সেই ভোর থেকেই আমি ডেকেছিলাম তাকে
যদিও ভিষন বিরক্তিতে আমাকে ফিরিয়ে দিচ্ছিল সে বারবার
আর আমিও জিরিয়ে নিচ্ছিলাম,
এই ভেবে যে আবার তাকে ডাকবো
আঁকবো ছবি নতুন রংয়ে আমার মনের ক্যানভাসে ।
এবং ডেকেছিলামও অসম্ভব বিনয় নিয়ে
একবার নয়, দুবার নয়
অসংখ্যবার অসংখ্য সুরে
আমার মতো করে কেই তাকে
ডাকতে পারেনা কখনও
আর থাকতে পারেনা দ্বিতীয় জন
যে আমার মতো করে ভালবাসতে পারে তাকে
আমি আমার সমস্ত্ সাধ্য দিয়ে চেষ্টা করেছি তাকে এটা বোঝাতে যে
আমি তাকে কতটা চাই !
কিন্তু সে অসম্ভব ব্যাস্ততা দেখিয়ে
একটা বারের জন্যও বুঝতে চায়নি আমাকে
খুজতে চায়নি জীবন আর ভালোবাসার অর্থ ।
কেটে গেছে অনেকটা সময়
সকাল... দুপুর...... বিকেল
গোধুলীর শেষ আলো টুকুও হারাতে বসেছে অন্ধকারে
অবশেষে হঠাৎ করেই আসলো সে
মহেন্দ্র ক্ষন !
সে সারা দিল আমার ডাকে,
অথচ দেখ , এখন অবেলা ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


