somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনের কথা-১৭

০৫ ই মে, ২০১০ বিকাল ৪:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চলছে.......

ভালোবাসা বড় অদ্ভুত জিনিস, বড় জটিল, একটা মায়াজালের মতো শুধু টানে, মরণফাঁদ জেনেও মানুষ ধীরে ধীরে এগিয়ে যায় সেই মায়াজালের দিকে, এক পর্যায়ে কঠিনভাবে আটকে যায়। বেরোবার পথ চিরতরে বন্ধ।
আটকে গেছি আমি, সেই জাল থেকে বেরোতে চাইলাম, কিন্তু পারলাম না। রাতের ভাবনা সকালে উঠেই ভুলে গেলাম, মূহুর্তের মধ্যে মনে হলো রানার কোনো দোষ নেই। আবার বেঁকে বসলাম আমি, রানাকে আমার চাই যেভাবেই হোক। রানাকে ভালোবাসতাম সত্যি কিন্তু তখন শরীরের চাওয়াটাও অনেক টানছিলো আমায়, নিজেকে কোনভাবেই কন্ট্রোল করতে পারছিলাম না, তাকে কাছে পাওয়ার প্রবল ভাবনা থেকে হয়তো এমন হচ্ছিলো। আজানার প্রতি তীব্র আকর্ষন আমাকে অস্থির করছিলো।
তখন আমি প্রচন্ডভাবে অপেক্ষা করছি আমার এই তীব্র চাওয়াটাকে পাওয়া হিসেবে রূপান্তরিত করতে। তবে চাওয়টা যত প্রবলই হোক না কেনো বিয়ের আগে আমি কিছু করবো না এটা আমার ডিসিশন ছিলো। জীবনের একটা বড় অংশ জুড়ে আছে যা, ঐশ্বরিক একটা জিনিস, কিন্তু এই চমৎকার জিনিসটটি পাওয়ার তীব্র আকাংক্ষা আমার জীবনটা শেষ করেছে। সব ভুলে গিয়েছিলাম আমি, মাথার মধ্যে শুধু একটা চিন্তাই ঘুরপাক খেতো। ছোটবেলা থেকেই যা চেয়েছি তাই পেয়ে অভ্যাসটাই খারাপ হয়ে গিয়েছিলো। কিন্তু এতোবড় কঠিন জিনিস চাইলেই পাওয়া যায় না, তা অর্জন করতে হয়, তা বুঝতে পারছিলাম না।
হয়তো অর্জন করার জন্য ছুটলাম রানার কাছে, তার মা কেনো এমন খারাপ ব্যবহার করলো? এখন কি করা যায়? কিন্তু রানা বললো তোমার বাবা কেনো বাসা থেকে বের করে দিয়েছে? অবাক হলাম তার কথা শুনে। যাই হোক অনেক কথা হলো, এক পর্যায়ে রানা বললো তোমার বাবা মাকে আমার বাসার এসে ‘সরি’ বলতে, তারপর ফাইনাল কথা বলতে।
এমনই পাগল হয়েছিলাম যে, আব্বাকে যেয়ে বললাম রানার বাসায় যেতে। যেভাবেই হোক রাজী করালাম। আব্বাকে যে সেদিন কতটা ছোট করেছিলাম সেটা ভাবতে গেলে বুকের মধ্যে মোচড় দিয়ে উঠে। আসলে ঐ মুহূর্তে ওসব ভাবনার সময় ছিলো না, রানা তারিখ জানালো কবে যেতে হবে। রানাকে বার বার বলে রাখলাম তার মা যেনো খারাপ ব্যবহার না করে।
আব্বা আম্মা গেলো বিয়ের তারিখ করতে, ওখানে যেয়ে আব্বা মা কি বলেছিলো আজও জানি না, রাজি হলো রানার মা, ঠিক হলো বিয়ের দিন। তখন মনে হয়েছিলো জীবনের শ্রেষ্ঠ জিনিসটা পেতে চলেছি।

চলবে......
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×