somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টাঙ্গুয়ার টানে,সৌন্দর্যের খোঁজে।। প্রথম পর্ব

১৬ ই মে, ২০১৫ রাত ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(1st part)...


ঘুরে বেরানোর রোগ টা আমাদের
বংশীয়।। আমার বাবা ঘুরেছে
ভাইয়া ঘুরেছে। বংশের মান রক্ষা
করতে হলেও তো ঘোরা দরকার।।
কিন্তু না।।আমি ঘুরি আমার নিজের
নেশায়।।নিজের সপ্ন পুরনের আশায়।।
সেই সপ্ন পুরনের প্রথম প্রথম পদক্ষেপই
হল টাঙ্গুয়া।।

প্রি টেস্ট পরিক্ষা শেষের দিকে।।
কোথাও যাওয়া দরকার।।ভাবলাম
সিলেট যাব।। রাতারগুল ও
বিছানাকান্দি ঘুরব।।কিন্তু
দূর্ভাগ্য,সঙ্গি পেলাম না।।বন্ধু
মহলের মানুষ প্রথমে রাজি হলেও
পরে আর কাওকে পাওয়া গেল না।।
ভ্রমণ যখন অনিশ্চিত তখন Facebook এ
দেখা পেলাম vromon bangadesh
গ্রুপের।। তারা যাবে সুনামগঞ্জ।।
ভাবলাম নাই মামার চেয়ে কানা
মামা ভাল।।সিলেট না হলেও
সুনামগঞ্জ, পাশাপাশি তো।।১০০০
টাকা দিয়ে কনফার্ম করলাম যে
যাব।।টাকা পাঠালাম তাহসিন
শাহেদ নামক এক ভাইয়ের কাসে।।
এর পর শুধু অপেক্ষা বের হওয়ার।।
অবশেষে কাঙ্ক্ষিত সময় এলো।।4th
September,2014..পরিক্ষা শেষ হল এবং
সেই রাতেই রওনা দিতে হবে।।
কিছুটা ভয় লাগছে,কারন বাসায় না
বলে যাচ্ছি,এই প্রথম ।।

কলেজ থেকে জলদি বাসায় যেয়ে
ব্যাগ গুছিয়ে ফেল্লাম।।আর মাত্র
অল্প কিকিছু সসময়ের অপেক্ষা।।
উত্তেজনা ও ভয়ের মধ্য দিয়ে সেই
সময়টুকুও কেটে গেল।।
এরপর ঠিক ৮টায় বাসা থেকে বের
হলাম।।বাস স্ট্যান্ডে পৌছালাম
৯,৩০ এর দিকে।।পৌছানোর আগেই
বাসা থেকে কল আসছে অনেকবার
।। কনোমতে জানিয়ে দিয়েছি
যে টাঙ্গুয়াতে যাচ্ছি বন্ধুদের
সাথে।।ঝামেলা টা বাধলো
এখানে।।আব্বু বন্ধুর সাথে কথা
বলতে চাই।।কি করব!!! কোনো বন্ধু
তো নেই সাথে।।একদম না পেরে
তাহসিন ভাইকেই বন্ধু সাজিয়ে
আব্বুর সাথে কথা বলালাম।।thanks
tahsin vai.. :)
বাসে তাহসিন ভাই আমাকে বসতে
দিল একজন বয়স্ক লোকের সাথে।।
প্রথমেই মন টা খারাপ হয়ে গেল যে
সারা রাস্তা হয়তো চুপ করেই
থাকতে হবে।।বয়স্ক মানুষের সাথে
আমি আর কিই বা কথা বলব!!!!
কিন্তু না।।ধিরে ধিরে বুঝতে
পারলাম মনের দিক থেকে তিনি
আমার থেকেও হয়ত যুবক।।তার নাম
মাসুদ চৌধুরী।। যে এখন আমার প্রিয়
মানুষগুলোর একজন।। মাসুদ আঙ্কলের
সাথে গল্প করতে করতে সময় ও
রাস্তা দুটোই পার হচ্ছিল অনেক
আনন্দের সাথে।।তার কাছ থেকে
তার ভ্রমণকাহিনী শুনতে শুনতে তখন
প্রায় মধ্যরাত।।

