* ব্লগে সবসময় দেখি, নিবন্ধিত ব্লগারের চেয়ে ভিজিটরের সংখ্যাই অনেক বেশি থাকে। অথচ তারা শুধু পড়ে গেলেও মন্তব্য করার অধিকার বা সুযোগ পায় না।
আমার প্রস্তাব, তাদেরও কমেন্ট করার সুযোগ দিলে ব্লগ আরো প্রানবন্ত হতো।
* কমেন্ট মডারেশন বা আপনার ব্লগ দেখুন অপশনের সাথে বা পাশে ব্লগারদের ব্লগে প্রাপ্ত মন্তব্য, মন্তব্যের জবাব বা কোন নোটিশ থাকার অপশন জুড়ে দেয়া খুব দরকার। অন্য সব ব্লগে প্রায়ই এ সুযোগটি আছে। ফলে এসব চখে পড়লেই ব্লগারের আগ্রহ বাড়ে। প্রায়ই পুরনো লেখায় মন্তব্য আসে, যা জানার বা জবাব দেয়ার সুযোগ হয়না তা না জানার দরুন। কেবল সেই লেখা লেখা ওপেন করলেই বোঝা যায় যে, মন্তব্য আছে।
আমার প্রস্তাব, এটি থাকলে প্রাপ্ত নোটিশ বা মন্তব্য বা জবাব দেখলেই ব্লগার বেশি আগ্রহী হয়ে ওঠে এবং তা পরতে বা জবাব দিতে চায় ব্যস্ততার মাঝেও। তাই দ্রুত এই অপশন জুড়ে দেয়া হোক।
* প্রথম পাতাটি এত দ্রুত চলে যায় যে, রয়ে সয়ে পড়া বা মন্তব্য করা অনেক সময় সাধ থাকলেও করা যায় না।
আমার প্রস্তাব, সাদামাটা বা গুরুত্বহীন লেখাগুলো অপেক্ষমান তালিকায় রেখে ভালো লেখাগুলোর শেষের দিকে পর্যায়ক্রমে দেয়া যায়। অথবা আলাদা নতুন কলামেও রাখা যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

