আমার প্রিয় পোস্ট
- জাহাজ মারা হাবিব: হাবিবুর রহমান বীরবিক্রম - এম. রহমান
- ** রংপুরী ভাষা শিক্ষার আসর (ব্যাকরণসহ ফ্রী কোর্স) ** - একান্ত কথা
- দ্য ম্যাচ অব ডেথ : ফুটবল যখন যুদ্ধ - অমি রহমান পিয়াল
- বাংলার স্বাধীনতা আনলো যারা - আমাদের সেই সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা (রিপোস্ট) - রাগিব
- বাংলা সন - আিক
- কানাডায় উচ্চশিক্ষা- কিছু তথ্য - _তানজীর_
- সামহোয়্যারের ব্লগার ও পোস্ট - কত প্রকার ও কি কি (সবিস্তারে বর্ননা - অবশ্যই দেখুন)
- নাফিস ইফতেখার
- *** তিলোত্তমা কলকাতা *** - দীপান্বিতা
- কবর থেকে উঠে আসা একজন ভাষা শহীদের সাথে কথোপকথন
- সিউল রায়হান
- যদি ওয়েব ব্রাউজারগুলো সিনেমার নায়িকা হতো তাহলে কোনটা কোন নায়িকা হতো....
- সিউল রায়হান
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- ছাগুরামের ইসলামোফোবিয়া (ইসলামের তলে আসল চেহারা) - আঠারো বছর বয়স
- ঈশ্বরের ঠিকানা - শতকত
- মেঘের দেশে পাহাড়ের দেশে (দার্জিলিং) - যেতে চান? - মুহিব
- আয় ঘুম আয় রে, আমার সোনামণির চোখে আয় রে... - শাফ্ক্বাত
- সেনাবাহিনীর কুকীর্তির লিষ্ট : আমাদের গোল্ড ফিশ মেমরীকে ব্লগে সংরক্ষন - শূন্য আরণ্যক
- আমেরিকায় পড়ি - শাহরিয়ার নির্জন
- পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ) - ফিউশন ফাইভ
- মুক্তিযুদ্ধে বাবা হারানো এক মেয়ের কথা................... - সুলতানা শিরীন সাজি
- যাহারা মনে করেন এরা রাজাকার নয়.... - মোটকা
হাইতি'র ভূমিকম্পে "ধার্মিক সত্তা" জেগে ওঠে না, উঠে শুধু পাশ্চাত্যের বাতাসে
২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৫২
হাইতি পৃথিবীর গরীব দেশগুলির মাঝে অন্যতম একটি দেশ৷ ১২ই জানুয়ারীর ভূমিকম্পে দেশটির অবস্থা এখন আরো খারাপ৷ মারা গিয়েছে ২ লক্ষ মানুষ, আহত আড়াই লাখ, গৃহহীন ১৫ লক্ষ মানুষ৷ এরকম প্রলংয়কারী ভূমিকম্পের পরে পুরো পৃথিবীর তাদের পাশে এসে দাঁড়িয়েছে৷ গুগল, ইয়াহু সবাই সাধ্যমত চেষ্টা করছে সাহায্য করার৷ বাংলাদেশীরা কিছু করতে পারেন নি সুযোগের অভাবে৷ আরো খারাপ খবর হল আজকেও সেখানে ভূমিকম্প হয়েছে ৬ দশমিক ১ রিকটার স্কেলে
আমি এখানে এসব বর্ণনা করার জন্য লিখতে বসি নাই৷ এই ব্লগ পোস্ট পুরোপুরিভাবে সামহোয়ারইনের সেই সব ব্লগারকে নিয়ে লিখা যারা (আস্তিক ও নাস্তিক উভয়ই) কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাচ্ছেন "ধর্মই সব, ধর্মই সত্যি" এটা ভুল নাকি সঠিক সেটা প্রমাণ করার জন্যে।
কি লাভ আপনাদের কিবোর্ড ফাটিয়ে ফেলা লিখায় ??? নিজের মনের শান্তি পেয়েছেন এটা একটা লাভ হয়েছে, আর কিছু ??? আপনাদের তর্কের মূলে থাকে ধর্ম আমাদের পিছিয়ে দিয়েছে নাকি এগিয়ে দিয়েছে, তাইনা ?
