somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাহাদাত_১৩
রাত জাগা তাঁরা

দুঃখিত এটা বাংলা কোন সাল সেটা আমার ঠিক জানা নাই। /:)

১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুঃখিত এটা বাংলা কোন সাল সেটা আমার ঠিক জানা নাই। এক দিনের জন্য আমরা সবাই বাঙ্গালী হয়ে যাব। কিছু আতেল মার্কা সংস্কৃতি নিয়ে আমরা সবাই আতলামিতে মেতে উঠবো। পান্তা ইলিশ খাবো। ইলিশ ভাজা দিয়ে পান্তা আমার খুব প্রিয়। সাথে শুকনো মরিচ হলে ভালো হয়। এটা আমি সব সময়ই খাই। আমি লালনের গান শুনি। আমি শাহ আব্দুল করিমের গানও শুনি। অনেকে বলবেন এইটা আবার কে।

বাংলা ১২ মাসের নামও হয়তোবা অনেকে জানেন না। মোবাইলে কয়েকটা ম্যাসে পেলাম Happy Bangla New Year 1421. ইংরেজিতে বাংলা শব্দটি লিখতে গিয়ে দেখলাম নিচে লাল আন্ডারলাইন আসছে মানে শব্দটি ভুল। হায়রে কি দুর্ভাগ্য আমাদের।

দেশের আবহাওয়া কয়েকদিন যাবত অনেক গরম। এই গরমে কেউ জরুরী কাজ ছাড়া বাইরে বের হতে চায় না। নববর্ষ বলে কথা। ঘরে বসে কি থাকা যায়। আমাদের উল্লাসের গরমে আবহাওয়ার গরমও চুপসে যাবে।

কে এফ সি তে গরম, টি এস সি তে গরম, রিকশা ভাড়া গরম, প্রেমিকা ফুছকার ঝালে গরম, প্রেমিক ফুছকার দামে গরম, আমি সারাদিন বাসায় ঘুমাব তাই মায়ের ঝারিতে গরম, মেয়েরা সব ফোনে বলবে কি ব্যাপার বের হবানা; পকেটের কথা চিন্তা করে আমি পাই শরম।

আগেই বলে রাখি আমাকে কেও ফোন করে বিরক্ত করবেন না।

সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা।

শেষ করছি একটা কাল্পনিক ঘটনা দিয়ে-
সদ্য গ্রাম থেকে আসা এক ভিক্ষুক পহেলা বৈশাখের দিন ভিক্ষা করতে করতে " রমনা বটমূলের পান্তা চত্তরে " চলে যায়, গিয়ে দেখে সবাই গনহারে পান্তা ভাত খাচ্ছে ! সে শহরের এই দৃশ্যর সাথে মোটেই পরিচিত না থাকার কারনে, গ্রাম্য ভিক্ষুকের মনে নানা রকমের প্রশ্ন জন্ম নেয় ! ভাবতে থাকে আমিও শহরে এলাম আর শহরে আকাল লাগল নাকি ! একটু দূরে এগিয়ে গিয়ে এক ভদ্র-লোককে প্রশ্ন করেঃ
ভিক্ষুকঃ (একটু কৌতুহলি স্বরে) সাব ! আপনারা সবাই "পান্তা ভাত" খাইতাছেন কেন ?
ভদ্রলোকঃ (একটু ভাব নিয়ে গম্ভীর কণ্ঠে) বুঝলে, আমরা আমাদের পূর্ব-পুরুষদের ইতিহাস -ঐতিহ্য ভুলে যায়নি ! তাই...
ভিক্ষুকঃ (উৎসাহী কণ্ঠে) ওহ ! বুঝছি !! বুঝছি !! সাব, আপনে'গো বাব-দাদা'রা আমাগো লাহান'ই ফকিন্নির পুত আছিলো !!!
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৪
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

মরীচকাি ও নক্ষত্র

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৩ শে জুন, ২০২৬ রাত ৮:১০


মেয়েটি অত্যন্ত শান্ত ভঙ্গিতে টিস্যু পেপার দিয়ে ঠোঁটের কোণ মুছে নিল। তারপর সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে অবলীলায় বলল, "নীল, আমি প্রেগন্যান্ট!"
আমি তখন চায়ের কাপে সবেমাত্র একটা অসতর্ক চুমুক দিয়েছি।... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

নীল গ্রহের শেষ প্রেম // কেয়া এবং আমি।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে জুন, ২০২৬ বিকাল ৩:১৯



আমি ভেসে আছি মহাশূন্যে।
আমার শরীরে রূপালী স্পেসস্যুট।
চারপাশে অসীম অন্ধকার।
আর আমার সামনে দূরে জ্বলছে এক নীলাভ-সবুজ গ্রহ—
Earth-666।
এই গ্রহেই আমার জন্ম।
এই গ্রহেই আমি প্রথম প্রেমে পড়েছিলাম।
আর এই গ্রহই আমার কাছ থেকে সবকিছু... ...বাকিটুকু পড়ুন

×