somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একাত্তরের এই দিনে [৫ জুন ১৯৭১]

০৫ ই জুন, ২০১১ রাত ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারতের পশ্চিমবঙ্গের মালধা, বশিরহাট ও বনগাঁর বিভিন্ন শরণার্থী শিবিরে মহামারী আকারে কলেরা দেখা দিয়েছে এবং কয়েকজনের প্রাণহানি খবর পাওয়া গেছে।

ঢাকায় সামরিক শাসক ২০ নং সামরিক আদেশ সংশোধন করে ২৩ নং সামরিক আদেশ জারি করে। এ আদেশে ঘোষণা করা হয়, ‘যদি কোন সংস্থায় কর্মরত ব্যক্তির চাকরি শর্তে অন্তর্ভুক্ত নাও থাকে তথাপি এ আদেশ বলে সামরিক কর্তৃপক্ষ বা প্রাদেশিক সরকার দেশ কিংবা দেশের বাইরে যে-কোন স্থানে তাকে পাঠাতে পারবে। এ আদেশ গত ২৫ মার্চ থেকে সবার জন্যে অবশ্য পালনীয় হবে।‘

সুবেদার পাটোয়ারীর দল পাকবাহিনীর লাকসাম-চাঁদপুর রেলপথে যোগাযোগ মধু রোডস্থ স্টেশনের নিকটে জমজমা রেলওয়ে সেতু নষ্ট করে দিয়ে বিচ্ছিন্ন করে দেয়।

মুক্তিযোদ্ধারা মহামায়া বাজারের নিকট একটি সেতু নষ্ট করে পাকবাহিনীর সড়কপথে চাঁদপুর-কুমিল্লা যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে দেয়।

সোহরাওয়ার্দী-কন্যা বেগম আখতার সোলায়মান মুক্তিযুদ্ধের বিরোধিতা করে টেলিভিশনে সাক্ষাৎকার দেন। বেগম আখতার সোলায়মান বলেন, ‘অধিকাংশ আওয়ামী লীগের সদস্যরাই আওয়ামী লীগের বিচ্ছিন্নতাবাদী পরিকল্পনার কথা জানতেন না।‘ তিনি বলেন, ‘অমরা জানি জনগণ নির্বাচনের সময় অধিকতর শক্তিশালী ও সমৃদ্ধ পাকিস্তান গড়ে তোলার লক্ষ্যেই আওয়ামী লীগকে ভোট দিয়েছিলো।
ছয়-দফার ব্যাখ্যা করে তিনি বলেন, ‘ছয়-দফা হচ্ছে অধিকতর স্বায়ত্তশাসনের দাবি মাত্র। এ থেকেই আমার বিশ্বাস জন্মেছে যে, জাতীয় ও প্রাদেশিক পরিষদের অধিকাংশ সদস্য এক ও অখন্ড পাকিস্তানে বিশ্বাসী।‘

পশ্চিম পাকিস্তান মুসলিম লীগের সেক্রেটারী জেনারেল খাজা মোহাম্মদ সফদর চট্টগ্রাম, কুমিল্লা, যশোর ও খুলনা সফর করে শান্তিবাহিনী গঠনের ভূয়সী প্রশংসা করেন।

পাকিস্তান মুসলিম লীগের চেয়ারম্যান খান আবদুল কাইয়ুম খান এক বিবৃতিতে বলেন, পূর্ব পাকিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের (মুক্তিযোদ্ধা) নিশ্চিহ্ন করেছে তারা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সৈন্যদল।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১১ রাত ১:৩৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের লেজ দিয়ে কান চুলকানো বুদ্ধিমানের পরিচয় নয়

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই এপ্রিল, ২০২৬ রাত ১:০৯


২০২২ সাল। র‍্যাবের উপর আমেরিকার স্যাংশন পড়েছে। বিষয়টা ভালোভাবে বুঝতে ইউটিউবে ঢুঁ মারলাম। কয়েকটা ভিডিও দেখার পর সামনে এলো "Zahid Takes" নামের একটা চ্যানেলে। প্রথম দেখায় মনে হলো... ...বাকিটুকু পড়ুন

রাজনীতি - আপনার পরিচয় দিন

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৪ ই এপ্রিল, ২০২৬ রাত ২:১১



জামাত শিবির ও আওয়ামী লীগ এখন একযোগে বিএনপির বিরুদ্ধে কাজ করছে। বিএনপির সাথে আওয়ামী লীগের সখ্য হওয়া কখনও সম্ভব না। নট পসিবল। তবে জামাত শিবিরের সাথে আওয়ামী লীগের সখ্য... ...বাকিটুকু পড়ুন

তুমি না আসিয়া যাইবা কই!

লিখেছেন রাজীব নুর, ১৪ ই এপ্রিল, ২০২৬ সকাল ৯:২৪



বিশ্বাস ও আচরণে লালনপালন করি আমরা বিপুল বৈপরীত্য!
একধরনের তথাকথিত লৌকিকতায় আমাদের অবগাহন যা সন্দেহাতীত ভানসর্বস্ব।

নিজেও জ্ঞাত নই আজ বাংলার বয়স।
বানের জলের মতো আসিতেছে আর আসিতেছে- এসো হে... ...বাকিটুকু পড়ুন

পারলে একবার সোহাগী ঘুরে যেও।

লিখেছেন রাজা সরকার, ১৪ ই এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৪

পারলে একবার সোহাগী ঘুরে যেও।

আজ সারাদিন কোনো কাজ করিনি,,কারো কথা শুনিনি, যা যা কাজের কথা বলা হয়েছিল তার সব উত্তর হয়েছিল ‘পারবো না, পারবো না’। আজ সারাদিন সূর্যের দেখা... ...বাকিটুকু পড়ুন

বাংলা নব বর্ষের সেকাল একাল

লিখেছেন কালো যাদুকর, ১৪ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:১০

৯০ দশকের বাংলা নব বর্ষ বেশ ঘটা করে পালন হত । শহরে এই দিনটি পালনের সাথে আনন্দ উদযাপন, গান , পথ নাটক, বাংলা ব্যান্ডের বিশাল আয়োজন , পান্তা... ...বাকিটুকু পড়ুন

×