পায়রা কোকিল কাহিনী
০৩ রা এপ্রিল, ২০১০ রাত ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শ্রেফ শাদা নয় হালকা ধুষর
পায়রাটা বেশ এক ঘেয়ে
নাই সে দলে একাই চলে
নীল আকাশের মেঘ বেয়ে
একটা কোকিল রোজ ভোরে
পায়রাটাকে খোজ করে
ফাগুন থাকুক বা নাই থাকুক
দারুন সুরে গান ধরে
পায়রা সে গান শুনেও কেবল
না শোনারই ভান ধরে
একটা ফাগুন দুইটা ফাগুন
কয়েক ফাগুন হয় গত
পায়রা ওড়ে আগের মতোই
কোকিল ভাবে আর কতো
তবু সে গান ছাড়েই না
পায়রাটা আর পারেই না
এত গান আর এত ডাকে
পায়রা শেষে সারা দেয়
ডাকিস কেন কি তোর চাওয়া
এই বলে খুব তাড়া দেয়
কোকিল বলে তুই আর আমি
মিশলে দারুন জোড় হবে
আমায় যদি সঙ্গে রাখিস
খুব কি ক্ষতি তোর হবে ?
পায়রা হাসে, ভাবতে হবে
অপেক্ষাতে থাকতে চাস্
কোকিল বলে ঠিক ততদিন
তুই যত দিন রাখতে চাস্
আরো ফাগুন গত হয়
কোকিলের বুক ক্ষত হয়
একদিন এত ঝরের রাতে
পায়রা বলে শোন্ তবে
আমায় যদি চাস্ কাছে তো
একটা বাসা বোন্ তবে
কোকিল ভিষন ভিষন খুশি
ওর মনে আজ বসন্ত
পায়রা কাছে আসবে ভেবেই
খুশির পাহার ধসন্ত
কিন্তু কোকিল বাধবে বাসা
তার তো এমন স্বভাব নাই
যদিও ওর চারপাশে খুব
খর বা কুটার অভাব নাই
কোকিল ছোটে দিগ্বিদিকে
ওর বাসাটা বুনবে কে
ওর না বাঁধা ঘরের কথা
আজকে এসে শুনবে কে ?
কোকিল টা যে ঘর হারা
তাই সে আপন পর হারা ।।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন