আমার প্রিয় পোস্ট
- জাহাজ মারা হাবিব: হাবিবুর রহমান বীরবিক্রম - এম. রহমান
- ** রংপুরী ভাষা শিক্ষার আসর (ব্যাকরণসহ ফ্রী কোর্স) ** - একান্ত কথা
- দ্য ম্যাচ অব ডেথ : ফুটবল যখন যুদ্ধ - অমি রহমান পিয়াল
- বাংলার স্বাধীনতা আনলো যারা - আমাদের সেই সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা (রিপোস্ট) - রাগিব
- বাংলা সন - আিক
- কানাডায় উচ্চশিক্ষা- কিছু তথ্য - _তানজীর_
- সামহোয়্যারের ব্লগার ও পোস্ট - কত প্রকার ও কি কি (সবিস্তারে বর্ননা - অবশ্যই দেখুন)
- নাফিস ইফতেখার
- *** তিলোত্তমা কলকাতা *** - দীপান্বিতা
- কবর থেকে উঠে আসা একজন ভাষা শহীদের সাথে কথোপকথন
- সিউল রায়হান
- যদি ওয়েব ব্রাউজারগুলো সিনেমার নায়িকা হতো তাহলে কোনটা কোন নায়িকা হতো....
- সিউল রায়হান
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- ছাগুরামের ইসলামোফোবিয়া (ইসলামের তলে আসল চেহারা) - আঠারো বছর বয়স
- ঈশ্বরের ঠিকানা - শতকত
- মেঘের দেশে পাহাড়ের দেশে (দার্জিলিং) - যেতে চান? - মুহিব
- আয় ঘুম আয় রে, আমার সোনামণির চোখে আয় রে... - শাফ্ক্বাত
- সেনাবাহিনীর কুকীর্তির লিষ্ট : আমাদের গোল্ড ফিশ মেমরীকে ব্লগে সংরক্ষন - শূন্য আরণ্যক
- আমেরিকায় পড়ি - শাহরিয়ার নির্জন
- পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ) - ফিউশন ফাইভ
- মুক্তিযুদ্ধে বাবা হারানো এক মেয়ের কথা................... - সুলতানা শিরীন সাজি
- যাহারা মনে করেন এরা রাজাকার নয়.... - মোটকা
বাংলা কম্পিউটিং নিয়ে কিছু ভুল ধারণা
২৭ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৪৬
বেশ কিছুদিন ব্লগ/নেট জগত থেকে ছুটিতে ছিলাম, ফেরত এসে অভ্র-বিজয় টপিকটা যে জায়গায় গিয়েছে দেখলাম তা দেখে আমি ওই বিষয়ের ধারেকাছেও যাচ্ছি না। আমি এখানে এই টপিকের পুরো ১৮০ ডিগ্রী টার্ন নিয়ে এই টপিক থেকে কিছু কাজের জিনিস কিভাবে বের করে আনা যায় সেটা নিয়ে লিখবো।
সচলায়তনে শহীদ ভাইয়ার সাক্ষাৎকারের পোস্টে একটা লিংকে দেখলাম জব্বার কাগু'র সাক্ষাৎকার। ওখানে একটা লাইন পড়েই মূলত ব্যাপারটা মাথায় আসলো। ওখানে লিখা: "বর্তমানে কম্পিউটারে বাংলা ব্যবহারকারীদের মধ্যে প্রায় ৯৯ শতাংশ বিজয় দিয়েই কাজ করছেন। বিজয়ের এই ব্যাপক ব্যবহার শুরু হলেও বাংলায় বানান শুদ্ধকরণ, অভিধান ব্যবহার সহ আরো অনেক সুবিধা নেই। এগুলির উন্নয়নে মূল ভূমিকা পালন করতে হবে সরকারকে কারণ এর জন্য পৃষ্ঠপোষকতা না পেলে উদ্ভাবকরা উৎসাহ হারিয়ে ফেলবেন"
উপরের কথাগুলি না জেনেই অনেকেই বিশ্বাস করেন, সামারাইজ করে পয়েন্টগুলি হল:
(১) কম্পু ব্যবহারকারীর ৯৯ শতাংশ বিজয় ব্যবহার করে
(২) বাংলায় অভিধান নেই
(৩) বানান শুদ্ধকরণ করার উপায় নেই
(৪) সরকার এগিয়ে না আসলে হবেও না এসব কারণ দিনের শেষে অর্থই সব
আমি এখন এগুলি নিয়েই কিছু বলতে চাই কারণ এই মিথ্যাচারগুলি আমাদের ভবিষ্যত ডেভেলপমেন্টের জন্য ভুল মেসেজ দিচ্ছে, এর সংশোধনী প্রয়োজন.......
