বেশ কিছুদিন আগে "বিদেশি ভাওতাবাজি বনাম দেশী ভাওতাবাজি!!! ফাঁদে পড়ে কাঁদে সাধারণ জনগন!" শিরোনামে একটি পোষ্ট দিয়েছিলাম। সেখানে উল্লেখ করেছিলাম যে ডোমেইন হোস্টিং কেনার সময় যদি আপনার হাতে পূর্ণ কন্ট্রোল প্যানেল না থাকে কি সমস্যা হতে পারে। ঐখানে লেখা সবকিছুই ছিল বাস্তব নির্ভর। সেই রকমই আরও একটা ঘটনা আজে একজন ব্লগারের কমেন্ট থেকে পেলাম। সেটা আপনাদের সাথে শেয়ার করছি।
আজকে সকালে "আজই কিনুন আপনার কাঙ্খিত ডোমেইন। তৈরী করুন আপনার ওয়েব সাইট।" শিরোনামে একটি পোষ্ট দিয়েছিলাম। তাতে একজন মন্তব্য করেছেন এই ভাবে, "যাযাবরমন বলেছেন : কয়েক বছর আগে ****** থেকে ictdhaka.com রেজিসট্রেশন করেছিলাম, ৫০০ mb। ১ম বছর ভালই ছিলো, ২য় বছর ওদের promotion চলছিলো ১gb. আমি রিনিঊ করতে গেছি ২৫ mb দিতে চায়। অনেক কাব-জাব করে ১GB দিসে। এর কয়েক মাস পরে দেখি সাইট সাসপেন্ট। ফোন দিলে কয় ই-মেল করেন, ই-মেইল এর উত্তর দেয় না। Domain Control panel না থাকায় আমিও কিছু করতে পারি নাই। এখন দেখি অন্য কেউ ictdhaka.com চালাচ্ছে। আমি এখন ফ্রি হোস্টিং-এ ফ্রী ডোমেইন চালাই। http://alordak.tk আর http://jibon.tk"
* নামটি ইচ্ছা করেই ডিলিট করা হল।
ঐ পেইজে মন্তব্যটি পড়ুন, পোষ্টের ৩নং টি।
উপরের মন্তব্য থেকেই বোঝা যায় যে ডোমেইন কন্ট্রোল প্যানেল না থাকলে কতবড় সমস্যায় পড়তে পারেন আপনি।
সুতরাং যেখান থেকেই সার্ভিস নেন না কেন, একটু সাবধান থাকবেন। ডোমেইন এবং হোস্টিং এর কন্ট্রোল প্যানেল নিবেন অবশ্যই। সব সময় শুধু দাম নিয়ে চিন্তা না করে সার্ভিস কেমন হবে তা নিয়ে চিন্তা করাই মনে হয় সব থেকে বুদ্ধিমানের কাজ।
ভাল থাকবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

