কালকে আমাদের বুয়েট ক্যাফেতে সামহোয়ারইনে যেসকল বুয়েটিয়ান ব্লগ লিখে তাদের গেট টুগেদার ছিল.......এতদিন আমরা বেশীরভাগই একে অপরকে আইডিতে চিনলেও ফেস টু ফেস পরিচয় তেমন কারো সাথে ছিল না..... তো কাল ছিল পরিচয় পর্ব
গেট টুগেদারের কথাটা শুরু হয়েছিল সাদাত ভাইয়া দেশে আসার আগে থেকেই....... ভাইয়া দেশে আসার পরে অদ্রোহ এবং আবির মিলে তারিখ ঠিক করে ২রা সেপ্টেম্বর কারণ এই দিনে মোটামুটি সবারই পরীক্ষা শেষ....... বাকিদের জানানোর কাজটাও ওরাই করে ( ব্লগে কমেন্ট লিখে অথবা ফেসবুকে ).......... সর্বমোট ২০ জন.....
কাল দুপুরে ঘুমাচ্ছি এমন সময় অদ্রোহ এসে বললো সাদাত ভাইয়া আসছে ওদের রুমে ( এবং এসেই আবিরের মুভি কপি করতে বসে গেছে
তারপর ক্যাফেতে গেলাম....... আমার সাথে ছিল আমার ক্লাসমেট ২জন - আকাশনীল আর কায়েস...... ওখানে যেয়ে প্রথম পরিচয় হল মুক্ত বয়ানের সাথে ( ওরে আমি বহুবার দেখছি ক্লাবের মেম্বারদের সাথে কিন্তু ওই যে মুক্ত বয়ান এটা জানা ছিল না
এরপর পরিচিত হলাম নকীব ভাইয়ার সাথ.......... ভাইয়ার লিখা কখনো পড়িনি তাই কালকেই প্রথম তার ব্লগে গেলাম এবং তার প্যারোডি সনেট "বুয়েট কন্যা" পড়ে সেইরকম মজা পাইসি.....
এরপর পরিচিত হলাম মজার মজার কমেন্ট করা আরাফাত ভাইয়ার সাথে.........
এরপর পরিচয় হল শিশু ব্লগারদের সাথে
তারপরেই গল্পে গল্পে সময় ইফতারের দিকে চলে গেল....... গল্পের টপিক ব্লগের মাঝে খুব কমই সীমাবদ্ধ ছিল এটা দেখে খুব মজা লাগসে.... শুধু কয়েকবার কথা উঠলো "ত্রিভুজরে নয়তো সুমন আহমেদকে ডাক..."
যাহোক, ইফতার টাইম চলে আসার পরে ইফতার শুরু হয়ে গেল.......আইটেম ছিল মাশাল্লাহ্........
ইফতারের পরেও আড্ডা চলতে লাগলো...... সাদাত ভাইয়া সবচেয়ে সিনিয়র হওয়াতে তাকে চতুর্দিক থেকে পঁচানি দেয়া হল
এরপরে হলে কাজ থাকায় চলে আসলাম....... শেষ হল অসাধারণ একটি বিকাল, কিছু অসাধারণ মানুষের সাথে.......... এই গেট-টুগেদার অনেকদিন মনে থাকবে
( কে কোন ডিপার্টমেন্ট এটা পরিচিত যারা শুধু তাদেরটাই জানি...... বাকি আর কারোরই না..... এতক্ষন আড্ডার পরেও কারো ডিপার্টমেন্ট জানা হলনা এটা নোটিস করে খুব ভাল লাগলো কারণ "ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট লাগালাগি" এই টার্মটা পুরাই কাল্পনিক প্রমাণিত........ আমরা একই ভার্সিটিতে পড়ি দ্যাটস অল
ভাল থাকুন সবাই...........
অফ টপিক: ঢেঁকি এবং ভাঙ্গা পেন্সিল আসেনাই জন্যে ওদের মাইনাস দেয়া হল
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