সাম্প্রতিক সময়ে অভ্রের একটা বিরাট ইউজার বেজ দেখেছি আমরা, বিভিন্ন ব্লগে সেই ব্লগের কর্তৃপক্ষের পক্ষ থেকেও সমর্থন জানানো হয়েছে অভ্রকে। এতে মনে হতে পারে অভ্রের বেজ বিশাল কিন্তু একটা ব্যাপার ভুলে গেলে চলবে না বিজয় ব্যবহার করেন যারা তারা মূলত এর উপরেই জীবিকা নির্বাহ করেন, মানে অফিস টাইপিস্ট বা এরকম পেশার মানুষজন। এরকম মানুষ দিয়েই টোটাল ৯৯% হয়ে যায় এটা ভ্রান্ত ধারণা তবে ৬০% হয় বলেই মনে করি। ব্লগাররা সংখ্যায় অতটা বেশী না যতটা অফিস ক্লার্ক রয়েছেন বাংলাদেশে। অর্থাৎ উপরের প্রথম পয়েন্টটা ভুল।
বাংলায় অভিধান নেই কথাটা পুরোপুরি ভুল নয়। তবে কাজ চালানোর জন্যেhttp://www.bengalinux.org/english-to-bengali-dictionary/ সাইটে গেলে একটা পাওয়া যায়। আশা করি সচলায়তনের উদ্যোগে নেয়া ডিকশনারীটা তাড়াতাড়ি আলোর মুখ দেখবে।
সবশেষে থাকে (৩) ও (৪) নাম্বার পয়েন্ট। এগুলিকে ডেভেলপ করার জন্যে সময় প্রয়োজন মাত্র ২ মাস (বড়সড় সফটওয়ার তৈরীর পূর্ব অভিজ্ঞতা নেই এমন স্টুডেন্টদের জন্যে)। কি করতে হবে ?? খুব সহজ, প্রথমেই বের করতে হবে কিভাবে একটা ডিকশনারী হাতে থাকলে ভুল বানানগুলি সনাক্ত করা যায়। যেমন: কেউ যদি লিখে "ভূল" কিন্তু ডিকশনারীতে আমরা পাই ভুল তাহলে এটা সহজে সনাক্ত করা সম্ভব যদি আমাদের জানা থাকে ু এবং ূ অদল-বদল হয়ে ভুল বানানের জন্ম হয়।
তাহলে আবার নতুন সমস্যা: এরকম কি কি ক্ষেত্রে অদল-বদল হতে পারে সেটা জানার জন্যেও তো গবেষণা প্রয়োজন, কে করবে সেটা ???
