তোরা নাকি এখনও আড্ডা জমাস?
যেখানই যাস তোরা একসাথেই যাস
বৈশাখী মেলা শেষে, কনসার্টে ঘুরে এসে
রাতে তোরা ক্লান্তিতে আরামে ঘুমাস...
তোরা নাকি এখনও আড্ডা জমাস?
দিনভর মশকারী, রাতভর তাস !
রাত করে হল-এ এলে, কিংবা থেকেই গেলে
রাতে তোরা ফুর্তিতে হৃদয় ভাসাস...
তোরা নাকি এখনও আড্ডা জমাস?
কাড়াকাড়ি করে আজও সিগারেট খাস?
মিসড কল মিস হলে, SMS-এ স্যরি বলে
গার্লফ্রেন্ডের অভিমান ভাঙাস ?
তোরা নাকি এখনও আড্ডা জমাস?
আড্ডায় তোরা জোড়া-শালিক হয়ে যাস,
আবার সুন্দরী মেয়ে দেখে ঘুরেও তাকাস !
কখনও serious, কখনও fun
আর কখনও হেসে-খেলে প্রেমের গান,
দ্যাখে মেয়েদের রোশনাই, ছেলেদের জোশ তাই
বেড়ে হয় দ্বিগুন !
আড্ডার কী গুন !!!
তোদের এই আড্ডা থাক চিরকাল...
তোরা বুঝি এখনও আড্ডা জমাস?
পাইনা আমি আর এতে খুঁজে নিজেকে
সুখ তাই আমি খুঁজে যাই তোদের দেখে
ফের যদি তোরা কভু আড্ডা জমাস...
থাক, বলে লাভ নেই..
যেখানেই যাবি তোরা একসাথেই যাস,
দেখিস, আর কেউ যেন... হারিয়ে না যাস....
(রচনাকাল: ২ বৈশাখ, ১৪১৫; ১৫ এপ্রিল ২০০৮)
গান হিসেবে লেখা... D-major scale...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




