আমার প্রিয় পোস্ট

ক্যাডেট লাইফের বিদায় আর বুয়েট লাইফের বিদায়........ এতটা আলাদা...

০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ৩:০৪

শেয়ারঃ
0 0 0

২০০৪ এর ২১শে জুন কলেজ থেকে বের হয়েছিলাম...... ক্যাডেট কলেজে ৬টি বছর পার করার পরেও সেদিন বের হয়ে আসতে খুব একটা কষ্ট হচ্ছিল না কারণ ক্যাডেট লাইফটা আমার মোটেও ভালো লাগতো না....... থাকতে হয়েছিল জন্যে ছিলাম..... বের হওয়াটা একরকম শান্তির মত ছিল....... আরো একটা ব্যাপার ছিল : যদিও আমরা সব বন্ধুরাই একসাথে ছিলাম তথাপি আমি জানতাম আমি সবাইকে অবশ্যই সেরকমভাবে মিস করব না কারণ আমার বন্ধু ছিলই হাতেগোণা কয়েকজন এবং তাদের সাথে আমার কন্ট্যাক্ট থাকবেই....... হয়েছেও তাই...... আজও তাদের সাথে একই রকম হৃদ্যতা, সখ্যতা বজায় থেকেছে.......


সব বিদায় মনে হয়না একই রকমের হয়....... নইলে আজ গ্রাজুয়েশন পার্টিতে এত মন খারাপ হত না......... আমার বুয়েট লাইফটা খুব একটা স্বস্তির ছিলনা কখনোই কারণ বুয়েটে সিএসই'তে পড়া ভীষণ কঠিন একটা কাজ....... আর টিপিক্যাল বুয়েটিয়ানদের মত আমার ফ্রেন্ড সার্কেল ফেসবুক ও হলের কিছু চেনামুখেই সীমাবদ্ধ.......

এরপরেও কোনভাবেই মানতে পারছি না বন্ধুরা মিলে এখনকার মত মজা,আড্ডা আর কিছুই হবেনা..... হয়তো হবে, তবে সেটা লিমিটেড আকারে অবশ্যই..... মিস করব সবাইকে.... প্রচন্ডভাবে মিস করব.....

ক্যাডেট লাইফ থেকে বন্ধু আসা উচিত ছিল বেশী কিন্তু আমার উল্টাটা হল...... ভাল বন্ধু সব বুয়েটে এসে পেলাম...... আমার বন্ধুগুলো সবাই নিঃস্বার্থ..... ঢাবি'র বন্ধুগুলো যখন বলে ভার্সিটি লাইফে সবাই স্বার্থপর তখন আনন্দভরা কন্ঠে উত্তর দেই: আমার বন্ধুরা নয়......... এটা আমার জন্যে খারাপ এক দিক দিয়ে... কারণ চাকুরী জীবনে স্বার্থপর মানুষের সংখ্যাই বেশী থাকবে অবশ্যই..

আবোলতাবোল আর না লিখি........ ক্যাডেট লাইফের শেষ দিনে এতটা খারাপ লাগেনি যতটা আজ লাগছে....... একই তো সব... বিদায় তো বিদায়ই.... তবে বুয়েটের মুক্ত পরিবেশে এবং সবাই যেখানে বলে ভার্সিটি লাইফে নিঃস্বার্থ বন্ধুত্ব পাওয়া কপালের ব্যাপার সেখানে এতগুলো সাদা মনের কিছু অসম্ভব ভাল কিছু মানুষের বন্ধুত্ব পাওয়ার কারণেই হয়তোবা থেকে থেকে কেঁদে উঠছি মনে মনে.........

মিস করব সবাইকে......... যেখানেই থাকিস, ভাল থাকিস সবাই....

-সিউল.....

 

বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ৩:১১
বিদগ্ধজন বলেছেন: চমৎকার অনুভুতি শেয়ার করার জন্য ধন্যবাদ।

কিছুটা নস্টালজিক হয়ে পড়ছি।
০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ৩:১৩

লেখক বলেছেন: নস্টালজিক ঠিক আছে তবে আমার মন খারাপটা আপনার মাঝে সংক্রমিত করে দিয়ে থাকলে দুঃখিত........

