somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এরেই কয় ব্যাড টাইমিং :(

১৯ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফটোগ্রাফিতে টাইমিং খুব জরুরী। টাইমিং ঠিক না হলে একটা ছবি যেমন আনতে চাওয়া যায় তেমন নাও আসতে পারে। ফটোগ্রাফিতে হয়তো এটাকেই বলে, ব্যাড টাইমিং। কিন্তু আমার ব্যাড টাইমিং ঘটল অন্যভাবে। চাঁপাই নবাবগঞ্জের বিভিন্ন স্থাপনা নিয়ে একটা ফটো ব্লগ লিখার ইচ্ছে ছিল, তাই বিভিন্ন স্থাপনার ছবি তুলে বেড়াচ্ছি কয়েকদিন ধরে। :) আজ গিয়েছিলাম নব নির্মিত স্টেডিয়ামের ছবি তুলতে, সামনে মাসে নাকি ওটা প্রধান মন্ত্রী উৎবোধন করবেন। ফোটু যেন ভাল আসে, তাই উঠলাম দেয়ালের উপর। :D ফোডু তুলে যখন ব্যাক আসছি, এমন সময় চার পাঁচ জন লোক এসে ঘেরাও করল। “এই আপনারা কোথাদিয়ে ঢুকলেন, দেয়ালের ওপর কি করছিলেন? জানেন আপনাকে এখন গ্রেফতার করতে পারি।” মেজাজটা খিচড়ে গেল, কোথাকার কে, দেয়ালে উঠে ছবি তুলার জন্য গ্রেফতার করার হুমকি দেয়। একটু রাফ ভাবেই উত্তর দিলাম, “গ্রেফতার করলে করেন, দেয়ালে উঠেতো কোন অন্যায় করিনি। কয়েকটা ছবি তুলেছি শুধু।” আমি কি আর জানি, স্টেডিয়ামের পেছনে একটা বোমা পুতা আছে, যেটা এখনও ডিফিউজ করা হয়নি; আর এরা সিভিল ড্রেসে র‌্যাব!!! একেবারে উদ্ধত ভাষায় প্রশ্ন, “ছবি তুলছেন মানে! আপনারা কি মিডিয়ার লোক? আইডি দেখি।” “না আমরা মিডিয়ার লোক না, আইডি নাই। আর আপনারা জেরা করার কে?” একজন সাথে সাথে একটা পিস্তুল বের করল, আমি ভাবলাম খাইছে; দিনদুপুরে ছিনতাই কারী! ফাকা স্টেডিয়াম কিছু করার নাই, আমি আর আমার এক ফ্রেন্ড সংগে বাইক, দুই জনের দুটি করে চারটি মোবাইল, আর আমার সনি ডি.এস.সি.এইচ৩ মডেলের ডিজিটাল ক্যামেরা; সব কিছু দিয়ে যেতে হবে। কিন্তু তার পরে যখন আইডি বের করে দেখাল তারা র‌্যাব। একটু সস্থি পেলাম। যাক অন্তত ছিনতাই হচ্ছে না। পরিচয় দেয়ার পর তাদের পাওয়ার বেড়ে গেছে, আর আমি ভেজা বেড়াল, “কি করিস?” “জ্বি, স্টুডেন্ট।” “কোথায়?” “ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।” “কি!!! কুষ্টিয়া?” “জ্বি।” পাশের লোকটাকে বলল, “এই দেখতো লিফলেটে কুষ্টিয়ার ব্যাপারে কিছু লেখা আছে নাকি?” তখনও ব্যাপারটা বুঝতে আমার অনেক দেরি, বোমার পাশে ‘মুক্তির পথ’ নামে একটা লিফলেট পাওয়া দেছে। শালা আমার ভাগ্য লেখাপড়া করি, শিবিরের ঘাটিতে, আর কুষ্টিয়া মানেই চরমপন্থি। “বোমার ব্যাপারে কি জানিস?” “বোমা!!! লিফলেট!!! এসব কি বলছেন? আমি কিছুই জানি না এ ব্যাপারে।” “জাননা না, দেখি কিসের কিসের ছবি তুলছ।” ডিজিটাল ক্যামেরা সো ছবি দেখাতে প্রবলেম নাই, কিন্তু ছবি দেখে একজন বলে, “স্যার চাঁপাই এর সব বড় বড় স্থাপনার ছবি; জঙ্গিরা এগুলো বিল্ডিং টার্গেট করেছে।” আমি হাসব না কাঁদব বুঝে পাচ্ছি না। শেষ পর্যন্ত যা হল দুই ঘন্টা যাবত জিজ্ঞাসা করে ছেড়ে দিল। অবশ্য নাম ঠিকানা নিয়ে রাখল। বাড়ি ফিরছি আর মনে মনে ভাবছি, ফটোগ্রাফির ব্যাড টাইমিং!

এখনকার মত ছেড়ে দিলেও ব্লগাররা দোয়া করেন, আমার ব্যাড টাইমিং এখানেই যেন শেষ হয়ে যায়, ভবিষ্যতে যেন এটা নিয়ে আর ঝামেলা না হয়। বেশ টেনশিত আছি।
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×