somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খুব কি খারাপ ছিল আমাদের পরিবারপ্রথা?

১৫ ই মার্চ, ২০০৯ রাত ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বড়বোনের আজকে গলব্লাডার অপারেশন হলো। আজকের আগে পর্যন্ত খালি শুনতাম গলব্লাডার কেটে ফেলে দেওয়া/অপারেশন করা, ইত্যাদি, আপনজনের মাঝে এই প্রথম দেখলাম। আমার ভাইবোনরা, এমনকি বোনের ছেলেও অফিস/চাকরি নিয়ে সাংঘাতিক ব্যস্ত থাকে। তবু একটা ক্রাইসিস এর সময় টের পাওয়া যায় "ফ্যামিলি" কী জিনিস!
অনেক ভাইবোন থাকার বেনেফিট টা তখন খুব টের পাই। অটোমেটিকালি ডিউটি ভাগ হয়ে যায়, হাসপাতালে রোগীকে ঘিরে ছোটখাটো একটা আড্ডাও জমে যায়। দেখা যায় পেটের অকল্পনীয় ব্যাথা নিয়ে, নাকে অক্সিজেন নিয়ে-ও বড়আপা নিজেই আমাদের হাসি-ঠাট্টায় যোগ দিচ্ছে।
সারাবছরে সবাই একসাথে হওয়ার সময়-সূযোগ তেমন হয়না, কর্পোরেট-এর দাসত্বে বন্দী মোটামুটি সবাই (আমি বাদে সবাই :) ) এই হাসপাতালে ভর্তির উপলক্ষ্যে দেখা যায় হুড়মুড় করে সবাই হাজির। শত টেনশনেও কী মজা!
আমার আম্মু দু্ই বছর আগে সীরিয়াস অসুস্থ হয়ে প্রায় ৩ সপ্তাহ হাসপাতালে ছিলেন...তখন তো কেবিনে রীতিমত পার্টি পার্টি পরিবেশ! আমার তাই মাঝে মাঝে মনে হয় "অনেক" ভাইবোন থাকলে এটা খুব লাভ, আরো ভালো লাগে সবাই দেশে থাকলে।
আমার শশুরবাড়ীতেও ১৪ বছর পর গত রোজার ঈদে প্রবাসী-দেশী সব ভাইবোন একসাথে হলো। সত্যি, আমার বিয়ের পরে এই প্রথম এতো হইহুল্লোড় দেখলাম ঐবাসায়।

আস্তে আস্তে এই আনন্দটা হারিয়ে যাবে।নেক্সট জেনারেশনেই এই "ফ্যামিলি" কে ঘিরে "আনন্দবন্ধন" উড়ে যাবে।ভাইবোন ম্যাক্সিমাম দুইজন, তা-ও যে-যার জগত নিয়ে ব্যস্ত। বাবা-মার সাথেও আজকাল বাচ্চাদের গ্যাপ অনেক বাড়ছে। দেখা যায় "ফ্যামিলি" র চাইতে "বন্ধু"/"কলিগ" রাই প্রাধাণ্য পায় বেশি।পরিবারপ্রথা উঠে গেছে অলরেডী।জয়েন্ট ফ্যামিলি আর কি দেখা যায়?এমনকি স্বামী-স্ত্রীর একসাথে থাকা নিয়েই জটিলতা এখন ঘরে ঘরে।

ভাবলেই কেমন মন খারাপ হয়ে যায়!!
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০০৯ সকাল ১০:১৬
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×