আসুন আজও একটি হাদীস পড়ি।
গত পর্বগুলো দেখতে
সন্তানকে সলাতের জন্য তাগিদ প্রদান করা:
হযরত ইবনে শোয়ায়েব (রা) তাঁর পিতার মাধ্যমে তাহার দাদা হইতে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসুলু্ল্লাহ (সা)বলেছেন,তোমাদের সন্তানদেরকে নামাযের আদেশ দাও যখন তাদের সাত বছর হয। আর ইহার জন্য মারবে যখন তারা দশ বছরে উত্তীর্ণ হবে এবং তাহাদের বিছানা পৃথক করে দিবে।–আবু দাউদ, শারহুস সুন্নাহতেও এরূপ রয়েছে, কিন্ত মাসাবীহতে সাবুরাহ ইবনে মাবাদ হতে বর্ণিত রয়েছে। (মিশকাত হা/৫২৬)।
শিক্ষা:
১. সলাত সবার জন্য ফারয।
২. পিতামাতার উচিত নিজে সলাত আদায় করার পাশাপাশি সন্তানকে এর জন্য তাগিদ দেয়া।
৩. সন্তান সাত বছরে উন্নীত হওয়ার সাথে সাথে তাকে সলাত বাধ্যতামূলক ভাবে আদেশ করা।
৪. এরপর দশ বছর হলে সে যদি তা আদায় না করে তবে তাকে প্রহার করা যেতে পারে।
৫. তবুও যদি সংশোধন না হয় তবে তাকে আলাদা করতে হবে।
৬. সলাত যে কত গুরুত্বপূর্ণ এবং পরিবারের প্রতি পরিবার প্রধানের ইসলাম অনুসরণ করার পাশাপাশি পরিবারের অন্য সদস্যদের প্রতি তা পালন করার নির্দেশ দিতে ইসলামে জোর দিয়ে বলা হয়েছে।
এ হাদীস অনুযায়ী আমরা আমাদের পরিবারের সদস্যদের প্রতি সলাত পালন করার জন্য বলবো। এ ব্যাপারে সবচেয়ে ভুমিকা রাখতে পারে পরিবার প্রধান।আল্লাহ আমাদের তওফিক দিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