বিদায়টা কিছুতেই মেনে নিতে পারছি না..... কিছুতেই না.....

২. ০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ৩:১১
নিবিড় বলেছেন: আপনারা কি পাশ করে ফেলসেন নাকি র‌্যাগ ডে হল ?
০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ৩:১৪

লেখক বলেছেন: র‌্যাগ ফেস্টিভাল চলতিছে.... আজকে শেষ দিন ছিল.......

৩. ০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ৩:২০
নিবিড় বলেছেন: আচ্ছা তো আপনারা পাশ করবেন কবে ...মানে পরীক্ষা শেষ কবে?
০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ৩:২৫

লেখক বলেছেন: এমাসের ২১ কিংবা ২৮ তারিখে পরীক্ষা শুরু হবে...... সেই হিসেবে বলা যায় সেপ্টেম্বরের শুরুর দিকে পরীক্ষা শেষ হবে....

৪. ০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ৩:২২
শান্তির দেবদূত বলেছেন: স্কুল বা কলেজ থেকে ভার্সিটি লাইফের বিস্তৃতি বেশি, এখানে স্বাধীনতা,আনন্দ, বন্ধুত্ব, কপটতা, দায়িত্ব সব কিছুই বেশি ..... আবার পরবর্তি জীবনে খুব বেশি স্মৃতিকাতর হওয়ার সম্ভাবনাও বেশি ......

নতুন জীবনে পদার্পন শুভ হোক .......
০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ৩:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ শুভ কামনার জন্যে......

প্রথম প্যারার কথাগুলো ভাল লাগল....... সবকিছুই বেশী থাকার কারণে হয়তোবা আজ এই বিষণ্নতা......

৫. ০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ৩:২৪
লুথা বলেছেন:
এই ভাবে জীবনের এক এক পর্যায় শেষ হতে থাকে এবং নতুন অধ্যায়ে মানুষ পা রাখে... এটাই জীবন
০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ৩:২৮

লেখক বলেছেন: হুম......... তবে এক জীবন থেকে আরেক জীবনে প্রবেশের সন্ধিক্ষনে আবেগাপ্লুত হয়ে পড়লে সেটা খুব কষ্টের.....

৬. ০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ৩:৩৫
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: ব্যাপার না। বন্ধু তো আর হারাইয়া যাইতাছে না।
০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ৩:৩৯

লেখক বলেছেন: তা ঠিক, তবে এখনকার মত করে আর পাওয়া যাবে না এটাও ঠিক.......

ভার্সিটি লাইফটা অনেক রঙ্গিন....... চাকুরী লাইফটা ঠিক ততটাই বর্ণহীন মনে হয়... তাই এই বর্নিল জীবনটা ছেড়ে যেতে খারাপই লাগছে....

৭. ০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ৩:৩৯
অপরিচিত_আবির বলেছেন: বলেন কি? এখনি দুঃখ পাওয়ার পালা চলে আসছে? ডিজে পার্টিতেতো সবাই দারুণ লাফাচ্ছে দেখসিলাম। তার উপর অনিক ভাই বললেন খুব দ্রুত বুয়েট ছেড়ে যাওয়ার কোন চিন্তা-ভাবনা নাকি নাই। আমার নিজেরও পাশ করবার পর ছয় মাসের মাঝে বুয়েট ছাড়বার কোন পরিকল্পনা নাই, কাজেই এখনই বিদায়ের কথা ভাইবেন না। আরো কিছুদিন থাকেন আর চিন্তা করেন ফ্লোর বিদায়ের দিন আমাদের মতো অপোগন্ডদের খাওয়াতে পকেট থেকে যে মালকড়ি খসবে সেইটা কোথা থেকে জোগাড় করবেন। ;)
০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ৩:৪৭

লেখক বলেছেন: এটাই তো বুঝলা নারে ভাই...... হলে থাকা এক জিনিস আর শেষের শুরু দেখে ফেলা আরেক জিনিস......

একটা ধার করা কথা শুনাই:

একজন পথিকের সূর্যাস্ত হবেই একসময় এটা জানার পরেও শক্তি ফুরায় না কিন্তু যখন সে সূর্য ডুবতে দেখে তখন সে ভেঙ্গে পড়ে....... ফুরিয়ে যায় তার সকল শক্তি....


বের হওয়ার ব্যাপারটাও সেরকম..... আজ হোক , কাল হোক এই জীবনটা আর বেশীদিন নাই, এটাই খুব কষ্ট দিচ্ছে...




বাজেটে ৫০০ পর্যন্ত আছি, এর উপরে গেলে মনে হয় আগেই হল থেকে ভাগতে হবে :(

৮. ০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ৩:৩৯
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: নস্টালজিক করে দিলে সিউল! শুভকামনা আগামী দিন গুলোর
০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ৩:৪৮

লেখক বলেছেন: থ্যাংকস ভাইয়া........ আশা করি নস্টালজিয়া আপনার মন খারাপ করে দেয়নি.....

৯. ০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ৩:৪৯
অমাবশ্যার চাঁদ বলেছেন: প্রকৃত বন্ধুদের হাত বাড়ালেই পাবেন। শুভকামনা রইল।
০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ৩:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ শুভকামনার জন্যে.......

প্রকৃত বন্ধু চেনা কিন্তু পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজগুলোর একটা....... দোয়া করবেন আমি যাদের প্রকৃত বন্ধু মনে করি তারা যেন কোনদিনই আমাকে হতাশ না করে.....


১০. ০৪ ঠা জুলাই, ২০০৯ ভোর ৪:০৪
স্বাধীনতা৭১ বলেছেন: নতুন জীবনে শুভকামনা রইল
০৪ ঠা জুলাই, ২০০৯ বিকাল ৪:২১

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে........

১১. ০৪ ঠা জুলাই, ২০০৯ ভোর ৪:১৮
আবদুর রহমান (রোমাস) বলেছেন: থ্যাংকস ভাইয়া..................শুভকামনা রইল।
০৪ ঠা জুলাই, ২০০৯ বিকাল ৪:২২

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ রোমাস ভাই......... দোয়া করবেন পরের জীবনটা যেন ভার্সিটি লাইফের সমান না হোক, অন্ততপক্ষে ৫০% হলেও শান্তির হয়.....

১২. ০৪ ঠা জুলাই, ২০০৯ ভোর ৪:২১
তানহা তাবাসসুম বলেছেন: হুম্মম্মম......... আপনি তাহলে ২০০৪ ব্যাচ......... কর্মজীবনে শুভকামনা রইলো............
০৪ ঠা জুলাই, ২০০৯ বিকাল ৪:২৩

লেখক বলেছেন: শুভকামনা জানানোর জন্য ধন্যবাদ......

১৩. ০৪ ঠা জুলাই, ২০০৯ ভোর ৪:৪১
নাজিম উদদীন বলেছেন: আজ থেকে তাহলে নতুন জীবন, শুভকামনা রইল।
০৪ ঠা জুলাই, ২০০৯ বিকাল ৪:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই........ ভাল থাকবেন......

১৪. ০৪ ঠা জুলাই, ২০০৯ ভোর ৫:২০
রাগিব বলেছেন: আমাদের শেষ সেমিস্টারটা এতোই "ঘটনাবহুল" ছিলো যে, প্রায় ১০ মাস পরে সেমিস্টার শেষ করে বরং হাঁপ ছেড়ে বেঁচেছিলাম। তোমাদের সব মিলিয়ে তাহলে অনেক কম সময় লাগলো। শুভ কামনা রইলো।
০৪ ঠা জুলাই, ২০০৯ বিকাল ৪:২৯

লেখক বলেছেন: ডিপার্টমেন্টের পিংপং খেলার ভিকটিম হওয়ার কারণে যদিও শেষ হয়নি সব তবুও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া..... দোয়া করবেন.....

আপনাদের ৪-২ এর সময়কাল ১০ মাস ছিল ??? ভয়ঙ্কর ব্যাপার...... সনি আপু'র মৃত্যুর সময়কার ঘটনা নাকি ভাইয়া /??

১৫. ০৪ ঠা জুলাই, ২০০৯ ভোর ৫:২৮
লংকার রাজা বলেছেন: ও চাঁদনী চাঁদনীরে,ম্যাচেল ডাকছে তোরে.............
০৪ ঠা জুলাই, ২০০৯ বিকাল ৪:৩২

লেখক বলেছেন: মিস করছি, রাত ১২টার সময়ই চলে আসছিলাম কালকে.....

