আমার দিনলিপি

 

গ্রীষ্মের পদাবলী ৫

০৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৪

শহরের মধ্যখানে
বিরাট ফোয়রাটিতে
খুব করে ভিজেছিলাম
সেদিন
খুব গরমে পড়েছিলাম
সুতোয় বোনা
জামা আর শর্টস,
মা খুব বকেছিল...

পোস্টটি ৭ জনের ভাল লেগেছে

গ্রীষ্মের পদাবলী ৪

০৭ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৫৯

আবার ফ্লোরিডায় যাবো
দুবছর আগে মা বলেছিল
একা একা সৈকতে যেও না
তোমার এখনো চুমু খাবার বয়স হয়নি
আমি বলেছিলাম কী হয় একা গেলে?
একা গেলেই চুমু খেতে হবে কেন?
আর খেলেই বা ক্ষতি কী?
চুমুই তো খাবো কাউকে...

পোস্টটি ৮ জনের ভাল লেগেছে

গ্রীষ্মের পদাবলী ৩

০৭ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৫৫

আরো বোকা বোকা
দুষ্টছেলেদের সাথে
ফুসুরফুসুর করে
কী এতো ভাবো?
চোরের মতো তাকাও কেন?
সোজাসুজি চোখ মেলতে পারো না?
আমি কি বলেছি,
আমাকে দেখো না?...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে

গ্রীষ্মের পদাবলী ২

০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:১৯

সেদিন সাঁতারের পরে
আমার পিছু পিছু এসে
ড্রেসিংরুমের দরজায় থেমে গেলে
হায়রে দুষ্টছেলে
এরকম ফ্যান্টাসির দিন ফুরিয়ে এলো
এখনো মুখচেপে থাকো যদি
আরো একটা শীত এসে
লেপমুড়ি দেবে তোমার মাথায়...

পোস্টটি ৯ জনের ভাল লেগেছে

গ্রীষ্মের পদাবলী ১

০৬ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১৪

আমি জানি দুষ্টছেলে
তোমার চোখ
আমার মসৃন পায়ে
এবং
ঘামে ভেজা মসৃন
টি-শার্টের কোথায়
গ্রীষ্ম আমাকে
তোমার চোখের মাপে...

পোস্টটি ১২ জনের ভাল লেগেছে

কাঠ

০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৪৫

একটা কাঠকে কি
ভালোবাসা যায়?
হয়তো যায় -
শুধু
মসৃন করে কাটা
কিংবা
ভালোলাগা
পুরুষালি রুক্ষতায়...

পোস্টটি ১২ জনের ভাল লেগেছে

হোয়াইট ক্রিসমাস

২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:১৭

তোমার চুলে আর ভুরুতে লেগেছিল
বরফের কুচি
চোখে ছিল ফাগুনের নরম আগুন
তার আঁচে নড়েচড়ে আমাদের
হিমযূগ জুড়ে
ভালোবাসাবাসি
কম্বলে-পুলোভারে-ওভারকোটে
আমাদের নরম নরম চুমুর ওম...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে

থার্মোডিনামিক্স

১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২৫

আমাদের ওভারকোটগুলি
সেতুর গোড়ায় এসে
মুচড়ে মুচড়ে যায়
দুমড়ে চুষে খায়
হিম ডোবানো
তুষারকুচি
আমরা
গলতে...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে

প্রথম তুষার

২৮ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৫২

প্রথম তুষারের দিনগুলিতে
আমাদের ওভারকোটগুলি
ঠায় দাঁড়িয়ে ছিল
ঝকঝকে রোদে জমে থাকা
তুষারের ঝিলিকে
ওরা আবার পাশাপাশি চলমান হয়

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

হেমন্তের শেষে

২১ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:২৪

ঐ ন্যাড়া গাছের নিচেই
তোমাকে চুমু খাবো
পথচারীরা
অবাক চোখে দেখবে
দুটো ওভারকোটের
জড়াজড়ি

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে



আগের পাতা    পরের পাতা
মোট সময় লেগেছে ০.০৬০৩ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কিচ্ছু বলবো না!
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ২৪টি
  • মন্তব্য করেছেন: ২৬২টি
  • মন্তব্য পেয়েছেন: ৩৪৯টি
  • ব্লগ লিখেছেন:  ৩ বছর ৩ মাস
  • ব্লগটি মোট  ৭৫৬৫ বার দেখা হয়েছে

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই