তোমার সৃষ্টির বেদনা খুঁজেছি জলের যোনীতে
তারচে তোমার বেদনা মধুর এখন কালের বেণীতে
তবু সে কালের লতা জড়িয়েছে যার সনে
সে এখন প্রেম হয়ে ভেদ কওে ভাব জ্ঞানে।
প্রশ্ন করো না- ইংগিত করো, ইংগিতে নির্দেশ
থাকে মিলনের। মিলনই সময়ের সার
অথবা আদেশ করো। দেখো দেশ, কাল ভেঙ্গে
সময় এবং আদেশ কী করে হয় একাকার!
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



