আমার প্রিয় পোস্ট
- ** রংপুরী ভাষা শিক্ষার আসর (ব্যাকরণসহ ফ্রী কোর্স) ** - একান্ত কথা
- দ্য ম্যাচ অব ডেথ : ফুটবল যখন যুদ্ধ - অমি রহমান পিয়াল
- বাংলার স্বাধীনতা আনলো যারা - আমাদের সেই সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা (রিপোস্ট) - রাগিব
- বাংলা সন - আিক
- কানাডায় উচ্চশিক্ষা- কিছু তথ্য - _তানজীর_
- সামহোয়্যারের ব্লগার ও পোস্ট - কত প্রকার ও কি কি (সবিস্তারে বর্ননা - অবশ্যই দেখুন)
- নাফিস ইফতেখার
- *** তিলোত্তমা কলকাতা *** - দীপান্বিতা
- কবর থেকে উঠে আসা একজন ভাষা শহীদের সাথে কথোপকথন
- সিউল রায়হান
- যদি ওয়েব ব্রাউজারগুলো সিনেমার নায়িকা হতো তাহলে কোনটা কোন নায়িকা হতো....
- সিউল রায়হান
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- ছাগুরামের ইসলামোফোবিয়া (ইসলামের তলে আসল চেহারা) - আঠারো বছর বয়স
- ঈশ্বরের ঠিকানা - শতকত
- মেঘের দেশে পাহাড়ের দেশে (দার্জিলিং) - যেতে চান? - মুহিব
- আয় ঘুম আয় রে, আমার সোনামণির চোখে আয় রে... - শাফ্ক্বাত
- সেনাবাহিনীর কুকীর্তির লিষ্ট : আমাদের গোল্ড ফিশ মেমরীকে ব্লগে সংরক্ষন - শূন্য আরণ্যক
- আমেরিকায় পড়ি - শাহরিয়ার নির্জন
- পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ) - ফিউশন ফাইভ
- মুক্তিযুদ্ধে বাবা হারানো এক মেয়ের কথা................... - সুলতানা শিরীন সাজি
- যাহারা মনে করেন এরা রাজাকার নয়.... - মোটকা
বাংলা ভাষার কিবোর্ড: কেমন চাই - কি আছে...... তুলনামূলক আলোচনা 
১০ ই মার্চ, ২০১০ রাত ১১:৩৪
প্রথমেই একটা কথা বলি, আমি কিন্তু একই সাথে একজন ব্যবহারকারী ও একজন ডেভেলপার। আপনাদের মতই আমিও আমার মাতৃভাষাকে অনেক অনেক ভালবাসি। পিসি'র মনিটরে কিবোর্ড দিয়ে বাংলা লিখতে পেরে অনুভূতিটা কি পরিমাণ আনন্দের ছিল তা বুঝানো সম্ভব কি ??? মনে হয় না। আমি অবশ্যই বাংলা কম্পিউটিংয়ের সাথে জড়িত সবাইকে কোটি কোটি ধন্যবাদ দিতে চাই। অভ্র/বিজয়/ফোনেটিক/প্রভাত সবকয়টার ক্রিয়েটরকে। সীমাহীন শ্রদ্ধা থাকলো সকলের উপর।
ডেভেলপার ও ব্যবহারকারী হিসেবে এবার আরেকটু বলি, আমি এগুলি কিবোর্ডে আমার কিছু বেসিক চাওয়া পূরণ হয়েছে দেখতে পাইনি। যেমন:
১) কিবোর্ড এমন হবে যেন যে কেউ, যে দেশেরই হোক না কেন ব্যবহার করতে পারবে, অবশ্যই ইংরেজী জানা আবশ্যকতা হবে না। আবশ্যকতা হবে বাংলা বর্ণের গাঁথুনি জানা।
২) আমরা যেভাবে বর্ণগুলি মনে রাখি তার প্রতিফলন থাকতে হবে কিবোর্ড ও সফটওয়ারে
৩) বর্ণমালায় নেই এমন অবাস্তব কিছুর সাপোর্ট থাকবে না
৪) লে-আউট শিখতে টাইম যতটা কম লাগে অত ভাল
৫) যেহেতু কিবোর্ডে অক্ষরের সংখ্যা আমাদের ইউনিকোড স্বীকৃত ৬১টি বর্ণমালার ( ৩৯টি ব্যঞ্জনবর্ণ+ ১১টি স্বরবর্ণ+ এদের কার-রূপ ১০টি+ য-ফলা= ৬১টি) জন্যে অনেক কম তাই কমন একটা নীতি মেনে চলতে হবে অক্ষরগুলি'র ডিস্ট্রিবিউশন হতে হবে।
৬) আমাদের বর্ণমালা যত কিবোর্ডে অত অক্ষর নেই, তাই ইংরেজী অক্ষরগুলির জায়গায় বাংলা অক্ষর বসানো যেতে পারে কিন্তু &,*,+ এর মত গুরুত্বপূর্ণ চিহ্নগুলির সাপোর্ট তুলে নেয়া যাবে না
এখন দেখা যাক, কিভাবে বিদ্যমান কিবোর্ড গুলিতে সমস্যা দেখছি:
■ বিজয়ে শেষেরটা বাদে উপরের সবকয়টা প্রিন্সিপাল মেনে চলা হয়েছে কিন্তু শেষেরটায় সমস্যা। & এর জায়গায় চন্দ্রবিন্দু আছে। আর এটার লে-আউট মুখস্থ করতে হয়।
আমার কাছে মনে হয়েছে, ইংরেজী'র অক্ষরগুলির সাথে মিল রেখে কোন একটা লে-আউট পেলে ভাল হয়।
■ অপশন হতে পারতো অভ্র। কিন্তু এটা দিয়ে লিখতে ইংরেজী জানতেই হবে। তারউপর এটার রাইটিং প্রিন্সিপলটাও একটু কনফিউজিং। কারণ kolom=কলম(উচ্চারণের সাথে মিলে) কিন্তু
kolomiilota= কলোমীলতা নয়, এটা কলমীলতা (মিলছে না)। এটার পাশাপাশি অক্ষর( যেমন: `) বাদ দেয়ার সমস্যা থাকছেই
■ ফোনেটিকের স্টাইলটা দারুন। এখানে প্রতিটা অক্ষর আলাদা আলাদা করে লিখতে হবে, একইসাথে যেহেতু নেট ব্যবহার করা বাংলাদেশের বেশিরভাগ মানুষ ইংরেজী জানে তাই বর্ণগুলি ইংরেজী উচ্চারণের সাথে মিলে জন্যে অনেক সুবিধা। (যেমন: ক=k , স= s , ল= L )। আমি বলব না ইংরেজীর উচ্চারণে বাংলা লিখতে হবে, আমি বলব মিল থাকতে হবে অক্ষরের প্লেসমেন্টে
সমস্যা এটার অনেক। উপরের ২,৩,৫ খুবই প্রকট। আবার সবকিছুই চাইলে লিখা যায় না (যেমন: ব্যবহার একটানে লিখা যাবে না, ব্যভার হয়ে যাবে)।
বাকি থাকলো মনে হয় প্রভাত। সেটার কোন ইউজার থাকলে অভিজ্ঞতা শেয়ার করার অনুরোধ থাকলো
*****************
অনেক বড় পোস্ট হয়ে গেল। শেষ করি পোস্ট। নিশ্চয়ই ভাবছেন, লিখতে পারলেই তো হয়। আমার আপত্তি এখানেই। আমাদের ভাষাকে সম্মান দিয়ে আন্তর্জাতিক মা্তৃভাষা দিবস হয়েছে সুতরাং কেন এসব সমস্যা থাকবে ???? এগুলি সমাধান করার চেষ্টা করেছি। পোস্ট বড় হয়ে যাওয়াতে আজ আর লিখলাম না। কাল লিখবো আশা করি.......
