অনেকেই হয়তো অলরেডী জানেন খবরটা, আমি তবুও লিখছি আরেকবার। গুগলের চোর ধরার ফাঁদে এবার ধরা পড়েছে মাইক্রোসফট.....
চুরির ঘটনাটা তারা বানান ঠিক করার স্ট্রাটেজির আন্ডারেই তারা প্রথম নোটিস করে ২০১০ এর সামারে (খুব কম সার্চ করা হয় এমন একটি ওয়ার্ড "torsorophy" এর রেজাল্ট থেকে)।
"torsorophy" শব্দটা ভুল, এর সঠিক বানানটা হল "tarsorrhaphy", এর ব্যবহার ক্ষেত্র হল "rare surgical procedure on eyelids"। তাই "torsorophy" লিখে সার্চ করলে গুগল এর সঠিক শব্দটার বিপরীতে যেই সার্চ রেজাল্ট হয় সেটা রিটার্ন করে, ভুল বানানটার সার্চ রেজাল্ট না। এখন যেকোন সার্চ ইঞ্জিন এই অ্যাপ্রোচটা গ্রহণ করতে পারে কিন্তু সমস্যা এখানে না।
সমস্যাটা হয়ে যায় বিং এবং গুগল একই রেজাল্ট রিটার্ন করে কিন্তু বিং যে বানান ঠিক করা অবস্থার রেজাল্ট রিটার্ন করে সেটা ইনফর্ম করে না। তাহলে কিভাবে তারা এই অ্যাপ্রোচ (ভুল শব্দের সার্চ রেজাল্ট বানান ঠিক করে এরপরে দেখাও) ফলো করলো এটা নিয়ে সন্দেহে পড়ে যায় গুগল। সবঅপশন অ্যানালাইসিস করে তারা এই সিদ্ধান্তে আসে যে মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার ৮ এর মাধ্যমে ব্যবহারকারীর ডাটা নিয়ে সেই ডাটাকে গুগলে সার্চ করে যেই রেজাল্ট আসে সেটাকে বসিয়ে দিচ্ছে...............অসামান্য সহজ একটি চুরি..... :!>
যেভাবে ধরা পড়লো:
গুগল কিছু ফেক কি-ওয়ার্ড ঠিক করে প্রথমে। এই ওয়ার্ডগুলি বিং সার্চ ইঞ্জিনে সার্চ করে দেখা হয়, গুগলে সার্চ করে দেখা হয় এবং উভয় সার্চ ইঞ্জিনেই সার্চ রেজাল্ট আসে শূন্য (অর্থাৎ কোন রেজাল্ট নাই)। এবার গুগল যেটা করে ম্যানুয়ালি ওই ওয়ার্ডগুলি'র রেজাল্টে পুরাই আগরতলা-চকি'র তলা টাইপের রেজাল্ট যোগ করে দেয়।
নিচে কিছু প্রমাণ দেখেন:
"delhipublicschool40 chdjob" শব্দের বিপরীতে গুগলের সার্চ রেজাল্ট:

এর বিপরীতে বিং এর রেজাল্ট:

"juegosdeben1ogrande" শব্দের বিপরীতে গুগলের সার্চ রেজাল্ট:

এর বিপরীতে বিং এর রেজাল্ট:

-কিছু বেতনভুক্ত মাইক্রোসফট চোর (মতান্তরে এমপ্লয়ী) এটাকে চুরি বলতে রাজী না
******************
গুগলের অরিজিনাল ব্লগ পোস্টের লিংক: http://googleblog.blogspot.com/2011/02/microsofts-bing-uses-google-search.html

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