খুব বেশী মন খারাপ লাগতেছিল তাই আর যাইনি.....

০৪ ঠা জুলাই, ২০০৯ বিকাল ৪:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ.......... ভাল থাকবেন.....

১৭. ০৪ ঠা জুলাই, ২০০৯ সকাল ৯:৪৫
জুল ভার্ন বলেছেন: শুব কামনা।

ক্যাডেট লাইফের কথা মনে করিয়ে দিয়ে আমাকে ফিরিয়ে নিয়ে গেলে সেই ১৯৭৬ সনে। আমিও ১৯৭৬ সনে ক্যাডেট জীব্নে দুর্বিসহ নিয়মতান্ত্রিক ৬ বছর সমাপ্ত করেছিলাম।
০৪ ঠা জুলাই, ২০০৯ বিকাল ৪:৩৯

লেখক বলেছেন: আই হায়....... আপনিতো অনেক অনেক সিনিয়র....... কোন কলেজের ছিলেন আপনি ????

আমি রংপুরের.... আপনার ২৮ বছর পরেও একই কথা বলে বের হয়েছি কলেজ থেকে: "বাঁচলাম এই অযথা নিয়মতান্ত্রিক জীবন থেকে"


উইশের জন্যে ধন্যবাদ ভাইয়া.... ( সব ক্যাডেট ভাই ভাই )

১৮. ০৪ ঠা জুলাই, ২০০৯ সকাল ১০:৪৮
তায়েফ আহমাদ বলেছেন: সবার জীবনেই এমন দিন আসে রে ভাই!
০৪ ঠা জুলাই, ২০০৯ বিকাল ৪:৪২

লেখক বলেছেন: জানতাম কথাটা, প্রস্তুত ছিলামও........ কিন্তু এতটা কষ্টের ভাবিনাই....

খুবই খারাপ লাগছে কালকে....

১৯. ০৪ ঠা জুলাই, ২০০৯ সকাল ১১:৪৩
অদ্রোহ বলেছেন: এক একটা ব্যাচ বের হয়ে যায় আর চেনামুখগুলো ধীরে ধীরে ক্যাম্পাস থেকে মিলিয়ে যেতে থাকে।তবে ০৪ ব্যাচের বিদায় আর সব ব্যাচ থেকে আমাকে একটু আলাদা করে বিষাদগ্রস্ত করবেই,(আপনাদের সাথে আমাদের কেমিস্ট্রি চমৎকার কিনা !),যাই হোক,আপনি চাইলেও এত তাড়াতাড়ি বিদায় দিচ্ছিনা !আরও কিছুদিন তো যাক !
০৪ ঠা জুলাই, ২০০৯ বিকাল ৪:৪৪

লেখক বলেছেন: বিদায় ঘন্টা বেজে গেছেরে ভাই........ এখন কালকেও যা, এক যুগ পরেও তা....... শেষের শুরু দেখা ফেলা খুব কষ্টের অনুভূতি.....

২০. ০৪ ঠা জুলাই, ২০০৯ সকাল ১১:৫৯
অপরিচিত_আবির বলেছেন: সিউল ভাই, যাওয়ার আগে বুয়েটিয়ান ব্লগারদের নিয়ে একটা আড্ডার আয়োজন কইরা যান। সাদাত ভাইও নাকি ১৫ তারিখ দ্যাশে আসতাছেন, তাইলে একজন বৈদেশী পাওয়াতো নিচ্চিত। বুয়েটের এক গাট্টি ব্লগাররে একসাথে দেকতে চাই।
০৪ ঠা জুলাই, ২০০৯ বিকাল ৪:৪৫

লেখক বলেছেন: তাই নাকি ??? তাইলে তো মুভ করা দরকার......

২১. ০৪ ঠা জুলাই, ২০০৯ দুপুর ২:৩১
শুভ৭৭ বলেছেন: আপনি কোন ক্যাডেট কলেজে ছিলেন?
০৪ ঠা জুলাই, ২০০৯ বিকাল ৪:৪৫

লেখক বলেছেন: রংপুরে.......