![]()
ভাল থাকবেন।
এস এম এ যাহিদ ফুয়াদ বলেছেন:
ফোনেটিকের স্টাইলের লে আউট কি বোর্ড হওয়া উচিৎ
লেখক বলেছেন: সহমত
একারণেই আমি যেটা তৈরী করেছি সেটা ওরকমই
গরম কফি বলেছেন:
বাংলা টাইপ শিখতে বহুত কষ্ট করতে হয়েছিলো । সামু তে এসে এই চর্চাটা গতিপায়। তাই সামুকে ধন্যবাদ। আপনাকেও ++
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ
আমার ফোনেটিকটা শিখতে তেমন একটা টাইম লাগেনি, কয়েকটা মাত্র শিখতে হয়েছে (যেমন: য়,ঞ,ঙ,বিসর্গ,ঐ,ঔ ইত্যাদি)
স্বপ্ন নীল বলেছেন:
আমি অভ্র বর্ননা লেআউটে লিখি । আমার মনে হয় আপনি যেসব সুবিধা চাচ্ছেন তার প্রায় সবগুলোই এর মধ্যে আছে । এটা ফিক্সড লেআউট কীবোর্ড । এবং এই লেআউটে যতটা সম্ভব ইংরেজী অক্ষরের সাথে বাংলা অক্ষরের মিল রাখা হয়েছে ।
লেখক বলেছেন: বর্ননার ব্যাপারে একমত। আমি লে-আউটটা দেখেছি তবে বিস্তারিত জানিনা। এটায় তো মনে হয় সব সুবিধাই আছে যা চাইছি। এটারই প্রচলন হওয়া উচিত ছিল।
একটু বিস্তারিত বলুন:
১) যুক্তবর্ণগুলি কিভাবে লিখেন ?
২) ইংরেজী বর্ণ ৫২টি, এর মাঝে ৬১টি বর্ণকে কিভাবে বসানো হয়েছে /?? ( মানে আমার ধারণা কোন একটা অক্ষরকে অফ করা হয়েছে তাই জানতে চাইছি)
ভাল থাকবেন ![]()
গরম কফি বলেছেন:
লিখতে পারলেই তো হয়। আমার আপত্তি এখানেই। আমাদের ভাষাকে সম্মান দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে সুতরাং কেন এসব সমস্যা থাকবে ?চরম ভাবে একমত!
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে
![]()
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন:
Machine Learning Technique apply করা উচিত।
লেখক বলেছেন: কোন জায়গায় অ্যাপ্লাই করার কথা বলছেন ???
আমাদের বর্ণের গাঁথুনিটাই কিন্তু যথেষ্ঠ স্ট্রং, ওটাকে ইমপ্লিমেন্ট করলেই খুব চমৎকার একটা কোড হয়ে যায়
লেখক বলেছেন:
একমত
এরশাদ বাদশা বলেছেন:
যে হারে বাংলা টাইপিং এর ইউজার বাড়ছে, সেই হারে কিন্তু ডেভলপিং হচ্ছে বলে মনে হয়না। পোস্টের সাথে সম্পূর্ন সহমত পোষন করছি।
লেখক বলেছেন: ভাইয়া লেটার দ্যান নেভার, কি বলেন ??
বেশী না, সামহোয়ারইন-সচলায়তন-আমার ব্লগ-প্রথম আলো ব্লগ-টেকটিউনস এরা এক হলেই পুরোপুরি সঠিক ও চমৎকার ব্যবহারবান্ধব ও একটা ডেভেলপড কোড পেয়ে যাব
লেখক বলেছেন: অবশ্যই......ইংরেজী কিবোর্ডের অক্ষর খুঁজে বের করা কি যে কষ্টের ছিল, নতুন করে বিজয় শিখতে গেলে মারাই যাইতাম ![]()
তুমি অনেক কষ্ট করছো, তোমাকে ডাবল-ট্রিপল থ্যাংকস দিব কিবোর্ডের পোস্টে
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
ফোনেটিক আর অভ্র দুটাই ভালো লাগে, আমি মোটামুটি দুটাতেই তাড়াতাড়ি লিখতে পারি। মাঝে মাঝে + চাপতে ইচ্ছা করে না বলে অভ্রতে লিখি। মাঝে মাঝে কলমীলতার মতো এক্সট্রা "০" দিতে ইচ্ছা করে না বলে আবার ফোনেটিকে ফিরে আসি। ছোটখাট বিভ্রাটগুলোর সবগুলো সারিয়ে (ফোনেটিক বা অভ্র) ফেললে মনে হয় একটা দূর্দান্ত লেআউট তৈরি করা যায়। আমি আবার সেই টেকি ব্যাপারে তেমন কিছু জানি না। তুমি ডেভেলপ করে ফেলো না একটা?
