ব্লগ লিখালিখিতে বেশ নতুন হলেও আমি পড়ি দুই বছর থেকে।তাই দেখতে পাই ব্লগে ইসলামের বিভিন্ন বিষয়ে আপত্তি থাকে যার কোন রূপ অনুসন্ধান না করেই হুটহাট মন্তব্য করে বসে।
মনে করে ইসলামে ভুল আছে আজ আমি চাচ্ছি সন্দেহ দূর করার কিছু চেষ্টা করতে।
আপনার যে কুরআনের আয়াত, হাদীস নিয়ে আপনার আপত্তি তা আমার পোস্টে লিখতে পারেন।
তবে অবশ্যই আপনি কোন সুরা কথা বা কোথায় পেয়েছেন তা জানাবেন।
সবচেয়ে ভাল হয় হয় আপনি কোন অনুবাদটি থেকে বলছেন। আরও ভালো হয় প্রকাশনীর নাম ও পৃষ্টা নম্বর।
আর যদি শুনা কথা হয় যেমন অমুক মাওলানার কাছে শুনেছি অমুকের ব্লগে পেয়েছি তাহলে এর জওয়া ব দেয়ার কোন প্রয়োজন মনে করি।
আর কুরআনের অনুবাদ যদি ভুল হয় বা হাদীস যদি জাল বা বানোয়াট হয় তবে তারও কোন ব্যাখ্যার প্রয়োজন মনে করি না।
আর সবকিছু যুক্তি দিয়ে বিচার করা যাবে না। তাই ইসলামে যা আছে তাই এটাকে ব্যাখ্যা করার জন্য উল্টাপাল্টা যুক্তির প্রয়োজন নেই।
এই সুন্দর পৃথিবী দেখেও যদি কারও হুশ না হয় তবে তা আল্লাহর উপর ছেড়ে দিলাম।
আর ইসলাম বিষয়ে যারা যুক্তি দেয় তারা যদি ভুল দেয় বা তথ্যগত ভুল করে তাহলে ব্যর্থতা তাদের। তাদের দোষে তো আর ইসলামকে দোষ দেওয়া যায় না।
আমি এসব লিখছি তার মানে এই নয় যে, আমি সবজান্তা শমসের।
আমার কাছে এগুলোর কালেকশন আছে ও জওয়াবও কিছু কালেকশন আছে।
আমার বড় ভাই এগুলো নিয়ে বেশ পড়ালেখা করেন। আমি সমস্যায় পড়লে তার কাছে জেনে নেই। আমিও তাই শেয়ার করতে চাচ্ছি।
আর আমারও ভুল হতে পারে। পেলে আপনারা সংশোধন করে দিবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




