somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদেশি ভাওতাবাজি বনাম দেশী ভাওতাবাজি!!! ফাঁদে পড়ে কাঁদে সাধারণ জনগন!

১০ ই জুলাই, ২০১১ রাত ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাওতাবাজী, চলছে চলবে। কিন্তু আপনি কি সচেতন?

রাস্তায় পোষ্টার-ব্যানার দেখেছেন? মাত্র ৩,০০০ টাকায় ডোমেইন রেজিষ্ট্রেশন, হোস্টিং এবং সাথে ফ্রীতে ১০ পেজের ওয়েব সাইট ডিজাইনিং। অবশ্যই দেখে থাকবেন। প্রশ্ন করতে পারেন যে এতে ভাওতাবাজির কি আছে! অবশ্যই আছে, যদি জানতে চান তাহলে পড়তে থাকুন।

কিছু মানুষ বলে এটা নাকি সম্ভব না। আবার কিছু লোক কিছু না বুঝেই এদের কাছে দৌড়ায়। আপনার কি মনে হয়? যাই হোক আমি বলি সম্ভব! কারণ আমি জানি এদের টার্মস এবং কন্ডিশন।

প্রথমে ৩,০০০ নিবে, কিন্তু পরে হবে আসল কাজ। কারণ ১ বছর হতেই যেই আপনার ডোমেই রিনিউ করতে হবে তখন বুঝবেন তাদের এই কম নেবার কাহিনি। আবার পুরা ৩,০০০ টাকা। আর যদি আপনার ওয়েব সাইটটি একটু ভাল সংখ্যায় ভিজিটর পায় বা আপনার সাইটটি আপনার জন্য অত্যন্ত দরকারী হয়ে থাকে, তখন তারা প্রচুর পরিমানে অর্থ দাবি করে বসে। মাঝে মধ্যে তা ১ লাখ ও ছাড়িয়ে যায়। শুনে অবাক হতে পারেন, কিন্তু সত্য বিষয় তাই।

কিছু কিছু প্রতিষ্ঠান আবার বলে যে ৫০০ টাকায় ডোমেইন রেজিষ্ট্রেশন করে, কিন্তু অনেকেই বুঝতে পারেন না বিষয়টি, যখনই যাবেন এই ৫০০ টাকার ডোমেইন কিনতে, দেখবেন .co.cc, .cu.cc ডোমেইন দিবে অথবা যদি .com দিতেই চায় তাহলে তারা আপনাকে অত্যন্ত বেশি দামে হোস্টিং সহ প্যাকেজের কথা বলবে। এবং পরের বছর দেখা যাবে টাকার পরিমান শুধু বাড়তেই আছে।

বহুত করে বাংলাদেশের কথা বললাম, সবার মনে হতে পারে আমরাই মনে হয় এই রকম। কিন্তু আসলে বিষয় তা নয়, অনেক বড় বড় কম্পানিও এই একই কাজ করে।

আরও একটা ভাওতাবাজী বাংলাদেশের প্রায় সকল ডোমেইন রেজিষ্ট্রান্ট করে থাকেন। তা হল ডোমেইন কন্ট্রোল প‌্যানেল না দেওয়া। এইটা করেও অনেকেই ক্লায়েন্ট কে বাধ্য করে নিজের সার্ভিসে রাখতে, তা যত খারাপ কিংবা ভালই হোক।

ইয়াহু $ ৩.৯৫ ডোমেইনঃ
এই পেইজে ভিজিট করে ইয়াহুর মাত্র কয়েকদিন আগে শেষ হওয়া একটি প্রোমোশনের কথা জানতে পারবেন।
এখানে ইয়াহু মাত্র $৩.৯৫ প্রতি বছরে ডোমেইন দেবার কথা বলে কি করছে দেখুন।
১-বছরের প‌্যাকেজ $৩.৯৫
২-বছরের প‌্যাকেজ $১৩.৯০ (এক বছর বাড়তেই $১০ বেশী)
৩-বছরের প‌্যাকেজ $২৩.৮৫
৫-বছরের প‌্যাকেজ $৪৩.৭৫
দেখতে অনেক সুন্দর মনে হতে পারে, কিন্তু কেউ কি এর নিচের লাইনে কি লেখা তা পড়েছেন? একটা * মার্ক দিয়েই ধরিয়ে দিয়েছে আসল ঝামেলা।

আপনি যেই প‌্যাকেজই নিন না কেন, প্যাকেজ শেষ হওয়া মাত্র প্রতি বছরে আপনাকে দিতে হবে $৩৪.৯৫!

অর্থ দাড়াল যেই প‌্যাকেজই নিন না কেন, আপনি বাচাঁবেন মাত্র $৬ (একবারই) আর এর পর প্রতি বছর বেশি দিবেন মাত্র $২৪.৯৫ (সাধারণত $১০ এ ডোমেইন পাওয়া যায় যার প্রতি বছরের রিনিউ ফি ও $১০)।

এবার আসুন দেখি ইয়াহুর বর্তমান প‌্যাকেজ। সেটি দেখতে এখানে ক্লিক করুন

এখানে ইয়াহু ঠিকই প্রথম দিকে সাধারণ মানের দাম নিচ্ছে, কিন্তু প‌্যাকেজের মেয়াদ শেষ হতেই বাশঁ খাবেন আপনি, আবার সেই $৩৪.৯৫ প্রতি বছরের প‌্যাকেজ।

কি বুঝলেন?

এই লেখা যখন লিখছি, তখন একজন এটি দেখে প্রশ্ন করল যে আমি নিজে ডোমেইন, হোস্টিং বিক্রি করি এবং ওয়েব ডিজাইন করি বলেই এই ধরণের পোষ্ট দিচ্ছি কিনা। কিন্তু না। বিশ্বাস করেন বা নাই করেন। এটা নিজের নৈতিক দ্বায়িত্ব থেকেই দিচ্ছি।

এ বিষয়ক আমার আর একটি পোষ্ট পড়ুন।

পোষ্টের ভূল ত্রুটি দয়া করে ক্ষমা করবেন।
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×