এরপর শুরু হল গানের আসর।।গানের
কথা বলতে হলে যাদের নাম বলতেই
হবে তারা হলেন, মেহেদী
ভাই,তাহসিন ভাই,রাসেল ভাই
এবং উর্মি আপু।।অসাধারণ গানের
গলা।।অনেক সময় ধরে গান চললো।।
এরপর দলনেতা তাহসিন ভাই এর
আদেশে সবাই ঘুমাতে গেল।।
কিন্তু আমার তো ঘুম আসে না।।
জানালা দিয়ে বাইরে দিয়ে
তাকিয়ে দেখতে থাকলাম
সৌন্দর্য।। ভোরের আলো ফোটার
কিছুক্ষন আগেই বাস পৌছাল
সিলেট শহরে।।এরপর দেখতে
থাকলাম সিলেট শহরটাকে।।অনেক
সুন্দর।।লক্ষনীয় ব্যাপার শহর জুড়ে
অনেক মসজিদ।। গলিতে গলিতে
মসজিদ।। ওলী আওলোয়াদের দেশ
বলে কথা।।

আলো ফোটার কিছুক্ষন পর যে
রাস্তায় আসলাম তার দুই ধারে শুধু
পানি আর পানি।।যতদূর চোখ যায় শুধু
পানি।।অপরূপ ভোর।।জানালা টা
খুলে দিলাম।।হুর হুর করে বাতাস
আমার মুখ ছুয়ে যেতে থাকল।।
অনুভূতিটা যে কেমন আমি ভাষায়
প্রকাশ করতে পারবো না।। কিন্তু
আমার ভাগ্যে অনুভূতিটা বেশিক্ষন
স্থায়ী হল না।।আমাদের গ্রুপের
ঘুমের রাণী মিলি আপু বলল ভাইয়া
জানালা টা বন্ধ করে দাও না??
কি আর করা!! বন্ধ করে দিলাম
জানালা।।

এর কিছুক্ষন পরেই পৌছে গেলাম
সুনামগঞ্জ পুরাতন বাস স্ট্যান্ডে।।
আমাদের প্রাথমিক গন্তব্য।। বাস
থেকে নামলাম।।গুরি গুরি বৃষ্টি
পরছিল।।কিন্তু আবহাওয়া টা অনেক
ভাল লাগছিল।।অন্তত আমার কাছে।।
এরপর একটা হোটেলে খাওয়া
দাওয়া করেই বেরিয়ে পরলাম
প্রিয় টাঙ্গুয়ার
উদ্দেশে।।।।।।।।।।।।।।।।।।।

to be continued..

বি,দ্রঃ এই অংশের কোন ছবি না থাকায় দুঃখিত।।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৫ বিকাল ৪:৪৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল্লাহ ইসলামপন্থীদের ক্ষমতা দেন না কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

২০ বছর সামহোয়্যারইন ব্লগে: লেখক না হয়েও টিকে থাকা এক ব্লগারের কাহিনি B-)

লিখেছেন নতুন, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪২



২০২৬ সালে আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেগেছে একটু আগে।

ব্লগার হিসেবে ২০ বছর পূর্ন হয়ে গেছে। :-B

পোস্ট করেছি: ৩৫০টি
মন্তব্য করেছি: ২৭০৭২টি
মন্তব্য পেয়েছি: ৮৬৬৭টি
ব্লগ লিখেছি: ২০ বছর... ...বাকিটুকু পড়ুন

ড. ইউনুস কে প্রাণঢালা শুভেচ্ছা

লিখেছেন অপলক , ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪৯




অনেকেই ভেবেছিল, তত্বাবধায়ক সরকার থেকে ড. মোহাম্মদ ইউনুস স্যার সরে যাবেন না। ক্ষমতার লোভ ছাড়া অত সহজ না। জুলাই ২৪এর আন্দোলনের পর দেশে যে ভয়ঙ্কর অবস্থা ছিল, সেখানে... ...বাকিটুকু পড়ুন

এনসিপি: বাংলাদেশের রাজনীতিতে নতুন উদীয়মান শক্তি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৫০


২০২৬-এর ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল যখন বের হলো, তখন দেশের রাজনৈতিক মহলে একটা চাঞ্চল্য পড়ে গেল। জাতীয় নাগরিক পার্টি: যাদের আমরা এনসিপি বলে ডাকি—প্রথমবারের মতো নির্বাচনে নেমে ৩০টা... ...বাকিটুকু পড়ুন

প্রথমেই বিএনপির যে কাজগুলো করা জরুরি

লিখেছেন শ্রাবণধারা, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৪৬


বিএনপির প্রথম কাজ হলো তারা যে “অত্যাচারী” নয়, তা মানুষের কাছে প্রমাণ করা। "ক্ষমতাশালী" মানে যে ডাকাতি, লুটপাট এবং মাস্তানির লাইসেন্স পাওয়া নয়, এটা নিশ্চিত করা। এর জন্য তাদের... ...বাকিটুকু পড়ুন

×