somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধানসিঁড়ি নদীতীরের কবি...

১৭ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


[ধানসিঁড়ি নদীতীর থেকে তোলা অপূর্ব একটা ছবি। ছবি তোলক :ছাইরাছ হেলাল]

কবিতায় যাই:

একটা লেখা আটকে ছিল, আটকে কবি'র মাথার ভিতর
দিচ্ছিল না থাকতে তারা শান্তিতে আর - কী স্বার্থপর !
কবি তখন নদীর কাছে বলতে গেল সেসব কথা,
কিন্তু নদী কবি'র তরেই বলল তখন কী অন্যথা -
ভাবল কবি, নদীর কথাই নিজের মত লিখি যদি,
হোক না সেটা স্রোতের মত, হোক না তখন কবি'ই নদী !

এই না ভেবে কবি যখন লিখবে বলে আত্মহারা
আকাশ থেকে উঠল হেসে সন্ধ্যা-রাতের একটা তারা !
আকাশটাও ঠাঁয় তাকিয়ে কবি'র অমন নদীর ঘাটে
কবি তখন একলা বসে, আর কেউ নেই সে তল্লাটে;
লিখতে গিয়ে নদীর কথা, কবি শুধু নিজেকে পায় -
লিখতে গিয়ে নিজের কথা, নদীর মাঝেই কবি হারায় !

অমনি তখন আকাশটাও নেমে এল নদীর কাছে !
অমনি তখন বাতাসটাও দেখতে এল, 'আর কী আছে?'
কবি তখন খুঁজছে কিছু, দিগন্তে চোখ - সুদূরপানে
খুঁজছে কী যে কবি'র দু'চোখ - তা বুঝি সেই কবি'ই জানে !
বাতাস তখন অপেক্ষাতে, আকাশটাও দাঁড়িয়ে ঠাঁয়,
সন্ধ্যার চাঁদ মেঘগুলোকে ঘুম পাড়িয়ে দিচ্ছিল প্রায়...

ঠিক তখনই ঘোর'টা ভেঙে কবি হঠাৎ উঠে দাঁড়ায় -
সবাই সজাগ - লিখছে কবি - গাছের পাতার নীরবতায়;
কবি তখন লিখেই যাচ্ছে; 'কার তরে?' - কে বলতে পারে?
আকাশ'টা চোখ কচলে দেখে, বাতাস এসে উঁকি মারে।
কবি হাসে, "দুষ্টু বাতাস, অমন করে নিস না পিছু,
নিজের তরেই লিখছি এবার - লুকানোর আর নেই তো কিছু !"

8-|

উৎসর্গ : ধানসিঁড়ি তীরের কবি ছাইরাছ হেলাল-কে।

আর, আমার উৎসর্গ শুধু মুখের কথায় নয়। আমি এর আগে কখনও কোনও ব্লগপোস্ট কোনও ব্লগারকে উৎসর্গ করিনি। সরাসরি সাক্ষাতে বেশ ক'জনকে ইন্সট্যান্ট লিখে দিয়েছি, কারও বইয়ের পাতায়, কারও টুকরো কাগজে; আর দু'একটা বাদে আমি সেসব কবিতা ভুলেও গেছি, ওগুলো এখন তাদের। ব্লগপোস্টের উৎসর্গেও এর ব্যতিক্রম হবার নয়। উৎসর্গ করার মানে, এ লেখা আমি নিজের নামে আর দাবি করার অধিকার রাখি না। উপহার যে দেয়, তা কি সে পুরোপুরিই দেয় না?

এছাড়া, রবি'ঠাকুর তো বলেই গেছেন, "অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে যাইবার মত এমন বিড়ম্বনা..." ইত্যাদি ইত্যাদি।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১২ সকাল ৮:৫০
৩৩টি মন্তব্য ৩৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ দহনবেলার কহন কথা

লিখেছেন ইসিয়াক, ১৩ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:১৫




বুকের অভিমান, ক্ষত লুকিয়েছি মনে


নিঝুম রাতের সঙ্গী তারা গভীর গোপনে।


অচেনা নক্ষত্র জ্বলে নেভে দুরে একাকী 


বিচ্ছিন্নতার উপমা হিসেবে নিজেকেই রাখি। 


আসমুদ্রহিমাচল জ্বালা বুকে তবু দায়িত্ববান 


হাজার দহনে পুড়ে খাঁটি শিখা অনির্বাণ।


© রফিকুল... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

গজব পরিস্থিতি দেশের: বিদ্যুৎ নেই বিল ডাবল

লিখেছেন অর্ক, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৭



হাহাকার পড়ে গেছে দেশে। গ্যাস, বিদ্যুৎ সংকট চরম আকার নিয়েছে, নিচ্ছে। একদিকে বিদ্যুৎ নেই, অপরদিকে ভূতুড়ে বিল। অদ্ভুত ব্যাপার। বিদ্যুৎ নেই, নিয়মিত লোডশেডিং হচ্ছে, স্বাভাবিকভাবেই বিল কম হওয়ার কথা; সেখানে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভাড়াটে কান্নাকারী

লিখেছেন রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।

শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের... ...বাকিটুকু পড়ুন

×