এটা প্রমাণের জন্যে আপনাদের উভয়ের কমন প্লে-গ্রাউন্ড হল মিডল ইস্ট ও পশ্চিমের দেশগুলি৷ আস্তিক হলে বলবেন তারা(নিজের স্বপক্ষে যে দেশটা যায়) ভীষণ খারাপ আছে আর নাস্তিক হলে বলবেন তারা(নিজের স্বপক্ষে যে দেশটা যায়) নিজেকে নিয়ে আছে, ভাল আছে এইতো ??? তর্কে যাব না, যাই বলবেন না কেন ঘুরিয়ে পেঁচিয়ে এই কথাগুলিতেই সব প্লট করবেন আপনারা৷
আল্লাহ কি হাইতিতে নেই ??? আস্তিক ভাইরা আমেরিকায় ভূমিকম্প হলে বলেন আল্লাহর গজব এসেছে কারণ ওরা অশ্লীলতার পৃষ্ঠপোষক, ওরা ফিলিস্তিনের হত্যার মূল.....এই কথাগুলি পুরো ভুল নয়, তো ওদের সাথে তুলনায় হাইতি কি করলো ??? ওখানে কেন গজব আসলো ?? আপনাদের কিবোর্ড চুপ কেন ??? হাইতিতে মানুষ না খেয়ে মরে এটাই ওদের পাপ যার কারণে গজব এলো ??
নাস্তিকদেরও বলি, মক্কায় ভূমিকম্প হলে আপনাদের পাওয়া যেত না..... ১০ মাইল লম্বা পোস্ট দিতেন "আল্লাহর ঘর আল্লাহর দেয়া ভূমিকম্পে ঝুঁকির মুখে(সাথে একটা হাসির ইমো)" এই টাইটেল দিয়ে....... এখন আপনারা অফ কেন ভাই ??? এত যে মনুষ্যত্ব, মনুষ্যত্ব করেন এখন সেই মনুষ্যত্ব কই গেল ??? নাকি হাইতি'র গরীব মানুষগুলি আপনাদের মত "যুক্তিবাদী" হওয়ার যোগ্য নয় বলে আপনারাও চুপ ??
আমার সিম্পল প্রশ্ন: "আমেরিকা কিংবা মক্কায় ভূমিকম্প হলে আপনাদের কিবোর্ড থামতো না, আজ হাইতি'র ভূমিকম্পে চলছে না কেন ??? কোন এজেন্ডা বাস্তবায়ন করতে পারবেন না এজন্যে ???"
এখানে একটা কথা বলে রাখি, আমাদের ইন্টারের সময় পড়ানো "পদ্মা নদীর মাঝি" গল্পের কুবের মাঝি এবং হাইতি'র একটা সাধারন মানুষের মাঝে পার্থক্য নেই তেমন একটা৷ উভয়ের কাছেই খাদ্যই প্রথম ঈশ্বর৷
আর কিছু লিখবো না৷ একটা কথা বলে শেষ করি৷ আপনাদের একপেশে লিখা নিয়ে ড্রয়িং রুমে ঈশ্বর আছেন কি নেই এই তর্ক চলতে পারে তবে ড্রয়িং রুমের বাইরেই আপনাদের তর্ক মূল্যহীন৷ আপনাদের নিজেদের বিবেকের কাছেই লজ্বিত থাকা উচিত আপনাদের।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৫৪ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
শ্রাবনের ফুল বলেছেন:
হক কথা..
লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া..... একটু আগে হাইতি'তে আবার ভূমিকম্প হয়েছে নিউজটা দেখে খুব মন খারাপ হয়ে গিয়েছে
ব্লগে এসে সাম্প্রতিক মন্তব্যের ঘরে দেখি বেশীরভাগই আস্তিকতা নয়তো নাস্তিকতা টাইপের পোস্টে কমেন্ট করছে অনলাইন ব্লগাররা, তাই এই ব্লগটা লিখা
লেখক বলেছেন: "আস্তিক নাস্তিক ঝগড়া হাস্যকর - অন্তত যতদিন পর্যন্ত দারিদ্র্যের মত অভিশাপমুক্ত হওয়া না যাচ্ছে।"
- আমার মত সাধারণ মানুষের কাছে এটাই আসল কথা.... তবে সামহোয়ারইনের "ব্লগীয় আস্তিক-নাস্তিকরা" একমত হবেন বলে মনে হয়না
"Something happened a long time ago in Haiti, and people might not want to talk about it," he said on Christian Broadcasting Network's "The 700 Club." "They were under the heel of the French. You know, Napoleon III, or whatever. And they got together and swore a pact to the devil. They said, we will serve you if you'll get us free from the French. True story. And so, the devil said, okay it's a deal."
Robertson said that "ever since, they have been cursed by one thing after the other" and he contrasted Haiti with its neighbor, the Dominican Republic.
"That island of Hispaniola is one island. It is cut down the middle; on the one side is Haiti on the other is the Dominican Republic," he said. "Dominican Republic is prosperous, healthy, full of resorts, etc. Haiti is in desperate poverty. Same island.
লেখক বলেছেন: হাইতি আজ গরীব কেন ?? হাইতি'র সেনাশাসকদের কে পৃষ্ঠপোষকতা করেছে ??? করেছে তো এই প্যাট রবার্টসনের দেশটাই..... উইকি থেকে: "In 1994, Haitian General Raoul Cédras asked former U.S. President Jimmy Carter to help avoid a U.S. military invasion of Haiti. [37] President Carter relayed this information to President Clinton, who asked Carter, in his role as founder of The Carter Center, to undertake a mission to Haiti with Senator Sam Nunn, D-GA, and former Joint Chiefs of Staff Chairman Colin Powell. [37] The team successfully negotiated the departure of Haiti's military leaders and the peaceful entry of U.S. forces under Operation Uphold Democracy, thereby paving the way for the restoration of Jean-Bertrand Aristide as president. [37]"
কি চমৎকার মানসিকতা এই **** লোকটার..... প্রথমে দেশ ধ্বংস করো, এরপর না খেয়ে মারা গেলে বলে দাও "শয়তানের দোষ"...... বাংলাদেশের ধর্ম ব্যবসায়ীগুলির সাথে এর কোনই পার্থক্য নাই
ফান্টুস বলেছেন:
আমি একটা পুস্ট দেখছি এই ব্লগে কয় হাইতিতে নাকি কম্প মম্প কিছুই হয় নাই ।মানুষও মরে নাই । সব নাকি আমরিকান ষরযন্ত্র ।
আধা ঘন্টা তবদা খায়া রইছিলাম ঐ পুস্ট দেইখ্যা
লেখক বলেছেন: চুপ ছিলেন কেন /??
৮৫ কেজির একটা গদাম লাত্থি দিতে পারেন নাই যে বলছে তারে ??? দেয়া উচিত ছিল
কায়েস মাহমুদ বলেছেন:
আমিও অনেক আগে পোষ্ট দিয়েছি এই নাস্তিক-আস্তিক ক্যাচাল নিয়ে। খোদা আছে নাকি নাই, এইটার চেয়ে বড় সমস্যা হচ্ছে ক্ষুদা, দারিদ্র,অশিক্ষা।
পৃথিবীতে এই সমস্যা নিয়ে কোন মাথা না ঘামিয়ে ঐ ভদ্র লোকটা আছে নাকি নাই , ঐটা নিয়া আমাদের মারামারির শেষ নেই।
ঐ ভদ্র লোকরে নিয়ে ফাইটিং কোন লাভ দেখিনা।
আর হাইতির কাল্লুরা তো মানুষইনা, এই হাইতিকে কারা দ্বিতীয় বিশ্বযুদ্বের পর ব্যানানা স্টেট বানিয়েছে? কারা ওদের চুষে খেয়ে খোসাটা ফেলে রেখেছে?