লেখক বলেছেন: ভাইয়া করে ফেলেছি বলা যায়
জাভাস্ক্রিপ্ট দাঁড়িয়ে গিয়েছে..... কালকে সকালে কিবোর্ডটার কথা লিখব, এই পোস্টেই লিখতাম কিন্তু পোস্ট অনেক বড় হয়ে যাওয়াতে লিখলাম না
আমি এবং আঁধার বলেছেন:
আমার কাছে মনে হয়েছে, ইংরেজী'র অক্ষরগুলির সাথে মিল রেখে কোন একটা লে-আউট পেলে ভাল হয়একমত নই, অক্ষরের ব্যবহার প্রাচুর্যের উপরে লে আউট বিন্যাস করা উচিত। প্রফেশনাল কাজ ইংরেজি লে আউট বিন্যাসে ভালোভাবে করা যাবেনা। যেহেতু একপর্যায়ে বাংলাভাষা অন্তর্জালে শুধু শৌখিন লেখালেখিতেই সীমাবদ্ধ থাকবেনা, কাজেই এখনই পুর্নাংগ লে আউট নিয়ে ভাবা উচিত।
জব্বার কাগুর বিজয় নিয়ে আমিও অনেক গালাগালি করি, তবে খেয়াল করুন, সবচেয়ে দ্রুত লেখা যায় কিন্তু বিজয়েই।
শুভরাত্রি।
লেখক বলেছেন: আপনি আমার পয়েন্টটা ধরতে পারেননি.......
আমি অবশ্যই বলিনি ইংরেজীকে প্রাধান্য দিয়ে লে-আউট হতে হবে
আমি বলেছি, যতটুকুন সম্ভব মিল রাখা যায়.....
যেমন: ক=k , স= s , ল= L ( মানে অক্ষরের সোর্সের সাথে ইংরেজীটার একটু মিল থাকলো আরকি)....... তবে আল্টিমেটলি হতে হবে ফিক্সড স্টাইলেরই
এখানে সমস্যাটা হবে যেমন: "শ,স,ষ" তিনটাই s দিয়ে লিখি আমরা.... কিন্তু কিবোর্ডে s এর জায়গায় ২টার জায়গা হবে মাত্র( নরমালি একটা এবং শিফট কি চেপে আরেকটা).....
তাহলে ৩টাকে কিভাবে জায়গা দিব ??? উত্তর হল: ২টাকে s এর জায়গায় দিয়ে অন্য কোন একটা জায়গায় ৩টার কোন একটাকে দিতে হবে ( ফলে সেটা ফিক্সড লেআউটে চলে যাবে,ফোনেটিক থাকবে না আর)
আর হ্যা, স্পিড কিন্তু ফ্যাক্টর না...... আমি এই ভুলভাল ফোনেটিকেই চরম স্পিডে লিখতে পারি ![]()
কালকে আমি যেটা ডেভেলপ করেছি সেটা নিয়ে লিখব..... পড়ার আমন্ত্রণ থাকলো
জাতি জানতে চায় বলেছেন:
আমার মনে হয় ফোনেটিকের "হ" সংক্রান্ত সহ কিছু যুক্তবর্ণের সমস্যা (যেমন "ট্র্য" একটানে লেখা যায় না, একবার য-ফলা টাইপ করে মুছে আবার লিখলে হয়!) স্ক্রিপ্টের লজিক আপডেট করে দূর করা সম্ভব! যেমন ফোনেটিকে "q" কিই টা বাংলা কম্পোজে কোন কাজে লাগে না! সেক্ষেত্রে এটাকে এমনভাবে ব্যবহার করা যেতে পারে যাতে, একবার এটা (q) প্রেস করলে পরবর্তিতে যে কিই চাপা হবে সেটা পৃথক অক্ষর হিসেবে আসবে! যেমন "স" এর পর "q" চেপে তারপর "হ" চাপলে আউটপুটে "শ" না এসে "সহ" আসবে! এরকম আরো কাজে লাগানো যেতে পারে!
লেখক বলেছেন: এগুলি ইমপ্লিমেন্ট করে ঠিক করেছি ![]()
ভাল লাগছে এই ভেবে যে আমার ভাবনাগুলি আপনাদের সাথেও মিলছে...... আরো কিছু সমস্যা দূর করেছি, যেমন: আি টাইপের ভুল অক্ষরের গঠন
কালকের পোস্টটা পড়ার আমন্ত্রণ থাকলো
আমড়া কাঠের ঢেকি বলেছেন:
আরে ভাই আর লজ্জ্বা দিয়েন না...... লেখক বলেছেন: হে হে.......জানি এটা..... তোমার অ্যাড-টু-এনি স্ক্রিপ্টটা আমি ব্যবহার করি প্রায়ই ![]()
লেখক বলেছেন: বিজয় নিয়ে কোন আইডিয়া নাই........লাইফে ব্যবহার করিনাই..... দুঃখিত ![]()
পারভেজ রবিন বলেছেন:
অর্থনীতি সমন্ধে বলা হয়ে থাকে সঙ্গার ভারে শ্বাসরুদ্ধ অর্থনীতি। বাংলা ভাষা সমন্ধেও এমন বলা যায় কিবোর্ডের ভারে বাঙলা ভাষা শ্বাসরুদ্ধ হয়ে পড়ছে। তাই আমি নতুন করে কোন কিবোর্ড লেআউট তৈরীর বিরুদ্ধে। আর স্বভাবতই আমরা দ্বিধাপ্রিয় জাতি, বলা হয়ে থাকে এক বাংগালী একাই একশ, কিন্তু একশ বাংগালী এক নয়। আমরা কোন কিছুতেই একমত হতে পারি না, তবে এইবার এই কিবোর্ডের জন্য আমাদের এক হতে হবে। সবাই মিলে একটা নির্দিষ্ট কিবোর্ড নির্ধারণ করতে হবে।এজন্য প্রচলিত কোন কিবোর্ডকে স্ট্যান্ডার্ড ধরে তার সমস্যাগুলো সমাধান করে উন্নত সংস্করণ তৈরীর পক্ষে আমি।
ফোনেটিককে বিবেচনায় আনা যাবে না। কারন এটি ঠেকার কাজ চালানো সম্ভব, একটা ভাষাকে এগিয়ে নেয়ার জন্য খুবই অস্বাস্থ্যকর। বিবেচনা করা যেতে পারে বিজয়কে কারন এটি বিপুল সংখ্যক লোক শিখে ফেলেছে, যদিও এটি যথেষ্ট ব্যবহার বান্ধব নয়, এবং এর লেআউট দ্রুত লেখা ও দ্রুত শেখার জন্য সর্বোচ্চ উপযোগী নয়।
আমার কাছে এখন পর্যন্ত সবচে’ সহজ মনে হয়েছে ‘বর্ণনা’ কিবোর্ড, যদিও আমি বিজয় ও ইউনিজয়ে অভ্যস্ত। এটি কিছুটা ফোনেটিকের স্বাদ দেবে, কিন্তু ফিক্সড লেআউট। এটি আমি অভ্রে পেয়েছি।
এখানে আমি মাত্র তিনটি কিবোর্ডের কথা বললাম। এখন আমাদের প্রয়োজন বিচ্ছিন্ন ব্যক্তিগত প্রয়াস নয়, সম্মলিত ব্যাপক স্ট্যান্ডার্ড একটি প্রয়াস। আজ একটি শিশু মায়ের কাছে একটি বর্ণমালা লিখতে শিখে ও পড়তে শিখে। কিন্তু এমন দিন খুব দুরে নয় যখন সে একই সাথে টাইপও শিখবে। তাকে আমরা দ্বিধার সামনে বসিয়ে দিতে চাই না। ভাষার লোকালাইজেশন চলছে। একই সাথে প্রয়োজন ইন্টারন্যাশনালাইজেশন, বিদেশীরা আমাদের ভাষা শিখছে, তারা টাইপিংও শিখবে। তারা যেন এমন ধারণা করতে না পারে যে বাংগালীরা দ্বিধান্বিত জাতি যাদের নির্দিষ্ট কোন কিবোর্ড নেই, সে এখন কোনটি শিখবে।