আপনিও ক্যাডেট ???

২২. ০৪ ঠা জুলাই, ২০০৯ বিকাল ৪:৫৩
বাঙ্গাল বলেছেন: প্রতিবাদ "টিপিক্যাল বুয়েটিয়ানদের মত আমার ফ্রেন্ড সার্কেল ফেসবুক ও হলের কিছু চেনামুখেই সীমাবদ্ধ....... "... এখানে ট্রিপিকাল শব্দটা উইথড্র করা হোক।

আমি কি তাইলে ট্রিপিকাল বুয়েটিয়ান ছিলাম না? ভেজাইল ছিলাম?
০৪ ঠা জুলাই, ২০০৯ বিকাল ৫:০২

লেখক বলেছেন: আপনি কোন ব্যাচ ভাইয়া ??? :|

টিপিক্যাল বলতে বেশীরভাগকে বুঝাইছি....... নিজের ডিপার্টমেন্টের বাইরে হলের ১০/১৫ জন আর অন্যান্য ডিপার্টমেন্টের কয়েকজন.... এটাই আমার জগত..... আমি খেলাধূলা কিংবা অন্যান্য অ্যাক্টিভিটিজে নাই জন্যে আমার দুনিয়া এখানেই শেষ...... আমার অন্যান্য বন্ধুদের অবস্থাও আমার মতই..... এজন্যে টিপিক্যাল কথাটা ব্যবহার করছি.....

অন্যজনের কন্টেক্সটে টিপিক্যাল শব্দটার মানে অন্যরকম হবে...

যাই হোক, হার্ট করার কোনই উদ্দেশ্য ছিল না......আপনি মাইন্ড করে থাকলে স্যরি.....

২৩. ০৪ ঠা জুলাই, ২০০৯ বিকাল ৫:০৫
যুগান্তকারী বলেছেন: হারে আমার ইউনির সময়ের কথা মনে করিয়ে দিলেন :(
০৫ ই জুলাই, ২০০৯ রাত ৩:৫৩

লেখক বলেছেন: কোন ভার্সিটিতে ছিলেন আপনি ??? নিশ্চয়ই খুব মজায় কেটেছে আপনার ভার্সিটি লাইফ.............

এই জীবনটা আসলেই স্বর্নালী জীবন ছিল.......

২৪. ০৫ ই জুলাই, ২০০৯ ভোর ৪:১৬
ফারহান দাউদ বলেছেন: আজকে বুয়েটে গেসিলাম, কাজ ছিল না, এমএস এর ক্লাসে কিছু পোলাপান পাওয়া যায়। আমি এমএস করি না, তো স্যাররে কইলাম স্যার প্রেজেন্টেশন দেখতে আসছি, খুশি হয়া কইলো অবশ্যই, কোন সমস্যা নাই। ক্লাসে বইসা ক্লাসের ৩ ঘণ্টা পোলাপানের লগে আড্ডা দিলাম, হেহেহে। বড় মায়া রে ভাই, আত্মায় লাগে ছাড়তে। পুরা বুয়েটে সিনিয়র জুনিয়র মিলায়া শত শত চেনা মুখ, এতই সোজা ছাড়া? গ্রাজুয়েশন পার্টি শেষ হওয়ার পরে বাচ্চা পোলাপানের মত কানছিলাম একেকজন, এইভাবে একসাথে আর থাকা হবে না মনে করতেই কেমন জানি লাগে।
১৫ ই জুলাই, ২০০৯ রাত ৯:৪৪

লেখক বলেছেন: ভাইয়া আমরাও কান্নাকাটি করে বের হইছি :(

বুয়েট লাইফটা নিঃসন্দেহে আমার লাইফের সেরা পার্ট.......


আপনার "বড় মায়া রে ভাই, আত্মায় লাগে ছাড়তে।" কথাটায় আপনারে কোটি প্লাস :)

২৫. ০৫ ই জুলাই, ২০০৯ সকাল ৯:৪১
যুগান্তকারী বলেছেন: আমি চিলাম ঢা:বি: টে ২বছর পরে স্কলারশীপ নিয়ে মালয়শিয়া থেকে আন্ডারগ্রাজুয়েট,আর মাস্টার্স করেছি Ucal থেকে।তবে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই দুইবছর আমি কখনো ভুলবো না।
১৫ ই জুলাই, ২০০৯ রাত ৯:৪৫

লেখক বলেছেন: ভার্সিটি লাইফ অতুলনীয় অবশ্য অবশ্যই :)

২৬. ০৫ ই জুলাই, ২০০৯ সকাল ৯:৫২
মুক্ত বয়ান বলেছেন: জেমসের কনসার্ট মিস করছি। :(
কাজেই আপনাদের প্রতি সহানুভূতি নাই!!!! :(
আর, আপনাদের প্রথমদিনের কালচারাল প্রোগ্রাম দেখছিলাম। এক আপু আইয়ুব বাচ্চুর গান গাইছিলেন না.. ঐটা দেইখা বিষম খাইছিলাম!!! ;)
তবে, চমক ভাই'র উপস্থাপনা!! একলাই ১০০!! ক্যামনে পুরা অনুষ্ঠান টাইনা নিয়া যায়.. একলাই!!
আর, সবচেয়ে ভাল্লাগছে.. '০৪ সিএসই ফুটবল চ্যাম্পিয়ন হওয়ার পর স্টেজে উইঠা যে নাচটা দিছিলো ভাইয়ারা!!! :) :) :)

একদিন সবাই বইসা আড্ডা দেই চলেন.. মেহরাব ভাইয়া, পারভেজ ভাইয়া, ফারহান ভাইসহ সিনিয়র যারা দেশে আছেন আর, বাইরে থেকে সাদাত ভাইয়াও আসছেন..

আয়োজন করা দর্কার।
১৫ ই জুলাই, ২০০৯ রাত ৯:৪৮

লেখক বলেছেন: হে হে........ স্টেজে ঐটা আমরা ছিলাম :) নাচটা দিয়া জটিল মজা পাইছি...... আফটারঅল সব ডিপার্টমেন্টের সব সেকশনের মাঝে চ্যাম্পিয়ন বলে কথা B-)

২৭. ০৫ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:২৫
অপরিচিত_আবির বলেছেন: অবশ্যই আয়োজন করা দরকার, আমরা জুনিয়ররা পেছনে আছি আপনারা খালি ডাক দেন। সবাই একসাথে বসতে পারলে দারুণ মজা হবে।
২৮. ০৫ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:২৯
অদ্রোহ বলেছেন: হ,আবির ঠিকই কইসস।একটা আড্ডার আসলেই খুব দরকার।০৪ ব্যাচ বের হয়ে যাচ্ছে, আড্ডা দেওয়ার এর চেয়ে ভাল সময় আর হয়না ।ভার্চুয়াল বড়ভাইদের বাস্তবে দেখার বড় খায়েশ ;)
২৯. ১৪ ই জুলাই, ২০০৯ দুপুর ২:৩৭
জনৈক আরাফাত বলেছেন: জব লাইফেও দেখবা অলমোস্ট সব বুয়েটিয়ানই পরস্পরকে খুব নিস্বার্থভাবে হেল্প করে।
তোমারে, একটা ছোট্ট উদাহরন দেই। হেল্প করার উদাহরণ না। একজন ছোট্ট একটা পার্টি দিলো। খাওয়া শেষেই একে একে বিভিন্ন অজুহাতে চলে গেলো অন্যরা। শুধুমাত্র বুয়েটিয়ানরাই হোস্ট এর সঙ্গে শেষ পর্যন্ত ছিলো। ---
বুয়েটে এখনও যাই। ০৫ পর্যন্ত চিনি। ওরা বের হলে বুয়েটে পরিচিত মুখ থাকবেনা। :(
১৫ ই জুলাই, ২০০৯ রাত ৯:৫২

লেখক বলেছেন: আসলেই ভাইয়া......... বুয়েটে স্বার্থপরতার চর্চা আছে এটা যেমন ঠিক তেমনি নিঃস্বার্থ মানসিকতার চর্চাও আছে......

