলে পাখিরা যেমন নীড়ের সন্ধানে উড়ে
আমাদের কাব্যিক ভ্রমন সখা তেমনি করে।
মুক্ত বলাকার মতো অপ্রতিরোধ্য— দূর্বার..
হে নিভৃতচারিনী, তিমির হারার, — অপার ভালোবাসার,
রেখেছি তোমারে যতন করে— এই অন্তরে...
ক্ষুদ্র আমি—তুচ্ছ আমি, আর সবের মতো আমার আছেগো সংশয়
কতটুক আছি তোমার হৃদয় জুড়ে..
তোমারেই শুধাই
তুচ্ছ বালুকণা মহাদেশ গড়ে কেমন করে?
পারবো কি আমি তেমন করে…
ছবি- নেট
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)
তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?
তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের...
...বাকিটুকু পড়ুন
গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া...
...বাকিটুকু পড়ুন
খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?...
...বাকিটুকু পড়ুন
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।...
...বাকিটুকু পড়ুন