somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনের কথা-৬

১৪ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পরদিন ফোন করলো সীমানা-
হয়তো প্রয়োজন ছিলো না ফোন করার। অল্প বয়সের অবুঝ মন সীমানাকে ভীষনভাবে কঠিন বাস্তবতার দিকে ঠেলে দিলো- শুরু হলো জীবনের নতুন অধ্যায়।
ছোট ছোট ভুল মিলে একটা বড় ভুলের জন্ম হলো ওর মনের অজান্তেই



৩-৭
-হ্যালো
ফোনটা ছেলেটাই ধরলো
-কাল আমি ফোন করেছিলাম রিংকু ভাই-এর ছাত্রী, একটু কথা ছিলো
-আবার ছাত্রী বলছেন? আমার বন্ধুর কোনো ছাত্রী নাই।
-জ্বী ঠিকই বলেছেন, ভুলটা আমারই ছিলো প্লিজ কিছু মনে করবেন না, এুঁকু বলার জন্যই ফোন করেছি আপনাকে,
ধন্যবাদ রাখি তাহলে, কিছু মনে করবেন না। ভুলতো মানষেরই হয়, খোদাহাফেজ
বলেই রিসিভারটা নামাতে জাবে অমনি ওপাশ থেকে
-শুনুন
-হু
-আপনার নামটা জানতে পারি এত কথা বললাম নামটাই জানা হলো না।
-সীমানা
-আমি
-আপনি কি পড়েন
-কলেজে

একথা সেকথায় চললো কিছুক্ষণ গল্প, কি করে কোথায় থাকে, সীমানা বার বার ফোন রাখতে চাচ্ছে আর উনি বলছে আর একটু কথা বলি, সীমানাও পারছে না রাখতে, এমন ঘটণার জন্য প্রস্তুত ছিলো না সে, আর এমন কিছুর সাথে সে পরিচিতও না, ছেলেদের সাথে জীবনে কথা বলেছে খুব কম, কি করে কথা বলতে হয় কিভাবে এড়িয়ে চলতে হয় তখনও ঠিক বোঝে না সীমানা।
-শেষ পর্যন্ত ছেলেটি বললো আবার ফোন করবেন কথা বলবো, কি বলবো বুঝতে পারছিলাম না
-বিষয়টা এড়িয়ে যাবার জন্য বললো ঠিক আছে করবো, হয়তো সে বিশ্বাস করলো না আমার মনের অভিসন্ধি বুঝলো
বললো প্রমিজ করেন।
- কেনো?
- শুধুতো একটা কথাই বলবেন, সমস্যা কি? আমাকে কি আপনার খারাপ মনে হচ্ছে?
- নাহ, তা না
- তাহলে প্লিজ ফোন করবেন, প্রমিজ করেন
- ঠিক আছে করবো, তবে কবে সেটা বলতে পারি না
- ঠিক আছে, তবে প্রমিজ করেন
- প্রমিজ
পারলো না সীমানা, মনের মধ্যে খচ খচ
কেনো প্রমিজ করলো, ছোট মনের কোমলতা তখনো বোঝেনি অপরিচিত একটা মানুষের কাছে সামান্য একটা প্রমিজ জীবনে কিছু না। বরং ওর মনে হলো প্রমিজ যখন করেছি ফোনতো করা উচিত। ওর বোকামী ওর সরলতা ওর ভাবনার প্রেক্ষাপটকে সহজ করে দিলো।
জীবনের প্রথম প্রমিজ, ভুলতে পারছে না কিছুতেই
এটা সেটা ভাবতে ভাবতে নিজের কাছে পরাজিত হলো সীমানা দুদিন পর আবার ফোন করলো
আবার কিছুক্ষণ গল্প, কথা বলতে বলতে জানলো ছেলেটা ডাক্তার, হয়তো সেদিনও বলেছিলো কিন্তু তখন অতোটা খেয়াল করেনি।
ডাক্তার সীমানা কোনদিনও পছন্দ করে না, গল্পের এক পর্যায়ে কথাটা বলে ফেললো ও।
তখন সে ডাক্তারী পাশ করেছে, শিশু হাসপাতালে ইন্টার্নী করছে। একটু ভয় পেলো সীমানা এত বড় একটা লোকের সাথে গল্প করছে?
কি জানি ঠিক হচ্ছে কিনা, মাঝে মাঝেই কথা হচ্ছে, গল্প করাটা কিছুটা নেশার মত হয়ে গেলো, ছেলেটার কণ্ঠ বেশ রোমান্টিক, ওকে টানছে, এক সময় রোজই ফোন করা শুরু হলো
কিন্তু কেমন করে যেন একটু একটু করে আটকে যাচিছলো সীমানা, বুঝতে পারলেও ফিরতে পারছিলো না, ওটা ছিলো পুরুষের প্রতি ওর একটা মোহ...
প্রচন্ড একটা মোহ, অজানা কিছুর প্রতি তীব্র আকর্ষণ
তার প্রধান কারণ হচ্ছে প্রচন্ড শাসনের মধ্যে বেড়ে ওঠা, এস, এস, সি পরীক্ষার আগ পর্যন্ত কখোনো কোন ছেলের সাথে কথা বলেনি সীমানা বা বলতে দেয়া হয়নি। পুরুষজাতিটা ওর কাছে একটা স্বপ্ন ছিলো। একটা অজানা ভূবন ছিলো। প্রচন্ড আকাংক্ষা ছিলো জানার এই অজানা ভূবন সম্পর্কে। কেমন যেন পুলকিত হতো কিছু ভাবতে গেলেই। এই অদম্য আকর্ষন ওকে ভাসিয়ে নিয়ে গেছে দূর থেকে দূরে কোন অজানায় তা সীমানা নিজেও বোঝেনি ।

চলবে............
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১২ ই জুন, ২০২৬ রাত ১:৩১

বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×