উইন্ডোজ ৭! এটার সম্পর্কে কিছু বলার নাই।
উইন্ডোজ ৭ এর একটি সুন্দর সর্টকাট নিয়ে কথা বলব। যদিও মনে হয় প্রায় সবাই এটা জানে, তারপরও শেয়ার করছি। কারণ আমি নিশ্চিত করে বলতে পারি যে কিছুমানুষ সেটা জানে না।
.
.
.
.
.
.
.
.
.
উইন্ডোজ ৭ এ বিভিন্ন প্রোগ্রাম টাস্কবারে এড করা যায়। অনেকে এটাকে ঝামেলা মনে করেন, আবার অনেকে এটাকে সুবিধা হিসাবে দেখেন। কিন্তু এই সর্টকাটটি জানলে তখন সুবিধাই মনে হবে।
এটার জন্য আপনার টাস্কবারে কিছু প্রোগ্রাম এড করা থাকতে হবে। যে কোন প্রোগ্রামকে এড করতে ঐ প্রোগ্রামের উপর রাইটক্লিক করে তারপর "পিন টু টাস্কবার" দিলেই তা চলে যাবে টাস্কবারে। এবার আসল খেলা। ধরেন আপনি স্টার্ট বাটের পর পরই রেখেছেন ইন্টারনেট এক্সপ্লোরার, তারপর ওয়ার্ড, তারপর স্টিকি নোটস, তারপর ফায়ারফক্স....
এবার এগুলোকে মনে মনে নম্বরিং করুন। স্টার্ট বাটনের সাথে সাথে যেটি আছে, সেটি ১ নং, তারপরের টি ২নং........
এবার এক কাজ করুন, কি-বোর্ডের স্টার্ট বাটন চেপে রাখা অবস্থায় ১ চাপুন। দেখবেন সাথে সাথে ইন্টারনেট এক্সপ্লোরার চালু হবে। এভাবে কি-বোর্ডের স্টার্ট বাটন চেপে রেখে ২ থেকে ০ পর্যন্ত চেপে আপনি বিভিন্ন প্রোগ্রাম চালু করতে পারবেন। ১,২,৩,৪,৫,৬,৭,৮,৯,০ অর্থাৎ আপনি পুরো ১০টা প্রোগ্রাম এড করে রাখতে পাবেন।
আশাকরি এটি কাজে লাগবে, এবং ভালও লাগবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