তবে স্বার্থপরতা মনে হয় অপরিচিত মানুষদের উপরেই প্রযোজ্য কারণ আমাদের সবাই একটু ডিফেন্সিভ মাইন্ডেড বরাবরই.... সেই কারণে আপন করে নিতে দেরী করি কিন্তু একবার আপন করে নিলে সারা জীবনের জন্যেই আপন করে নিই......( গর্ব করেই বলি কথাটা)

৩০. ১৫ ই জুলাই, ২০০৯ রাত ৯:৫৩
উদাসী স্বপ্ন বলেছেন: ভাইজান, যখন পাশ দেই তখন চোখে আছিলো এক টন স্বপ্ন। স্বপ্ন দেখনের ঠেলায় এক বছর খাইছি আর ঘুমাইছি আর বডি বিল্ড করছিলাম। যখন মনে হইলো চাকরি করুম তখন কেমনে জানি পাওয়াও গেলাম।

মাগার সবার কপাল আমার মতো না!

বাস্তব লাইফে ঠিক এই সময় টা খুবই কঠিন একটা সময়। স্বপ্ন সেকেন্ডে ভাঙ্গে আবার গড়েও, মাগার কপাল খারাপ থাকলে লাইফ তেচপাতা!
৩১. ১৫ ই জুলাই, ২০০৯ রাত ৯:৫৪
সিউল রায়হান বলেছেন: আবির && অদ্রোহ:

ফ্লোর বিদায়ের দাওয়াত দিচ্ছো কবে ??? :) ( অফিসিয়াল দাওয়াত )
৩২. ১৫ ই জুলাই, ২০০৯ রাত ৯:৫৮
আকাশনীল বলেছেন: স্টেজে উইঠা নাচসিলামরে। জয় হো।
লাইফের সেরা তিনটা দিন মনে হয় পার করে ফেলসি। :(
১৮ ই জুলাই, ২০০৯ রাত ১:১৫

লেখক বলেছেন: ডিপার্টমেন্টাল র‌্যাগ বেশী ভাল লাগছে :)

৩৩. ১৮ ই জুলাই, ২০০৯ রাত ১:৪৪
টোনা বলেছেন: ভাইরে বুয়েটের লেইগা মায়া লাগে সত্য কথা কিন্তু যখন NACHOS সাবমিশন এর কথা মনে উঠে আর সায়ীদ স্যারের সেই দুঃধর্ষ হাসি .. ভাই মায়া কেমনে জানি ন্যাপথালিন এর মতো উইড়া চইলা যায় ... :( :( :(

ভাই .. সিরিয়াসলি একদিন বসা দরকার ... আপনেরা ০৪ এর তো অনেক আছেন .. আমরা ০৫ এর ও প্রায় ১০-১১ জন আছি ... ০২ আখসান ভাই , ০৬ ভাঙা , ০৭ আমড়া ... মানুষজন একেবারে কম নাই ... পিএল এর সারাদিন তো আর পড়ালেখা করি না ... একদিন টাইম ঠিক করেন তো ........
১৮ ই জুলাই, ২০০৯ রাত ২:২৮

লেখক বলেছেন: ওকে..........


সাদাত ভাইয়া কি দেশে ???? উনি দেশে থাকলে উনার টাইম নিয়ে উনাকে সহ করি আর না হলে সামনের বৃহস্তপতিবার..... আমি ০৬ এর গুলারে বলি..... ওরা অ্যারেঞ্জ করুক :)

৩৪. ১৯ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৪৩
সুবিদ্ বলেছেন: তোমার সাথে আমার অভিজ্ঞতা পুরাই ভিন্ন না হলেও কলেজের প্রতি টান খুবই বেশী ফিল করি.......কুয়েটের সময়টাও অসাধারণ কাটিয়েছি, কিন্তু সব মিলিয়ে ক্যাডেট কলেজের আবেদনটা আলাদাই.....
১৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৪১

লেখক বলেছেন: ভাইয়া আমি টান কম এটা বলিনাই.......... বলছি যে, কলেজ থেকে বের হওয়ার সময় এতটা খারাপ লাগেনাই যতটা বুয়েট থেকে আসার সময় লাগতিছে.......

 

মোট সময় লেগেছে ১.০৯৪০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই