ইসলামী বিশ্ববিদ্যালয়ে কোন ব্লাড ডোনেটিং ক্লাব নেই, ক্লাব নেই বললে ভুল হবে;
আপন নামে একটি সংগঠন নামে মাত্র আছে, কিন্তু একটিভ কার্যক্রম নেই। আমরা বিভিন্ন ডিপার্টেন্টের ৪৫ জন বন্ধু মিলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি সংগঠন 'তারুণ্য'
Click This Link প্রতিষ্ঠা করি, এবং এই সংগঠনটি বেশ একটিভ! (নিজেদের ঢোল নিজেরাই পিটালাম

) আমরা স্বল্প পরিসরে রক্তদান কর্মসূচী শুরু করেছিলাম। কিন্তু আমাদের নিয়মিত সদস্য সংখ্যা কম হওয়ায়, বর্তমানে পড়েছি চরম বিপদে। সবাই মোটামুটি জেনে গেছে তারুণ্য ব্লাড ডোনেট করে, কিন্তু এখন আমাদের ব্লাডের জন্য নক করা হলে দেখা যায়, সদস্যরা অল্প কিছুদিন আগে ব্লাড দিয়েছে। ফলে আমাদের সদস্যদের একরকম ছোটাছুটি করতে হয় ডোনারের খোজে। তাই আমরা ভাবছিলাম, বিভিন্ন ডিপার্টমেন্ট ঘুরে ঘুরে একটা ডাটা কালেক্ট করব, কারা কারা ব্লাড ডোনেট করতে ইচ্ছুক, ফলে হঠাৎ করে আমাদের দৌড়া দৌড়ি করতে হবে না। এখন ব্যাপার যেটা হচ্ছে, আমরা একে বারেই এ ব্যাপারে নবীন, আমাদের এব্যাপারে কারো কোন অভিজ্ঞতা নেই, তাই যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাঁধন, বা যে কোন ব্লাড ডোনেটিং ক্লাবের সাথে জড়িত থাকলে প্লিজ একটু অভিজ্ঞতা শেয়ার করেন।
আমরা কিভাবে অন্যদের এই ব্যাপারে উদ্বুদ্ধ (বোধহয় বানান ভুল হল) করতে পারি, এবং আমাদের কি কি বিষয়ে পারদর্শী হতে হবে? আমরা কোন ধরনের প্রশ্নের মুখোমুখি হতে পারি।
জানিয়ে রাখা ভাল, আমাদের সংগে বেশ ক'জন উচ্চপদস্থ টিচার আছেন যারা আমাদের বিভিন্ন ভাবে হেল্প করতে পারেন। আমাদের উপদেষ্টা মন্ডলীতে আছেন, প্রক্টর স্যার, প্রভোস্ট, ও বিভিন্ন হলের হাউস টিউটর। এবার আমার মাঠে নামতে চাই, পোস্টারিং করতে চাই, কি ধরনের পোস্টার করব(অবস্যই গাতে লিখা); কিন্তু তাতে কি ধরনের লিখা থাকবে?
[অফ টপিক: ফটোসপের কাজ না জানার কারনে, লোগোর এমন দশা]