এমন করেই বন্ধু পাতায় বুঝি?
তোমার কাছেই শিখার ছিল বাকি !
আমার মত মুখচোরা'টার সাথে
অমন করেই বন্ধু পাতায় নাকি?
তোমরা অনেক গল্প বলতে জানো,
সেই গল্পে তোমরা সবাই রাজা !
আমি তখন নিজের মনেই ভাবি
যা-বলব আর বলতে পারব না যা...
তখন হঠাৎ হাওয়ায় ভেসে এসে
তোমরা আমায় বন্ধু করে নিলে !
আমার মতন মেঘগুলো তাই তখন
নাচছিল খুব আনন্দ-মিছিলে !
তোমরা যেমন জানাও ভালবাসা,
আমার দ্বারা ওসব হয়না ভারি;
তাই লুকিয়ে নিজের মত লিখি,
এবং আমি ওইটুকুই তো পারি !
দিনটা ঘনায় - রাত্রি প্রহর দুই
মাথার ভেতর কাব্য নিয়েই শুই;
আর সব ভেবে অবাক হয়েই থাকি
অমন করেই বন্ধু পাতায় নাকি....
********************************************************************
একান্তই নিজের কথা। এমন লেখাগুলো ব্লগে দিই না। কিন্তু আজকের দিনটা'য় দিতে ইচ্ছা হল !
কবিতা'য় সব 'তুমি' আর 'তোমরা' আমার সব সহব্লগার'রা; যারা আমাকে বন্ধু করে নিয়েছে !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