ওরাই আজ ভুমিকম্পের সুযোগ নিয়ে দেশটাতে আবার সৈন্য পাঠাচ্ছে।
লেখক বলেছেন: হাইতি সামরিক শাসনের শিকার...... এর পেছনে কাজ করেছে আমেরিকা কিন্তু ভূমিকম্প হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমেরিকার ভূমিকা প্রশংসনীয়
হাইতি'র কথা বাদ দেন ভাই, আমাদের দেশের কথা চিন্তা করেন..... রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এগুলি হাই রিস্কে আছে ভূমিকম্প হওয়া নিয়ে (তথ্যে ছোটখাট ভুল থাকতে পারে).....হাইতি'র ঘটনা থেকে আমাদের এখনই সচেতন হওয়া প্রয়োজন..... কিন্তু কারো কোন ভ্রূক্ষেপই নাই, আছে খালি আস্তিক নাস্তিক ফাইটিং নিয়ে
ফান্টুস বলেছেন:
গেল বিশ্ব মন্দায় চাল কেনার জন্য ধরা লাইনে গুলির ঘটনা মনে আছে । দেশটা হাইতি ই ছিল ।
লেখক বলেছেন: এই তথ্যটা জানতাম না..... আরো মন খারাপ হয়ে গেল
কায়েস মাহমুদ বলেছেন:
এই বিশ্বটা এখন নিজেকে সভ্য বলে দাবি করলেও আমি অসভ্য বিশ্বই বলি।
আফ্রিকার ঐ হাড্ডিসার মানুষদের দেখলে আমি এই বিশ্বকে অসভ্য বলে গালি দেই।
উন্নত বিশ্বের খাদ্যের অপচয় দেখলে আমি অসভ্য বিশ্ব বলে গালি দেই।
শরনার্থী শিবিরের মানুষের কান্নার রোল দেখলে আমি এই বিশ্বকে অসভ্য বলে গালি দেই।
অস্রের বিক্রির পর নারীদের যৌনাদসীর ব্যবসাটা এই বিশ্বে দ্বিতিয় বলে আমি এই বিশ্বকে অসভ্য বলে গালি দেই।
শিশুপাচার আর তার অঙ্গপ্রতঙ্গ বিক্রি এই বিশ্বে খুবই লাভজনক ব্যবসা দেখলে আমি এই বিশ্বকে গালি দেই।
এই বিশ্ব আমার কাছে অসভ্যতা হিসেবেই থাকবে , যতদিন না এই গুলোর পরিসমাপ্তি দেখবো।
লেখক বলেছেন: চমৎকার উপস্থাপন অনুভূতির
আগামি বলেছেন:
কি করা যায় বলুন তো হাইতির জন্য । কিছু করতে পারলে ভাল লাগবে ।
লেখক বলেছেন: সরাসরি কিছু করার মত উপায় জানা নেই
আমাদের দেশের মানুষদের অবস্থাও খুব একটা ভাল না..... আমরা যখন লেপের নিচে ব্লগিং করছি তখন ফুটপাতে কেউ না কেউ শীতে কাঁপছে..... হাইতি'র মানুষদের দাঁড়ানোর ক্ষমতা নেই আমাদের, প্রয়োজনও নেই মনে হয় কারণ আমাদের চারপাশের এই শীতার্ত মানুষগুলি....রেডক্রস কিংবা পুরো বিশ্ব পাশে নেই আমাদের তো কি হয়েছে ??? আমরাই এদের পাশে দাঁড়াবো.....আমাদের এদের পাশে দাঁড়ানোর ক্ষমতা আছে, আসুন এদের পাশে দাঁড়াই
আপনার কোন সাইটের লিঙ্ক জানা থাকলে দেন, আমার সাধ্যের ভিতর যেটুকু আছে সেটুকু করি।
