আমার চোখগুলো জন্মেছিল বড় অসময়ে
ধূলো-ডিজেলের ধোঁয়া,
রৌদ্রের অত্যাচারে ছটফট করতে করতে মৃত্যু যখন সমাগত
বিম্ব তৈ্রির অস্বী্কৃতি জানানোর আগেই
হঠাৎ করেই প্রাণ ফিরেছিল ধড়ে...
প্রাণ ফিরেছিল চোখের অলিন্দে...
তারপর একদিন যখন কোন এক আগন্তুকের হাত ধরে
সারাটা বিকাল হেঁটে বেড়ালে
বৃষ্টির ফোঁটা তোমাদের রিকশার হুডে নূপুর বাজিয়ে ক্লান্ত
তোমাদের চার চোখের দুরত্ব যখন সর্বনিম্ন
তখন আমার চোখজোড়া মুমূর্ষ
ফ্যাকাশে চোখদুটো প্রহর গুনছে মৃত্যুর।
মৃত্যুর পর আমি চোখদুটো রেখে যাব তোমার প্লেটে
মৃত্যুর আগে কিংবা পরে, এগুলো তোমারই।।
হত্যাকারী......অনেক ভাল থেকো
আমার চোখদুটো সামলে রেখো।।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১১ বিকাল ৪:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



