মাঝে-মাঝে বলতাম ''আমার বাবা শুধু বাবাই নন, তিনি আমার সবচেয়ে ভাল, অন্তরঙ্গ ও অকৃত্বিম বন্ধুও বটে''। মনে-মনে ভাবতাম যদিও আমার সবচেয়ে আপনজন "আমার মা" আমায় ছেড়ে চলে গেছেন ঐ দুরের আকাশটায়।
কেন জানিনা, মা চলে যাবার পর সবাই কেমন পর হয়ে গেছে। তবও শান্তনা এই ছিল যে, এ ধরণীর বুকে এমন একজন মানুষ আছেন, যার কাছে হৃদয়ের চুপসে যাওয়া, না বলা কথাগুরো অকপটে বলা যায়।
আর সেই একাকীত্বে সাথী ছিলে তুমি।
তোমার কি মনে পড়েনা? তোমার কাছে ১০টাকা চাইলে তুমি ৫০টাকা দিয়ে বলতে "১০টাকা দিয়ে কি হয়? আবার ১০০টাকা চাইলে ৫০০টাকার নোট ধরিয়ে দিতে। আমি যদি বলতাম "বাবা! এত টাকা দিয়ে আমি কি করব? তুমি বলতে "যা খরচ কর গিয়ে"
এখনও যদি কারো ব্যবহারে বা কটুক্তিতে আমার মন খারাপ হয়ে যায়, তবে সর্ব প্রথম মনে-মনে আমি তোমাকেই আশা করি।
ভাবি হয়ত, এখনি তুমি এসে ঠিক আগের মত মাথায় হাত বুলিয়ে শান্তনা দিতে এগিয়ে আসবে, ঠিক বন্ধুর মত। তোমাকে কাছে পেয়েও যাই কিন্তু আগের মত নয় ঠিক তার বিপরিত।
জানো বাবা! আমি বড় একা হয়েগেছি। আমার কেবলি মনে হয়, এ দুনিয়ায় আমার কেহ নেই। আমি যেন শুধুই একা। আমার মনের কথাগুলো কারো কাছে বলতে পারিনা। মনটা যেন বোবা হয়ে গেছে। এখন আমি নিজেই নিজেকে বিশ্বাস করতে পারিনা।
কিন্তু কেন? এ প্রশ্ন আমি কার কাছে করব? কে দেবে এর উত্তর?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