লেখক বলেছেন: আপনি http://www.google.com/relief/haitiearthquake/ লিংকে যেয়ে সাহায্য করতে পারবেন
কায়েস মাহমুদ বলেছেন:
""হাইতি'র কথা বাদ দেন ভাই, আমাদের দেশের কথা চিন্তা করেন..... রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এগুলি হাই রিস্কে আছে ভূমিকম্প হওয়া নিয়ে (তথ্যে ছোটখাট ভুল থাকতে পারে).....হাইতি'র ঘটনা থেকে আমাদের এখনই সচেতন হওয়া প্রয়োজন..... কিন্তু কারো কোন ভ্রূক্ষেপই নাই, আছে খালি আস্তিক নাস্তিক ফাইটিং নিয়ে""
আমি যদিও ঢাকায় থাকিনা, কিন্তু হাইতির সাথে ঢাকার কথা মনে পড়লে কলিজা হাহা করে উঠে। সামান্য ভূমিকম্প হলে এই শহরটা তখন ধংসস্তুপ হয়ে যাবে, কে কাকে বাচাঁবে। ঐ সময় হয়তো ভারত আমেরিকার মতো সৈন্য নিয়ে বাংলাদেশে ঢুকে পড়বে মানবতার !!! ত্রান দিতে।
ঢাকাতে ভূমিকম্পের প্রস্তুতি নিয়ে কিছুই নাই, কেন নাই? এটা চিন্তা করার মতোও কেও নাই।
লেখক বলেছেন: "ঐ সময় হয়তো ভারত আমেরিকার মতো সৈন্য নিয়ে বাংলাদেশে ঢুকে পড়বে মানবতার !!! ত্রান দিতে। "
- ভয় পেলাম....... অসম্ভব কিছু না......বাংলাদেশ পুরোপুরি ঢাকা কেন্দ্রিক হওয়াতে ভূমিকম্পে ঢাকা ফল করলে বাংলাদেশ ফল করবে, তখন সবই হতে পারে
শান্তির দেবদূত বলেছেন:
ক্যাঁচাল করার মানুষ সব জায়গায়, সব রূপে, সব প্লাটফর্মে থাকবেই। এদেরকে ইগনোর করে যাওয়াই উত্তম। এদেরকে উপদেশ দেওয়াও "পাগলকে সাঁকো না নাড়ানোর" উপদেশ দেওয়া মত।নিজের মত করে, নিররে যার যার কর্ম করে যাওয়াই উত্তম।
লেখক বলেছেন: "এদেরকে উপদেশ দেওয়াও "পাগলকে সাঁকো না নাড়ানোর" উপদেশ দেওয়া মত।"
- নিজের খারাপ লাগাটাকে প্রকাশ করতে উপদেশটা দিতেই হল.... অরণ্যে রোদন বলা যায়
আপনার শেষ কথাটাই সব কথার আসল কথা
এম এস জুলহাস বলেছেন:
কবে কোথায় যেন শুনেছিলাম- " আল্লাহ'র মাল আল্লাহ'য় নিয়ে গেছে "
লেখক বলেছেন: বিমান বাহিনীর প্রধান ছিলেন এমন একজন 'দায়িত্ববান' ও বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী
৬ বছরের শিশু নওশীন মারা যাওয়ার পর তার বাবাকে বলেছিল কথাটা......কোন পশুও এতটা নির্মম হতে পারে না তাই আমি ওনাকে কি বলব শিওর না..... ওনাকে পশু বললে ওদের অপমান হবে
সীমান্ত আহমেদ বলেছেন:
ভালো বলছ ভাই।আমিও একমত। হাইতি সাহায্য করার কি যেন একটা ওয়েবসাইট ছিল বা এমন কিছু আছে না? আমি নিজে অসুস্থ বইল্যা কয়েকদিন তেমন সাইবার জগতে সংশ্লিষ্ট না। তাদের সাহায্য করার কোন ওয়ে জানলে এই [পোস্টে আপডেট কইরো।
লেখক বলেছেন: ভাইয়া http://www.google.com/relief/haitiearthquake/ লিংকে যেয়ে আপনি অনেকগুলি উপায় পাবেন হেল্প করার..... তবে সবই অনলাইন মনে হয়, আমাদের দেশ থেকে কিছু করার উপায় নেই
অগ্রজ বলেছেন:
বিশ্বের মানুষগুলি যদি হাইতিতে কোন কিছু না দেয় তাহলে মানুষের কি কোন ক্ষতি হবে? তাদের কোন শাস্তি হবে? কারোও কাছে জবাব দিহি করতে হবে?মানুষের প্রতি মানুষের কোন দায়বদ্ধতা আছে কিনা? যদি থাকে তাহলে আমি কোন দায়িত্ব পালন করব না- সে জন্য কে আছে আমার ব্যাপারে প্রশ্ন করার ? বলুন এই বুশকে বিশ্বের মানবতা কি শাস্তি দিয়েছে? শুধু মানবতাবোধে উজ্জীবিত হয়ে কয়জন মহৎকর্মে চালিত হচ্ছে? এই প্রশ্নগুলোর মধ্যে লুকিয়ে আছে মানবতাবোধ। যত দিন না মানুষ এই প্রশ্নগুলো্র সমাধান না পাচ্ছে তত দিন মানুষ মানুষের জন্য কল্যাণ না করে অকল্যাণ করে যেতে থাকবে? যারা নাস্তিক আর যারা আস্তিক সকলেই ভুল পথেই আছে। মূল কাজ বাদ দিয়ে আস্তিক আছে ধর্মের মধ্যে ছোটখাট মতপার্থক্য নিয়ে-আর নাস্তিক আছে-মানুষকে কিভাবে ধর্মবিমুখ করা যায় এইজন্য হাজারো লেখালেখি সিম্পোজিয়াম সেমিনার নিয়ে মহাব্যস্ত। তবে হ্যা মানুষ কোন কিছুতেই শিক্ষা নেয় না। আমরা সকলেই আছি মদ,সংস্কৃতি নামে হয়তো ফ্যাশন শো নিয়ে আর কেউ বা আছে কিভাবে ফর্সা হওয়া যায়। কিভাবে রাতারাতি স্টার হওয়া যায়।
লেখক বলেছেন: - দেখবেন বুশকে নোবেল প্রাইজ দিয়ে "শাস্তি" দেয়া হবে একসময়
- আস্তিক নাস্তিক নিয়ে চমৎকার বলেছেন....... আসলেই তাই হচ্ছে
আপনার কমেন্টটা ভাল লাগলো..... ধন্যবাদ
লেখক বলেছেন: জামাত শিবিরেরটা বন্ধ করার দরকার নাই..... ওরা আমাদের রাষ্ট্রের প্রতি হুমকি.... ১৯৭১ এ যে সাপ ছোবল দেয়া কমপ্লিট করতে পারেনি তাকে দ্বিতীয়বার আর কখনোই মাথা উচু করতে দেয়া যাবে না
নীলপদ্দ বলেছেন:
[yt]nPusHeDlBxQ][yt]BR6O3kJTqaI]
[yt]lp6F9-GPT4k]
Search HAARP in YouTube for more videos.
নীলপদ্দ বলেছেন:
লেখক বলেছেন: নেটের যে অবস্থা, ১ মিনিট থাকে তো ১০ মিনিট নাই...... ভিডিওগুলি দেখতে সময় লাগবে
রোহান বলেছেন:
অসাধারণ লিখছো.... আর কিছু বলার নাই...
লেখক বলেছেন: রোহান ভাই, কালকে ভূমিকম্পের নিউজটা দেখে আর ব্লগে এসে আস্তিক নাস্তিক ফাইট দেখে খুব মন খারাপ হয়ে গেছিল
"রোম পোড়ে- নিরো বাঁশী বাজায়" প্রবাদটা মনে পড়ে গেল
দ্বিতীয়নাম বলেছেন:
আমাগো বুর্জ খলিফা টাওয়ারের মালিকরা আর তেলে চুপচুপ শেখগুলান কি দিতাছে হাইতিতে জানতে মঞ্চায়।ইহুদী-নাসারা আর সাম্রাজ্যবাদী দেশগুলান "ব্যাপক ষড়যন্ত্রে" হাইতিতে ব্যাপক ত্রানকার্যে চুলকানি লাগতাছে
লেখক বলেছেন: বুর্জ খলিফারা হাইতি বললে ক্যারিবিয়ান সাগরে বিলাসবহুল ইয়টে নৌবিহার চিনবেন, দেশটা চিনবেন না
ত্রানকার্যে ব্যাপক ২নম্বরী হচ্ছে.... তবে এরপরেও ত্রান নিয়ে গিয়েছে তারা এটাতেই খুশী......... সামথিং বেটার দ্যান নাথিং
আর কিছু করার মতো সামর্থ্যও আমাদের কম। নিজে এখনো কোন ক্রেডিট কার্ডের মালিক হইনি যে অনলাইনে সাহায্য পাঠাবো। আমাদের দেশে নিজেদের মধ্যে পর্যাপ্ত ব্যবস্থা কি হতে পারে, কতটুকু নেয়া যেতে পারে? তবে তাই বলে হাত-পা গুটিয়েও বসে থাকা যায় না।
আমাদের নিজেদেরও হাজারো সমস্যা, তাই বোধ হয় অন্যের সমস্যাগুলো আমাদেরকে বেশী নাড়া দেয় না। বিবেকের চোখকে বাধ্য হয়েই বেশীর ভাগ সময় বন্ধ রাখতে হয়। ধন্যবাদ লেখককে।
লেখক বলেছেন: আপনি প্রথম প্যারায় যেটি বললেন সেটি আমাদের নিজেদের শুদ্ধির জন্যেই প্রয়োজন...... নিজের ক্ষুদ্রতাকে উপলব্ধি করতে পারলে তখনই বড় কিছু করা সম্ভব, তখনই মনুষ্যত্বের পথে চলা সম্ভব
আসলেই আমাদের চোখ বাঁধা মনে হয় নয়তো এত যে ভূমিকম্প হয় আমাদের দেশে আমরা কোন কেয়ারই করি না (কিছুদিন পরপরই চট্টগ্রাম অথবা সিলেট ভূমিকম্প হচ্ছে, ক্ষয়ক্ষতি হচ্ছে না কিন্তু ভূমিকম্প চলছেই)......... আমরা হাইতি'র ভয়াবহতা দেখেও চুপ করে আছি....
নিজেরা অন্ততঃপক্ষে সতর্ক হতে পারি একবার হলেও, নিজের বাড়িটা ঠিক আছে নাকি চেক করতে পারি...... আপদকালীন সময়ে কি কি করতে হবে সেগুলি আবার মনে করতে পারি..... করার আছে অনেক কিছুই, আমরা ব্যস্ত আপাত অর্থহীন তর্ক নিয়ে
হাইতি'র মানুষগুলির জন্যে এই মুহুর্তে আমরা সরাসরি কিছুই করতে পারবো না..... তবে কেউ না কেউ আছে ওদের পাশে, আমরা নিজেরা সতর্ক হই নিজেদের জন্যে.... এতেই ওদের পাশে দাঁড়ানো হবে
লেখক বলেছেন: থ্যাংকস ভাইয়া
লেখক বলেছেন: ঠিক বলেছেন...... কাভারেজ পেতেই "এলিট" হতে হয়, সাহায্য তো দূরের কথা
আহমেদ রাকিব বলেছেন:
ভালো লিখছেন।
লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ফাহিম আহমদ বলেছেন:
পোস্টের দাতা এন্ড মন্তব্য দাতা সবাই যে লাউ সেই কদু..।
লেখক বলেছেন: ব্লগ পোস্টটি এবং মন্তব্য সবগুলিই স্ব স্ব অনুভূতির প্রকাশ..... জাতিকে পথ নির্দেশনা দেখানো টাইপের কিছু নয়
বোহেমিয়ান কথকতা বলেছেন:
সিরাম লেখা ++
লেখক বলেছেন: মন খারাপ করে লিখা জিনিস.... ভাল লেগেছে জেনে খুশী হলাম.... টেংকুস
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














