সময়নামা- এগারো
জলবিদ্যা- ক
শাহাদাৎ তৈয়ব
জলে বোনে জলের সুতা
জলের ভেতর জলের ছুতা
জলের শাখায় কালের লতা
সৃষ্টি করা জলের প্রথা।
সময়নামা- বারো
জলবিদ্যা- খ
জলের মধ্যে কাটে জলের জীবন
মনের নকশায় আঁকা পানির ভুবন
আমি, তুমি, সে আর কালের চরণ
বহু পথে ভাঙছে আসল কারণ।
বাতাশ চলে দেখি হাওয়ার মতোন
নফস উড়ায় চলে হাওয়াই কথন
আমি, তুমি, সে আর কালের চরণ
বহু পথে ভাঙছে আসল কারণ।
আকাশ ধরে সবই ধরে মাটির সাধন
জল বুনেছে জলের সুতোয় আত্মার বাঁধন
আমি, তুমি, সে আর কালের চরণ
ভেঙ্গে ভেঙ্গে খান খান ধর্ম করণ।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