এজন্য এখন থেকেই আমাদের ভেবে চিন্তে কাজ করতে হবে, সদুরপিয়াসী হতে হবে।
লেখক বলেছেন: কমেন্টের জন্যে ধন্যবাদ
আপনার পয়েন্টগুলি সামারাইজ করি:
■ নতুন কিছু না প্লিজ- পুরোনটাই ঠিক করা হোক
■ ফোনেটিক না, কারণ ফোনেটিক হল ইংরেজী স্টাইলে বাংলা লিখা..... এটা প্রমিত স্টাইল হতে পারে না....... আমরা কোন বিদেশীকে ফোর্স করতে পারি না যে, আমাদের ভাষা শেখার জন্য তোমাকে ইংরেজী শিখে আসতে হবে.....
( তবে ফোনেটিকের একটা জিনিস কিন্তু প্রমিত ধরে নেয়া যায় তা হল যুক্তবর্ণকে পুরো ডিটেইলসে লিখা...... অভ্রতে যেটা অনেকটাই সহজ সেটা কঠিন হয়ে যাবে এই স্টাইলে কিন্তু এতটুকুন ছাড় দিতেই হবে )
■ আমাদের একশ বাঙ্গালী মিলে এক বাঙ্গালী হতে হবে
■ বর্ণনা লেআউটটা ভালই
***************
আপনার পয়েন্টগুলিই আমারো পয়েন্ট
কালকে পোস্ট দিব আশা করি, পড়বেন ও রিভিউ করবেন আশা করি...... আমি নিজেও এই পয়েন্টগুলি নিয়ে ভেবেছি ও সেইমত কাজ করেছি.... বর্ণনার মতই অনেকটা আমার লেআউটটা তবে বর্ণনা তো ক্লোজড সোর্স তাই ওটা নিয়ে কাজ করিনাই
ভাল থাকবেন
লেখক বলেছেন: রিপ্লাই দিয়ে আসছি ![]()
লেখক বলেছেন: আরো কয়েকটা দিন লাগবে
কাস্টম ইউজারফিল্ড এডিট করতে পারছি না..... ফাউল একটা প্লাগইন পেয়েছিলাম, এখন নিজেকেই কোড করা লাগতিছে
আকাশ_পাগলা বলেছেন:
সব কিছুতে কিছুনা কিছু শেখার আছে।অভ্রটা অল্প একটু শিখে নিলেই ত ঝামেলা শেষ।
আমার মনে হয় অভ্রর কোন সীমাবদ্ধতা নাই। এটা যেই প্রিন্সিপলের উপর কাজ করে, সেটা একটু বুঝে নিলেই আর কোন ঝামেলা থাকে না।
লেখক বলেছেন: আছে...... এক নাম্বারে হল ইংরেজী উচ্চারণ না জানলে হবে না, দুইয়ে হল কলম-কলমীলতার মত সমস্যা, তিনে হল "`" টাইপের অক্ষরকে অন্য কাজে ব্যবহার করা
তারচেয়েও বড় সমস্যা এটা ক্লোজড সোর্স....... আমাদের বর্ণমালা হল পাবলিক ডোমেইনের জিনিস, যে কেউ ব্যবহার করতে পারে.... এখন বর্ণমালা যদি কারো সম্পত্তি হত কি হত ভেবে দেখেছেন ???
বিজয় নিয়েই কি কম জল ঘোলা হল ??? জব্বার **** তো বলেই ফেলেছিলেন, বাংলায় লিখতে গেলে তাকে রয়ালিটি দিতেই হবে ( পেটেন্টের দাবী করেছিলেন তিনি, হাস্যকর)
কিবোর্ডকে কি আমরা এই সমস্যায় পড়তে দিতে পারি ??? অবশ্যই না....... ক্লোজড সোর্সের কিছুই থাকবে না, থাকলেও সেটাকে সমর্থন দিব না..... প্রয়োজনে নিজে ওপেন সোর্স প্রডাক্ট ডেভেলপ করব কারণ ভাষাটা আমার,আমাদের...... একে রক্ষার দায়িত্বও আমাদের
স্বপ্ন নীল বলেছেন:
১. যুক্ত বর্ণ লিখতে হলে দুইটা বর্ণের মাঝখানে লিঙ্ক চাপতে হয় । বর্ননা লেআউটে লিঙ্ক কী হল h । ( 'হ' লিখতে হলে শিফট প্লাস h চাপতে হয়) । যেমন 'স্বপ্ন' লিখতে হলে কীবোর্ডে চাপতে হবে shbphn ।২. ৬১টি বর্ণ কীবোর্ডে জায়গা দিতে গিয়ে '@' '^' '&' এই তিনটা ক্যারেক্টার বাদ দিতে হয়েছে ।
৩. স্বরবর্ন লেখার ক্ষেত্রে লিঙ্ক কী চেপে স্বরবর্নের কার বা মাত্রা রুপ চাপলে স্বরবর্ন চলে আসে । যেমন এ লিখতে হলে (লিঙ্ক কী + ে) । তবে কোন শব্দের শুরুতে লিঙ্ক কী না চাপলেও স্বরবর্ন চলে আসবে ।
লেখক বলেছেন: হুম..... আমারটাও এরকমই..... তবে আরো বেশি সুবিধা নিয়ে ![]()
ইন্ঞ্জিনিয়ার বলেছেন:
আমিই মনে হয় একমাত্র প্রভাত ইউজার। প্রভাতের অক্ষর বিন্যাস মোটামুটি ভাল। কয়েকটা বাদে ইংরেজীর সাথে মেলে। মেলে না যেগুলো সেগুলো হল q=দ, v=আ, f=ত। ে দেয়ার সিস্টেমটা সত্যি ইনোভেটিভ। [ হচ্ছে ে কার আর ] হচ্ছে ো কার। যুক্ত করতে হয় / দিয়ে। আমার শিখতে লেগেছে একদিন। এখন ইংরেজীর সমান স্পিডে টাইপ করতে পারি।
লেখক বলেছেন: অক্ষর বাদ দেয়ার সমস্যাটা থাকছেই...... /, [, ] এগুলি তো গুরুত্বপূর্ন ক্যারেক্টার
তবে লিংক করার সিস্টেমটা ভালই.... এমনটাই ইউনিকোডে কনসোর্টিয়ামে বলা আছে, আমিও সেটাই করেছি
রাজিব খান০০৭ বলেছেন:
বিজয় ব্যবহারে ভালো লাগে
লেখক বলেছেন: বাংলা লিখার আনন্দ নাকি ব্যবহারবান্ধব মনে হয় ?? মজার ব্যাপার হল, বাংলাদেশে খুব কম মানুষ আছে যারা বাংলা বর্ণ জানে কিন্তু ইংরেজী বর্ণ চেনে না...... একারণেই ফোনেটিকের আলাদা একটা গুরুত্ব তৈরী হয়েছে



















