somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ পুলিশের এসএমএস ডেস্ক সেবা। ই-পুলিশের যাত্রা।।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ পুলিশ হেডকোয়াটার্সের আইসিটি শাখায় ৬টি মেট্রোপলিটন ও ৬৪টি জেলা কন্ট্রোল রুমে মোবাইল আপারেটর গ্রামীন ফোনের ৭৩৭৩ শর্ট কোড ব্যবহার করে যে কোন নাগরিক এসএমএস বার্তা পাঠাতে পারবেন। অন্যান্য মোবাইল অপারেটর গুলোও যথাশীঘ্রসম্ভব এ সেবার আওতায় আনা হচ্ছে । প্রাথমিকভাবে এ ব্যবস্থা শুধু জরুরী নয় এমন যে কোন সেবা গ্রহনের জন্য প্রযোজ্য হবে। জরুরী নয় এমন কিছু বিষয় হচ্ছে; ১. জনসাধারনের শান্তি-শৃংখলা বিঘ্নিত হওয়ার আশংকা আছে এমন অবৈধ সমাবেশ সম্পর্কিত আগাম তথ্য। ২. চুরি, সিধেঁল চুরি, ডাকাতি, ছিনতাই-এর মতো যে কোন আমলযোগ্য সংঘটিত অপরাধ। সংবাদদাতা মামলা করতে আগ্রহী না হলেও তার এসএমএস বার্তার তথ্য পুলিশ বিভাগকে সম্ভাব্য ঝুকিপূর্ন স্থান চিহ্নিত করতে সাহায্য করবে। থানায় যে কোন অপরাধের সাধারন ডায়েরী (জিডি) করতে ব্যক্তি নাগরিক এসএমএস ডেস্কের সাহায্য নিতে পারবেন। পুলিশের এসএমএস ডেস্ক হচ্ছে ব্যক্তি নাগরিক থেকে বাংলাদেশ পুলিশের সাথে যোগাযোগের মাধ্যম। এই সুবিধার ফলে কোন থানা কর্তৃক কোন নাগরিককে অবহেলা করার সুযোগ নেই। কারন প্রেরিত বার্তাসমূহের ক্ষেত্রে গৃহীত ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্তৃক মনিটরিং-এর সুযোগ রয়েছে। ইভ টিজার, বখাটে, মাদক সেবী, অবৈধ অস্ত্রধারী, অপরাধীদের আড্ডা স্থল, ফেরারী আসামী গ্রেফতার, কোন মালামাল উদ্ধার, চোরাচালান রোধে জরুরী সেবার ক্ষেত্রে টেলিফোন যোগাযোগসহ বর্তমানে প্রচলিত ব্যবস্থাসমূহ প্রযোজ্য হবে।
এসএমএস বার্তা প্রেরন পদ্ধতি: মেট্রোপলিটন পুলিশের ইউনিট কোড যথাক্রমে DMP, CMP, RMP, KMP, SMP, BMP এবং যে কোন জেলার ইংরেজী বানানের প্রথম তিন আক্ষর ইউনিট কোড হিসাবে গন্য হবে। যেমন ঢাকা জেলার ক্ষেত্রে এসএমএস পাঠানোর জন্য মোবাইল ফোনের মেসেজ অপশনে DHA লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ টাইপ করে ৭৩৭৩ নম্বরে প্রেরন করতে হবে। পুলিশের ওয়েব সাইট http://www.police.gov.bd এর Citizen's Help Request- এ গিয়েও অনুরূপ সেবা নেয়া যাবে। ভবিস্যতে সকল থানায় অনলাইন জিডি ব্যবস্থা চালু হচ্ছে। খুব শীঘ্রই ৭৩৭৩ শর্ট কোড ও ০১৭১১৭৭৭৯৯৯ নম্বরের মাধ্যমে পাসপোর্ট ভেরিফিকেশন, মামলার ফলো আপ, ফরেনার্স রেজিস্ট্রেশন প্রভৃতি সেবা অন্তর্ভূক্ত হবে।

মেহ্দী হাসান দোহা
[email protected]
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১১ বিকাল ৩:৫৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×