উত্তর: কারোরই দরকার নাই কারণ অ্যাডাপ্টিভ প্রসেসে প্রোগ্রাম নিজেই জেনে নিতে পারে কার কার মাঝে অদল-বদল হলে ভুল হতে পারে। যেমন: মনে করুন প্রোগ্রামটা জানে না ঊ-কার ও উ-কার মূলত অদল-বদল হয় তাই ও যখন দেখবে "ভূল" বানানটা ও সাজেস্ট করবে সবগুলি স্বরবর্ণ মিলিয়ে যা দিয়ে ভ্যালিড কোন শব্দ হয় কারণ ঊ-কার একটি স্বরবর্ণ তাই রিপ্লেসমেন্টটাও কোন একটা স্বরবর্ণ দিয়েই আসবে। ফলে সকল স্বরবর্ণ দিয়ে ট্রাই করে ভ্যালিড শব্দ খুঁজে এনে ও সাজেস্ট করবে: "ভাল, ভুল, ভোল"। এখন আপনি সিলেক্ট করলেন "ভুল"। ও এটা রেকর্ড করে রাখবে এবং ভবিষ্যতে ঊ-কারের জন্যে কোন ভুল পেলে সেই জায়গায় উ-কার বসিয়ে দেখবে সঠিক কোন শব্দ হয় নাকি, হলে সেটা দিয়ে রিপ্লেস করবে। এভাবে ও নিজেই নিজেকে আপডেট করবে।
তাহলে এটা নিয়ে গবেষণা প্রয়োজন, তাইনা ??? কোন সমস্যা নাই। IEEE-EXPLORE বা গুগল-স্কলারে এমন প্রচুর গবেষণা'র খোঁজ পাওয়া যাবে। চাকা নতুন করে আবিস্কারের প্রয়োজন নেই, এখন প্রয়োজন চাকা দিয়ে গাড়ি তৈরীর। অর্থাৎ পেপারগুলির অ্যালগরিদমটিকে সফটওয়ারে ট্রান্সফর্ম করলেই হবে। সুতরাং (৩) নাম্বার পয়েন্টটা ভুল এবং বানান সংশোধন সফটওয়ার তৈরী তেমন কোন কঠিন কাজ না এখন। আজকে না হলেও আশা করি ২০১১ এরমাঝেই দাঁড়িয়ে যাবে এটা।
সবশেষ পয়েন্ট হল, সরকার টাকা দিবে কি দিবে না তারউপর। আমি বলব, সরকারকে একটা টাকাও দেয়া উচিত না। আমেরিকান গর্ভমেন্টের অবদান কত ওদের ভাষার স্পেল চেকার তৈরীতে ??
সরকারের কাছে শুধু নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চাই আমরা যাতে পিসি-গুলিতে কাজ করা যায়। বাকি ডেভেলপমেন্ট কাজগুলি স্টুডেন্টদের দিয়েই সম্ভব। স্টুডেন্ট আলাদা করে বলছি কারণ চাকুরীজীবি একজনের পক্ষে হয়তোবা সময় বের করা অত সহজ না সদিচ্ছা থাকার পরেও কিন্তু একজন স্টুডেন্টের পক্ষে অনেক সহজ (টার্ম ফাইনালের পরের গ্যাপ যেমন একটা উদারহরণ)। প্রয়োজন উদ্বুদ্ধ করা শুধু। অথবা কেউ যদি বানিয়ে ফেলে তাহলে সেটাকে উৎসাহ দেয়া, সেটাকে টেস্ট করা। সুতরাং সরকারের টাকা'র জন্যে বসে থাকতে হবে এটা পুরো ভুল কথা যেটি ৪ নাম্বার পয়েন্টে বলা হয়েছে।
কথাগুলি অনেকটা বিক্ষিপ্তভাবেই বলা.........আসলে উন্মুক্ত বাংলা কম্পিউটিং নিয়ে সবার যেই আবেগের উচ্ছ্বাস দেখছি আমি চাই সেটা সর্বোচ্চ পরিমাণে কাজে লাগুক। কিন্তু একই সাথে যেন কোন ভুল তথ্য পৌছে না যায় তাই এসব পয়েন্ট লিখা।
সবাইকে ধন্যবাদ, ভাল থাকবেন।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৫০ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
দূর্যোধনের হাত বলেছেন:
সুন্দর উপস্থাপনা লেখক বলেছেন: থেংকু ![]()
জামাল ঊদ্দিন বলেছেন:
++++++স্পেল চেকারের ব্যাপারে আমারও এক মত ... সরকার করতে গেলে বরং অনেক অনেক বেশী সময় দরকার , সাথে ঝামেলা তো আছেই ...
কোন ব্লগ থেকে উদ্যোগ নিয়ে একটা অপেনসোর্স প্রজেক্ট শুরু করলে অনেক ভালো হত , কিছু প্রজেক্ট হয়ত আছে কিন্তু গোপনে । ব্লগের প্রত্যেকটা ব্লগার ১ টা করে শব্দ যোগ করলেও 40000 শব্দ !!
সবগুলো বাংলা ব্লগ একসাথে উদ্যোগ নিলে এটা ১ মাসের ব্যাপার ( ডাটাবেজ তৈরি + সফটওয়ার তৈরি )
আর শব্দের ডাটাবেজ যেহেতু অপেনসোর্স হবে তাই যেকোন সফটওয়্যারে তা ইমপ্লিমেন্ট করা যাবে ।
ব্লগগুলোকে এ ব্যাপারে এগিয়ে আসার আহবান জানাচ্ছি ।
লেখক বলেছেন: আমারও প্ল্যান আছে এমন কোন ওপেন সোর্স প্রজেক্ট পেলে সেটা রোকেয়া কিবোর্ডের একজিকিউটেবলের সাথে যোগ করে দেয়ার
আমি টিউটোরিয়াল লিখা শুরু করলাম, লিখতে গেলে আটকায় যাই.......বেসিক দিয়েই তাই লিখা স্টার্ট করলাম, কাল সাইটের আর.এস.এস চেক করে দেখিও একবার ![]()
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
+++
লেখক বলেছেন: ধন্যবাদ ![]()
জামাল ঊদ্দিন বলেছেন:
সময় পেলেই লিখেন , সমস্যা নাই ... আমি এখন পাইথন নিয়া ঘটর-মটর করতেছি ( যদিও কোর্সে আছে সি , কিন্তু সি ভালো লাগে না । ভ্যারিয়েবলের নাম আর ধরন বলতে আলস্য এসে সমস্যা করে ) একটা অপেন ডিকশনারী প্রজেক্ট স্টার্ট করা যায় কিনা দেখেন না ভাইয়া ... বাংলা ব্লগ/ফোরাম গুলোর সহযোগীতা পেলে কাজটা খুব দ্রুতই হয়ে যাবার কথা ।
লেখক বলেছেন: সচলায়তন সাইটটা করবে মনে হয় এই প্রজেক্ট, ওরা না করলে আমরা (সামহোয়ারইনব্লগ) করবো....... কি বলো ??? ![]()
লেখা আগাতেই চায় না, পছন্দ হয়না দেখে ডিলিট করে আবার লিখি
মহাবিপদ
হা...হা...হা... বলেছেন:
(৩) বানান শুদ্ধকরণ করার উপায় নেই।এই পয়েন্টের বিপক্ষে বলছি। আমি সামুতে যখন লিখি তখন মজিলার একটি এডঅন দিয়ে বানান ঠিক করে নিই। এডঅনটির নাম Bengali Bangladesh Dictionary 0.04
এছাড়া বাংলা বানান পরীক্ষা করার আরো একটি সফটওয়্যার আছে। নাম Apona Banan.
লেখক বলেছেন: অ্যাড-অনটার নাম জানি তবে এটা তো অনলাইন সলিউশন সুতরাং বাদ দিয়েছি....... কেউই নিশ্চয়ই ১০০% টাইম নেটে থাকেন না সুতরাং এটা তেমন কাজের মনে হয়নি ![]()
কালীদাস বলেছেন:
ভাল উদ্যোগ, নিঃসন্দেহে! চালিয়ে যান।++++++
লেখক বলেছেন: উদ্যোগে কন্ট্রিবিউট করার প্ল্যান আছে, তবে আর-এন-ডি'তে মনে হয়না কাজ করার সময়/সুযোগ হবে ![]()
লুকার বলেছেন:
২৭০ ডিগ্রী টার্নিংএ আমি একটা আধা-প্রাসঙ্গিক সংবাদ দিতে চাই! সেটা হইলো আইজকা বাসে দেখলাম একটা বিজ্ঞাপন: বিজয় আসক্তি নিরাময় ও পূণর্বাসন ফাউন্ডেশন! ঠিকানা ছিল না তবে মোবাইল নাম্বার ছিল কয়েকটা।
লেখক বলেছেন: "বিজয় আসক্তি নিরাময় ও পূণর্বাসন ফাউন্ডেশন!"
- হা হা হা....... কঠিন
আপনারে গুগল^গুগল প্লাস
কুঁড়ের বাদশা বলেছেন:
ভালো লিখেছ।
অনেকে টার্ম ফাইনালের গ্যাপে অনেক প্রজেক্ট করে।
বাংলা এসএমএসের কাজটা কিন্তু এই টার্ম ফাইনালের গ্যাপেই তৈরী হয়েছিল।
কাজটা তোমরা কেউ শুরু করতে পারো।
আমার মনে হয় ৫-৬ জন মিলে কাজ করলে ২ মাসেই কাজ হয়ে যাবে।
আর ডাটাবেইজ এন্ট্রির কাজটা হবে একঘেয়েমি। কিন্তু এটাকে ম্যানুয়ালি না করে অটোমেটেড করতে পারো। একঘেয়েমী এড়ানোর জন্য।
যেমন ধরো এই কমেন্ট টাকে ইনপুট হিসেবে নিয়ে এখান থেকে সকল ডিসটিন্ক শব্দকে ডাটাবেইজে ঢুকাবে।
লেখক বলেছেন: শুরু করাই যায় কিন্তু সমস্যা হল নেটে তো শুধু শব্দ পাওয়া যাবে, সেটার অর্থ পাওয়া যাবে না......সেটা তো আলাদা করে কাউকে না কাউকে ইনপুট দিতেই হবে ![]()
মঈনউদ্দিন বলেছেন:
+++++++++++++++
আমারা ৩০ থেকে ৪০ জন বন্ধু সাবাই অভ্র ব্যাবহার করি কেউ বিজয় এর দারে কাছেও যাই না তাই আমার মনে হয়
অভ্র ব্যাবহার কারির সংখ্যা হল ৬০% আর বিজয় ৪০%
আমার ভাষা আমার গর্ব, বন্ধ হোক ভাষা নিয়ে সকল বাণিজ্য! জয় হোক অভ্রের, বিজয় হোক পরাজিত...
লেখক বলেছেন: আমি আপনাকে এমন অফিস দেখাতে পারবো যেখানে ৩০ থেকে ৪০ জন বিজয় ব্যবহার করেন সুতরাং আপনাদের সমান কিন্তু হয়েই গেল ![]()
সব সফটওয়ার ইউনিকোড বেজড হয়ে গেলেই বিজয়ের কবর হয়ে যাবে ![]()
হা...হা...হা... বলেছেন:
লেখক বলেছেন: অ্যাড-অনটার নাম জানি তবে এটা তো অনলাইন সলিউশন সুতরাং বাদ দিয়েছি....... তাহলে আপনি Apona Banan দিয়ে ট্রাই করতে পারেন। যদিও এই সফটওয়্যার দিয়ে শুধুমাত্র ইউনিকোড বাংলা চেক করা যায়।
লেখক বলেছেন: ওটার সাইট থেকে: "Please note, the trial version of the Spellchecker is fully featured but has a lifetime of 60 days. After 60 days it will stop working. To buy or get a better version please come back to this site."
ফ্রি না এটা.....সুতরাং কাজ হবে না ![]()
হা...হা...হা... বলেছেন:
হায় হায়...... আমি তো গত ৫/৬ মান দিব্যি ব্যবহার করছি।
লেখক বলেছেন: নাহ......তাহলে হবে না, এখন পাইরেটেড কপি দিয়ে কাজ চালালেও সারাজীবন তো পারবো না.... আমার টাকা খরচেরও ইচ্ছা নাই, দরকার হলে নিজেই বানিয়ে নিব
কুঁড়ের বাদশা বলেছেন:
Click This Linkএখানে দেখ কয়েক হাজার শব্দ আছে।
এরকম আরো অনেক সাইট আছে,
এরকম হলে ডাটাএন্ট্রি নিয়ে টেনশনের কিছু নাই
তোমাদের কারও এমন সাইট জানা থাকলে আমাকে দিতে পারো
লেখক বলেছেন: লিস্টে রাখলাম ভাইয়া......আমার এটা কাজে লাগবে কিবোর্ডের পেপার তৈরীর জন্যে
এটাকে বেজ করে আগানো যেতে পারে, আমি নিজেও ডাটা সংগ্রহ করছি......আশা করি, একটা আপডেট দিতে পারবো কাজ শেষ হলে.....আমার টার্গেট ১০ লক্ষ শব্দ ম্যানেজ করা
রিফাত হোসেন বলেছেন:
ডাটা এন্ট্রি করতে সহায়তা করতে পারি ।
লেখক বলেছেন: Click This Link লিংকটায় সাহায্য করতে পারেন তাহলে
লেখক বলেছেন: দেখলাম তবে কোনই সাজেশন দিতে পারবো না কারণ আমি অভ্র ইউজার না ![]()
তানভীরদিপু বলেছেন:
ভাইয়া, বিজয় এর জব্বার সাহেব অভ্র এর বিরোধিতা করবে,এটা জব্বার সাহেব এর স্বভাব এর সাথে মানায় । কিন্তু শাব্দিক এর মানুষরাও যে এর পিছে লাগবে তা আমি ভাবতে পারি নি। বিশেষ করে আমার কম্পুটার বিদ্যায় হাতেখড়ি যার হাতে, যিনি আমাদের ল্যাব এ প্রথম লিনাক্স এর সাথে পরিচিত করালেন, তিনি যেভাবে অভ্র এর সাথে শাব্দিক এর তুলনা করা শুরু করলেন তা আমাকে ব্যথিত করেছে। পাশাপাশি বুয়েট এর নাম ও কিছু টা খারাপ করল বলে আমার বিশাস । আপনার বেলায় তা হবে না আসা রাখছি, সবশেষে রোকেয়া কিবোর্ড এর জন্য শুভকামনা ।
লেখক বলেছেন: ব্যাপারটা আমার নিজেরও মাথায় আসেনি কিভাবে কি হল..... আমি সব দেখেও বিশ্বাস করতে পারছি না কিছুই....
শুভকামনা'র জন্যে ধন্যবাদ
আমাদের টার্গেট হল গবেষণা করে কিছু বের করা, তাই আশা করি ভাল একটা কাজ হবেই
পলাশমিঞা বলেছেন:
উন্ডজের জন্য বাংলা স্পেলচেকারতো আছে। আমিতো প্রায় বছরের বেশী হল ওটা ব্যবহার করছি। শুধু ম্যাকের জন্য স্পেলচেকার নেই।http://www.apona-bd.com/
এটার কথা হয়তো বেশী লোক জানেন্না।
লেখক বলেছেন: এটা তো ফ্রি না, উপরে "হা হা হা...." এর কমেন্টগুলি দেখুন
শাহ্ আসাদুজ্জামান বলেছেন:
"আমি এখানে এই টপিকের পুরো ১৮০ ডিগ্রী টার্ন নিয়ে এই টপিক থেকে কিছু কাজের জিনিস কিভাবে বের করে আনা যায় সেটা নিয়ে লিখবো।" ---- এই চিন্তাধারাটা খুব ভাল লেগেছে। আমি নিজেও সেই চেষ্টা করছিলাম।আচ্ছা "রোকেয়া কী-বোর্ড"কে কিভাবে ফলো করা যেতে পারে?
আর ডিকশনারী প্রজেক্টটাতে কিভাবে সাহায্য করতে পারি?
লেখক বলেছেন: রোকেয়া কিবোর্ডটিকে ব্লগের মাঝেই ফলো করতে পারবেন
আমি রেগুলার আপডেট দিব........এখন একজিকিউটেবল বানানোর কাজ চলছে
ডিকশনারীটিতে আপনি শব্দ/বাক্য যোগ করে সাহায্য করতে পারেন
মু আ হাকিম নিউটন বলেছেন:
ফ্রী অব কস্ট এবং ওপেন সোর্স বাংলা প্রযুক্তির জন্য একসাথে কাজ করার আহবান!! সিউল, উপরোক্ত বিষয়ে আপনি সক্রিয়ভাবে এগিয়ে আসবেন বলে আশা করছি। আপনার ইতিমধ্যে করা ওপেনসোর্স ও ফ্রি রোকেয়া লে-আউট ও সফটওয়্যার খুবই একটা ভাল শুরু হিসাবে ভুমিকা রাখতে পারে। আমি বাংলা লে-আউট সম্পর্কিত আপনার বিশ্লেষন গুলো পড়ছি।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















