সাদিক সূর্যকে ঠিক বুঝে উঠতে পারেনা। ও মাঝে মাঝে সাদিককে বলে "তোকে যে, জীবনসঙ্গী হিসেবে পাবে, সে খুব সুখী হবে" ওর মন চায় বলতে "আচ্ছা, তুই যদি পেয়ে যাস, তবে কি সুকি হবি?" অনেকবার বলেছেও। তবে তা মনে মনে, সামনে দাড়িয়ে বলা হয়নি আজও।
চলনা...সাদিকের বাহু ঝাকুনি দিয়ে সূর্যের উচ্চারন। ঝাকুনি খেয়ে ওর মনে পড়লো, ওর পকেটে আজ মাত্র পাঁচ টাকা আছে। কি করবে? ভেবে পাচ্ছেনা ও। এদিকে সূর্য টানতে টানতে ওকে নিয়ে ঝালমুড়ির কাছাকাছি চলে এসেছে।
মামা! দশ টাকার ঝালমুড়ি দেন, সূর্যের চটপট উচ্চারন। সাদিক আবারো অবাক হয়ে তাকিয়ে রইলো, বেশ কিছুক্ষন ওর দিকে। আর ভাবলো, মেয়েটার হয়েছে কি আজ? নে, মুড়ি খা, কি হলো? খা--না! দ'জনে মুড়ি খেয়ে যাচ্ছে। এক পর্যায়ে মুড়ি যখন শেষের দিকে তখন সূর্য বলে উঠল, "আজ আমি বিল দিবো, তুইতো প্রায়ই দিস" সাদিক রীতিমত আহাম্মক বনে, তাকিয়ে রইলো, ওর মুখপানে। সূর্য এভাবেই মাঝে মাঝে সারপ্রাইজড করতো সাদিককে। আজ ঝালমুড়ি খেতে গিয়ে ওর কথা বেশ মনে পড়ছিলো সাদিকের।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



